মেয়র আইভি হঠাৎ অসুস্থ, আনা হচ্ছে ঢাকায়
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। ১৮ জানুয়ারি বৃহস্পতিবার বেলা তিনটার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় আনা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি করপোরেশনে দুইজন সাংবাদিক ও কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলছিলেন আইভী। এসময় অসুস্থ বোধ করেন তিনি। বমিও করেন। সে সময় তাকে স্যালাইন খাওয়ানো হয়। পরে তাকে অ্যাম্বুলেন্সে নিয়ে ঢাকার পথে রওনা হন তার ভাই ও কর্মকর্তারা।
মেয়রের ছোট ভাই মোহাম্মদ আলী রেজা রিপনের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘খুব ব্যস্ত পরে ফোন দিয়ে বিস্তারিত জানাচ্ছি।’ রিপন মেয়রকে বহনকারী অ্যাম্বুলেন্স আছেন বলে জানান।
You got a 0.77% upvote from @allaz courtesy of @shawon.networker!
You got a 28.57% upvote from @steembloggers courtesy of @shawon.networker!