মাটির তৈরি হস্তশিল্প

in Steem For Tradition3 years ago

বুধবার
তারিখ - ২২ ফেব্রুয়ারি ২০২৩

আসসালামু আলাইকুম

প্রিয় স্টিমবাসী। সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ও আল্লাহর রহমতে সুস্থ আছি। আজকে আমি স্টিম ফর ট্র্যাডিশন কমিউনিটি তে মাটির তৈরি হস্তশিল্প নিয়ে একটি পোস্ট করতে যাচ্ছি আশা করি সকলের আমার পোস্ট টি ভালো লাগবে।

Picsart_23-02-22_23-13-21-229.jpg

আমাদের দেশের মানুষ বিভিন্ন ধরনের পেশায় নিয়োজিত রয়েছে। আর সবার পেশার আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। ঠিক তেমন একটি পেশা কুমার এর। কুমার এর কাজ অনেক গুরুত্বপূর্ণ কেননা এরা মাটি দিয়ে বাসা বাড়ির বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করে থাকেন। আর কুমার এর তৈরি করা জিনিসপত্র আমরা সকলেই আমাদের নিজ নিজ বাসায় ব্যবহার করে থাকি।

IMG_20230204_163004~2.jpg

কুমার রা বিশেষ করে পূজার সময় বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী তৈরি করে থাকে। যেমন : মাটির পুতুল, মাটির তৈরি বিভিন্ন পশু পাখি, মাটির তৈরি টাকা রাখার ব্যাংক ইত্যাদি। আর অনেক বেশি পূজার সময় বিক্রি হয়। যেটা অন্য সময়ে খুবই কম বিক্রি হয়। আর পূজার সময় বেশি বিক্রি হওয়ার কারণ আছে সেটা হলো পূজার সময় ছোট ছোট বাচ্চারা পূজার মন্ডব দেখতে আসে তখন তারা এই মাটির তৈরি খেলনা গুলে ক্রয় করে থাকেন। বিভিন্ন খেলনার ভিন্ন ভিন্ন রঙ করা হয়েছে যাতে করে দেখতে বেশি সুন্দর দেখায়।

IMG_20230204_163008~2.jpg

এখানে মাটির তৈরি বিভিন্ন আকারের পুতুল তৈরি করা আছে। তারসাথে মাটির তৈরি ব্যাংক এবং ছোট বাচ্চা দের খেলা করার জন্য হাঁড়ি পাতিল আছে। আর বাড়ির ছাদে বা আঙ্গিনায় ফুল গাছ লাগানোর জন্য মাটির তৈরি ফুলের টব ও তৈরি করা হয়েছে।

IMG_20230204_163038~2.jpgIMG_20230204_162938~2.jpg

এবার দেখা যাচ্ছে মাটির তৈরি জিনিসপত্র আমাদের বাসা বাড়িতে ব্যবহার করার জন্য বাজারে নিয়ে এসে বিক্রি করা হচ্ছে। আর ক্রেতা রা তাদের পছন্দ অনুযায়ী মাটির তৈরি জিনিসপত্র ক্রয় করে নিয়ে আসছেন। একজন কুমার অনেক কষ্ট করে মাটি সংগ্রহ করে এবং সেই মাটি দিয়ে বিভিন্ন আকার আকৃতি দিয়ে নিজ হাতে অনেক পন্য সামগ্রী উৎপাদন করে আর আমরা সেটা হস্তশিল্প নামে পরিচিত। হস্তশিল্প সাধারণত হাতে তৈরি করা হয় বিধায় এটা কে হস্তশিল্প বলা হয়।

IMG_20230204_163021~2.jpgIMG_20230204_163026~2.jpg

একজন বিক্রেতা তার নিজ হাতে উৎপাদন কৃত পন্য বাজারে নিয়ে এসে বিক্রি করছে। আর এই কুমার নিজে বাসায় এই সব মাটির তৈরি জিনিসপত্র উৎপাদন করে থাকেন। মাটি দিয়ে বিভিন্ন ধরনের হাঁড়ি পাতিল তৈরি করে, বিভিন্ন আকৃতির ফুলের টব এমন আরো অনেক কিছু কুমার নিজে তৈরি করতে পারেন।

পরিশেষে বলা যায় কুমার এর পেশা একটি গুরুত্বপূর্ণ পেশা। কুমার এর মাধ্যমে আমরা মাটির তৈরি জিনিসপত্র ব্যবহার করতে পারছি। আর একজন কুমার তার নিজ প্রতিভা মাটির মাধ্যমে সকলের মাঝে উপস্থাপন করে। মাটির তৈরি জিনিসপত্র এখন ও আমরা সবাই নিজ নিজ বাসায় ব্যবহার করে থাকি।


ধন্যবাদ।

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

Sort:  
 3 years ago (edited)

মাটির তৈরী এসব হস্তশিল্প দেখলে মনটা এমনিতেই জুড়িয়ে যায়। মাটি দিয়ে বিভিন্ন ধরনের খেলনা তৈরি করে কুমাররা। আগে মেলায় গেলে মাটির তৈরি এসব খেলনা কিনে নিয়ে আসতাম। এখনও আমার বাসায় অনেকগুলো রয়েছে। অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন ভাই শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাই

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

অসম্ভব সুন্দর হয়েছে আপনার লেখা পোস্টটি। মাটির শিল্প বা কুটির শিল্প, গ্রামের মেলা এখন প্রায় হারিয়ে যাচ্ছে। আছে কিন্তু সংখ্যায় কম। আগে ঈদ না পূজা হলেই মাটির খেলনা অনেক ধরনের পাওয়া যেত। বিশেষ করে মাটির বর-বউ, মাটির রান্নার হাড়ি-পাতিল, মাটির ব্যাংক অন্যতম। তাছাড়া আপনি মোটামুটিভাবে সকল খেলনা বা কুমারের মাটি তৈরী ভালো লিখেছেন।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

মাটির তৈরি হস্ত শিল্প নিয়ে আপনি অসাধারণ পোস্ট করছেন। মাটির তৈরি আসবাবপত্র অনেক প্রয়োজনীয়। কুমার অনেক কষ্ট করে এসব হস্তশিল্প তৈরি করে। আপনি অনেক সুন্দর উপস্থাপন করছেন ভাই। অনেক ধন্যবাদ ভাই

 3 years ago 

ধন্যবাদ ভাই।

 3 years ago 

মাটির তৈরি জিনিসপএ নিয়ে আপনি অসাধারণ একটি পোস্ট করেছেন।আগেরকার দিনে মাটির তৈরি এসব অনেক জিনিস ব্যবহার হতো কিন্তু এখন প্রায় এগুলো বিলুপ্ত। তবে গ্রামের অনেক পরিবারে এসব মাটির তৈরি জিনিসের ব্যবহার এখনও দেখা যায়।

 3 years ago 

ধন্যবাদ আপি।

 3 years ago 

মাটির তৈরি এসব হস্তশিল্পের একসময় খুব চাহিদা ছিল তবে বর্তমানে দিন দিন কমে যাচ্ছে। কুমার তার নিপুণতার সাথে এসব মাটির জিনিস তৈরি করে যা তাদের একটি পেশা।ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

বাংলাদেশের এরকম অনেক মানুষ যারা এই মৃৎ শিল্পের উপর কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। বাংলাদেশের অন্যতম প্রাচীন শিল্প এই মৃৎশিল্প।আমাদের ঐতিহ্যের সাথে অতপ্রতভাবে জড়িত ।অনেক সুন্দর একটি উপস্থাপনা করেছেন ভাইয়া ।ফটোগ্রাফি গুলো সুন্দর হয়েছে ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ

ছোটবেলা এই মাটির তৈরি ব্যাংক এবং বিভিন্ন ধরনের খেলনা অনেক জনপ্রিয় ছিলো।কিন্তু বর্তমানে আধুনিকতার সবাইকে এগুলোর প্রতি আর মানুষের কোনো আকর্ষন নেই। ভাই আপনি অনেক পুরাতন ঐতিহ্য নিয়ে পোস্ট করেছেন আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago (edited)

অনেক ধরণের মাটির জিনিসপত্র নিয়ে লিখেছেন। মাটির তৈরি হাড়ি-পাতিল, কলসি, ব্যাংক এই জিনিসগুলো আমাদের দেশের ঐতিহ্য। বরাবরই এগুলো দেখতে আকর্ষণীয় এবং মানসম্পন। তবে হাট কিংবা মেলা ব্যতীত এগুলো তেমন একটা দেখা যায় না। সুন্দর লিখেছেন।

 3 years ago 

ধন্যবাদ ভাই।

 3 years ago 
CategoryYes ✅ / No ❌
Club Status
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
shamimhossain (Moderator)

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 65841.80
ETH 1793.42
USDT 1.00
SBD 0.43