আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১৮ জানুয়ারি ২০২৫

in #poetrylast year
আসসালামুআলাইকুম

IMG_20250115_101034.jpg

|

বস্তু দিয়ে যায় না বাঁধা
ব্যক্তি মনের ভুবন
মনের সাথে মন বাঁধিলে
তবেই হবে আপন।

আলো হয়ে থেকো মনে
ভালো কথা হয়ে ঝরো
ভালবাসা যে পথেই ফেরে
সেই পথ উঁচু থেকে আরো উঁচুতরো।

একসাথে এসো হাঁটি সেইপথে
হাতে হাত রেখে ভুলে যাব ব্যথা
জুড়ে যাবে সমস্ত পথের রেখা
প্রেমের মহল এসো গড়ি সেথা।

|
|-শুভ রাত্রি 💖|

IMG_20250115_101042.jpg

|

হেঁটে যাওয়া পথ, পড়ে থাকে একা
জীবন গিয়েছে দূরে
আমাদের নামে উপমা হাজার
এক তার ভবঘুরে।

অথচ কত কি স্মৃতির ঢেউয়ে
ভেসে যেতে চেয়ে মন
খুঁজেছে তোমাকে, খুঁজেছে নিজেকে
সেরে নিতে আলাপন।

অবশেষে ভাসি সময়ের স্রোতে
কূলহীন এক ধারায়
জীবন জানে না, আসে না তো ফিরে
যা কিছু সময়ে হারায়!

|
|-শুভ রাত্রি 💖|

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 13.92229649258781 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.091
BTC 62612.44
ETH 1757.10
USDT 1.00
SBD 0.39