আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ২৬ সেপ্টেম্বর ২০২৪

in #poetry2 years ago
আসসালামুআলাইকুম

IMG_20240923_084930.jpg

|

বিষন্ন মেঘলা বিকেল ঘিরে
হৃদয় জুড়ে তোর বসবাস
তুই যে আমার মনকেমনের
এক আসমান অভিমান।

ভাল্লাগে বেশ ভাবতে অহরহ-
চঞ্চল আমার ছুটে চলা মন
হঠাৎ আবার চুপটি বসে
অনুভবে তোরই কোলাহল।

মুচকি হাসির সাক্ষ্য রাখি
বেখায়ালী হৃদয় বন্দী
এখন না-হয় চুপই থাকি
তোর অপেক্ষায় সময় গুনি।

|
|-শুভ বিকেল 🦋|

IMG_20240923_084940.jpg
|

জীবন তো জীবনেই সুন্দর
আমি আমার মতো, তুমি তোমার মতো
সবাই নিজ পথে খুঁজে আপন 'অন্তর'।

পাহাড়ের গায়ে রৌদ্রের ছোঁয়া
নদীর বুকে বয়ে চলে শান্তির ধারা
আকাশের নীলে মেঘের খেলা
সবার হৃদয়ে জাগে নতুন আশা।

প্রত্যেকেই যেন এক একটি তারা
নিজস্ব আলোয় আলোকিত
নিজ নিজ আলোয় জ্বলুক চিরন্তন।
|
|-শুভ বিকেল 🦋|

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 64114.13
ETH 1842.38
USDT 1.00
SBD 0.38