আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ৩০ এপ্রিল ২০২৫

in #poetrylast year
আসসালামুআলাইকুম

IMG_20250426_075610.jpg

|

পুরানো যায়, নূতন দিন আসে
কত স্মৃতি রেখে যায়,
হাসি মুখে বরন করে
দুঃখ সব ভুলিয়ে দেয়।

গত হওয়া দিন দিয়ে যায় অনেক
এটাই সময়ের আসল নীতি,
দুঃখের পরে সুখ যে আসে
এটাই হলো আসল রীতি।

মন অনেক কিছু যায় লিখে
পুরানো কে মনে রেখে,
সবার হৃদয় আনন্দ ভরুক
এই নূতনকে সামনে রেখে।

|
|-শুভ সকাল ☀️|

IMG_20250426_075602.jpg

|

বৃষ্টি শেষে আমায় দিও
তোমার ভেজা চুলের ঘ্রাণ
সাদা শার্টের বোতাম খোলা
তোমার বুক পাঁজরের স্নান।

আমায় দিও দমকা হাওয়া
তৃষ্ণার্ত একজোড়া চোখ
নেশাতুর ওই চাহনিতে
আজ প্রেম সবটা জড়ো হোক।

মন্দ নয় এই বৃষ্টিবেলা
একটু লাগাম ছাড়া
ঝড়ের মতই এলোমেলো আমি
তোমার প্রেমে মাতোয়ারা।

|
|-শুভ সকাল ☀️|

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 20.443176158824873 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 59286.20
ETH 1583.08
USDT 1.00
SBD 0.37