আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ০৩ এপ্রিল ২০২৫

in #poetrylast year
আসসালামুআলাইকুম

IMG_20250330_115805.jpg

|

আধেক থাকুক সাঁঝবেলার ঐ
আবছা আলোর ঘ্রানে,
আধেক কথার গল্প জমুক
স্বপ্ন ছাওয়া প্রাণে।

আজকে নাহয় হোক না কিছু
অজানাকেই জানা,
বিশাল পৃথ্বী সাধুক গীতি
সপ্ত সুরের বাঁধা।

দখিন হাওয়ায় আসলো চিঠি
শিমুল তুলোর খামে,
সুখের বসত নাও কিনে নাও
ভালোবাসার বিনিময়ে।

|
|-শুভ বিকেল 🍃💕💚🌸🪟🕊️|

IMG_20250330_115802.jpg

|

তারপরও কথা থাকে;
আবছায়া মেঘে মেঘে ঢাকা
কে জানে তা কথা কিংবা
কেঁপে ওঠা রঙিন স্তব্ধতা।

সেই কথা হবে না বলা তাকে;
প্রয়াসের ফাঁকে ফাঁকে
অবাক হৃদয় একা-একা
সেই সব কুয়াশার মত কথা বলে।

সব কথা হেরে গেলে
তাই এক দীর্ঘশ্বাস বয়,
ভুল করে কেঁপে ওঠে
একবার নির্লিপ্ত সময়।

|
|-শুভ বিকেল 🍃💕💚🌸🪟🕊️|

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 18.271467717133376 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 63686.31
ETH 1660.93
USDT 1.00
SBD 0.42