আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১৭ মে ২০২৫

in #poetrylast year
আসসালামুআলাইকুম

IMG_20250426_173359.jpg

|

তুমি না হাসলে আকাশের বুকে
চাঁদ ছড়ায় না আলো,
এতো সুখের মাঝেও আমার
মন থাকে আঁধার কালো।

তুমি হাসোনি বলে তিমির রাত্রি
হয়নি আলোকিত,
তোমার বিষন্ন মুখ'টি দেখে
আমার ভাবনা সব এলোমেলো।

অভিমান ভুলে তুমি হাসো
পাশে বসো কও কথা,
তোমার অভিমান মাখা মুখখানিতে
জাগে যেন আরো ভালবাসা।

|
|-শুভ সকাল|

IMG_20250426_173404.jpg

|

মানুষের পদচিহ্নে আঁকে
পথের মানচিত্র,
প্রতিটি পদক্ষেপের সাথে
ভবিষ্যতের সংগীত বাজে।

পথ যদি আঁধার হয়
মন ঠিক খুঁজে নেয় আলোর দিশা,
মানুষ মানেই আশা, জাগে প্রভা
হাজারো নিঃশ্বাসে বাঁচে আগামীর ভাষা।

আলোকিত চেতনায়
রচিত নব নব অধ্যায়,
মানুষই রচে সভ্যতা
মানুষই জয়ের প্রভায়।

|
|-শুভ সকাল|

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 21.495377077762466 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.076
BTC 63768.31
ETH 1672.84
USDT 1.00
SBD 0.42