আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১০ মার্চ ২০২৫

in #poetrylast year
আসসালামুআলাইকুম

IMG_20250228_160141.jpg

|

নীরবতা যখন আসে
শব্দহীন তার পায়ের চিহ্ন
চোখে চোখ রেখে বলে
হৃদয়ে কেন অন্ধকার ঢালো!

নিরবতা, কখনো শান্ত
কখনো খুবই উত্তাল
তারই মাঝে হারিয়ে যাই
আবার নিজেকে খুঁজে পাই।

নীরবতা হলো চিন্তার ক্যানভাস
পছন্দ মতো রং ছড়াই
সাদা-কালো, নীল-লাল
সব রং মিশিয়ে হৃদয়ের গল্প সাজাই।

|
|-শুভ বিকেল 💚|

IMG_20250228_160143.jpg
|

কোন এক নিঝুম রাত্রিতে
ঘুমিয়ে পড়েছে পৃথিবী
নির্জন সেই জনারণ্যে
জেগে আছি আমি, তুমি।

কখনো প্রেমের সুখ আলাপ
কখনো দুঃখবিলাস
মনের গোপন চিলেকোঠায়
সুর তুলে আমাদের ভালবাসা।

সুরের ইন্দ্রজালে বেঁধেছ আমায়
রংধনু সেতু পেরিয়ে
শুধুই প্রেম আকন্ঠ ভালবাসায়
নিশ্চুপ মনের জানালায়।

|
|-শুভ বিকেল 💚|

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 18.021112208602627 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.091
BTC 62481.24
ETH 1747.75
USDT 1.00
SBD 0.39