আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ০২ জুলাই ২০২৫

in #poetrylast year
আসসালামুআলাইকুম

IMG_20250627_183202.jpg

IMG_20250627_183152.jpg

|

স্পর্শ করো মন
দিবাকর বিস্মিত আবির্ভাব
মঙ্গল শঙ্খ উদ্ভাস বৃক্ষ পত্র পুষ্প
আলোর অভিষেক।

স্পর্শ করো অন্তর অন্তস্থিত
মনের নির্জন ঘর
বাতায়নে সহস্র সুবাস দাও
প্রেম দাও, প্রাণ দাও, দাও জাগরণ।

স্পর্শ করো
সেই কথাটি হাজার কথার ভীড়ে
যা আপন, একান্ত আপন
ছুঁয়ে দেয় হৃদয়ের অন্তমিলে।

|
|-শুভ বিকেল 🍀🍃|

IMG_20250627_183156.jpg
|

শুনে যাও মন, তুমি চুপ করে শোনো
চেয়ে দেখো মন, তুমি চোখ মেলে দেখো।

বলে যাও মন, তুমি কথা বলো জোরে
জাগাও তাদের, যারা অভিমানের ঘোরে।

ছুঁয়ে দাও মন, তুমি ছোঁও নীরবে
ছুঁলেই না যদি, তবে শব্দ করে কি হবে!

এ পৃথিবী তোমার, তুমি এই পৃথিবীর
মন তুমি বয়ে চলো, হয়ো না স্থবির।

|
|-শুভ বিকেল 🍀🍃|

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 22.23164455400792 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59866.06
ETH 1573.69
USDT 1.00
SBD 0.42