আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১২ জুন ২০২৫

in #poetrylast year
আসসালামুআলাইকুম

IMG_20250426_172345.jpg

|

সময়টা ছুটছে দ্রুত গতি
কী জানি কীসের তাড়া
ওহ সময়, এত জোরে ছুটিস না
পিছন ফিরে একটু তাকা।

ঐ যে দূরে সবুজ গ্রাম
গলা ছেড়ে গাইছে গান
বলছে ডেকে একটু দাঁড়া
করিস না এমন তাড়াহুড়া।

মনের মাঝে খুশি বাঁধনহারা
স্মৃতি দিচ্ছে কেবল নাড়া
সময়টা ছুটছে দ্রুত গতি
ওহ সময়, একটু দাঁড়া।

|
|-শুভ বিকেল 🍀💗🎶🦋|

IMG_20250426_172355.jpg

|

আপন কাজে যতই ডুবি
মনটা থাকে তোমার কাছে,
কোন বাঁধনে বাঁধলে সখা
হৃদয় সদাই সুখে হাসে।

জীবন-ভাবন বসন-ভূষণ
তোমায় নিয়ে স্বপ্নে হারায়,
মিষ্টি কথায় দিন গুলো
থোকা থোকা গল্প সাজায়।

পাশাপাশি আছি দু'জন
অদ্ভুত এক মায়ায় জড়িয়ে,
থাকবো মিশে আমৃত্যু
একে অপরের হয়ে।

|
|-শুভ বিকেল 🍀💗🎶🦋|

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 21.514565244739046 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60000.47
ETH 1565.58
USDT 1.00
SBD 0.42