আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ০১ জুলাই ২০২৫

in #poetrylast year
আসসালামুআলাইকুম

IMG_20250627_183217.jpg

|

আপনি বাতাস হইয়েন
নীরব কোমল ছোঁয়ায়,
প্রতি নিঃশ্বাসে আপনাকে রাখি
আদরে ভালবাসায়।

আপনি যদি হোন
সন্ধ্যার হাওয়ায় ছড়ানো সুবাস,
আমি হবো সেই ফুল
যে শুধুই আপনার আশ্বাস।

আপনি আসেন হালকা দোলায়
নিভৃতে, নিঃশব্দে …
আমি নিই আপনাকে ভরে
প্রতিটি শ্বাসে, প্রতিটি রন্ধ্রে।

|
|-শুভ বিকেল 🍃🌹🩵|

IMG_20250627_183213.jpg
|

আকাশে চাঁদ নেই আজ
তারাও গুনছে রাতের বয়ান
চোখের জল লিখে যায়
অপ্রকাশ বৃথা গল্প গান।

চুপচাপ হেঁটে চলে যায়
আঁধারে মিশে যায় শব্দ
একলা, নিরব, নিস্তব্ধতায়
নিজের ছায়াকেই করে বন্ধ।

ছুঁয়ে যায় কিছু পুরনো গান
বিদায়ের ঘোলাটে ধোঁয়া
সে তো নিজেরই প্রতিচ্ছবি
অসংখ্য না-বলা কথা।

|
|-শুভ বিকেল 🍃🌹🩵|

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 22.231644237703875 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59533.42
ETH 1558.35
USDT 1.00
SBD 0.42