আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১৫ মার্চ ২০২৫

in #poetrylast year
আসসালামুআলাইকুম

IMG_20250228_160044.jpg

|

সকাল হলে সূর্য আলো
জানালা দিয়ে উঁকি মারে
ভালোবাসার স্মৃতি গুলো
প্রবেশ করে হৃদয় দ্বারে।

হৃদ জানালা খুললে পরে
কত স্মৃতি চোখে ভাসে
ডায়রির পাতায় লেখা গুলো
দেখলে পরে চক্ষু হাসে।

ডাইরির পাতায় অক্ষর জুড়ে
অতীতের মিষ্টি স্মৃতি
অতীত গুলো সুখের ছিলো
যত্নে বাড়ে, দ্বিগুণ আরো।

|
|-শুভ সন্ধ্যা 🧡|

IMG_20250228_160046.jpg
|

সূর্য ডুবে যায় ধীরে
আলো মিশে যায় অন্ধকারে
নগরীর গলিতে ছড়িয়ে পড়ে
অব্যক্ত ভাষা বাতাসে।

কেউ হাঁটে, কেউ থামে
কেউ যায় হারিয়ে
আমি কেবল লিখে যাই
সময়ের গল্প নীরবে।

নীরবতা কথা বলে
ছায়া ছুঁয়ে যায় গোপনে
কোনো তাড়াহুড়ো নেই
সন্ধ্যার রঙে নিজেকে খুঁজে পাই নতুন করে।

|
|-শুভ সন্ধ্যা 🧡|

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 18.105881344412694 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 62567.91
ETH 1740.38
USDT 1.00
SBD 0.39