আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১৬ এপ্রিল ২০২৫
|
পুকুর পাড়ে আনমনায়
হঠাৎই এসে মৃদু হাওয়া
মোর গায়ে দোলা দিয়ে যায়!
অনুভব করি তার আগমন
বসে আছি যার অপেক্ষায়
কি করে বুঝাই ওরে প্রিয়
দেখিতে তোমায় এ মন চায়!
আজি এমন খুশির রেষে
প্রিয় তোমায় ভালোবেসে
মোর তৃপ্ত পরাণ, তবুও
ছলছলিয়ে খুশিতে কাঁদে।
|
|-শুভ বিকেল 🍃|
অচল আমার ভাবনারা,
তোমাতেই তাই সব হারিয়ে
হতে চাই আমি দিশেহারা।
চিন্তা ভাবনা সবই আমার
তোমাতে শুরু, তোমাতেই শেষ
মন আমার উড়ছে শুধু
তোমার ভালোবাসায় অশেষ।
তোমার মনের গভীরতায়
আগলে রেখো জীবনভর,
যেমনি করে রেখেছ আমায়
সকাল, দুপুর সকল সময়।
|
|-শুভ বিকেল 🍃|
Congratulations, your post has been upvoted by @nixiee with a 20.381875790040215 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.