আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১৪ মার্চ ২০২৫

in #poetrylast year
আসসালামুআলাইকুম

IMG_20250228_160052.jpg

|

ছোট ছোট ভুল শোধরালে
বড় বড় মাশুল থেকে পরিত্রাণ
ছোট ছোট স্বার্থ ত্যাগ করলে
সঠিক ভালোবাসার আহবান।

শোধরান হোক ভুল, স্বার্থ
আত্মত্যাগে ভালবাসা জমান
জীবন হবে সুন্দর, শান্তির
পাবে সুখ, সম্মান।

নিজেকে চিনি আগে
অন্যের দোষ নয় সন্ধান
রাগ, হিংসা, অহং দুশমন
গাই এসো সাম্যের গান।

|
|-শুভ সকাল|

IMG_20250228_160050.jpg

|

হাঁটতে পারো আমার সঙ্গে
তপ্ত দুপুর জুড়ে,
দগ্ধ বিকেল ভেজাতে চাই
প্রেমের নতুন নতুন সুরে।

ভাসতে যদি পারো তবে-
এসো মেঘের রাজ্যে ঘুরি,
আনবো পেড়ে রঙিন স্বপ্ন!
মুঠোয় মুঠোয় ভরি।

ডুবতে চাও যদি হাতটা ধরো
ডুববো দু'জন একসাথে,
ভালোবেসেই দেখো তুমি
বেঁচে থাকা তো একেই বলে।

|
|-শুভ সকাল|

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 18.102504329818263 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 65642.15
ETH 1719.47
USDT 1.00
SBD 0.42