আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ২৮ জুন ২০২৫

in #poetrylast year
আসসালামুআলাইকুম

IMG_20250627_183858.jpg

|

ঠিক দুপুরে কোথা থেকে
হঠাৎ এলে ভালোবেসে—
ভিজলাম তোর ভালোবাসার
শীতল জলে হেসে হেসে।

তোর অপেক্ষায় কাটে না প্রহর
কাটে না যে দিন-মাস,
যদি হৃদয়ে আগলে রাখিস
তোর হৃদে করতে চাই বাস।

শীত মৌসুমে হারিয়ে যাস
বর্ষায় এলে দেখা,
বর্ষা, তোকে ভালোবেসে
এই কবিতাখানি লেখা।

|
|-শুভ দুপুর 🍃🌧️🎶|

IMG_20250627_183900.jpg
|

নিস্তব্ধতার দেয়ালে লিখে দিয়েছি
আর কোন অভিযোগ নেই
না রাগ, না ক্ষোভ
সবটুকু ঝরে গেছে সন্ধ্যার কুয়াশায়।
অপেক্ষা? আক্ষেপ?
সে তো সময়ের দীর্ঘশ্বাসে
হারিয়ে যাওয়া এক অধ্যায়
এখন যার প্রতি পাতায় শুধুই পূর্ণতা।
অবশেষে, আমার আমি
সে তো বহুমূল্য এক দ্যুতি
হারিয়ে ফেলবো না আর কখনো।

|
|-শুভ দুপুর 🍃🌧️🎶|

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 21.751689044399953 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59715.35
ETH 1564.61
USDT 1.00
SBD 0.42