আপনি কি কখনো ভেবে দেখছেন? মশার থেকে মাছি মারতে কেন বেশি কষ্ট হয়?


1044508-Cartoon-Man-Swatting-At-Flies-Poster-Art-Print.jpg

প্রিয় স্টিমিয়ান বন্ধুরা ! সবাইকে আমার বাংলা ব্লগ থেকে আন্তরিক শুভেচ্ছা । আজকে আমি আপনাদের সাথে একটি প্রাণী জগৎ এর একটি মজার তথ্য শেয়ার করবো।

আমরা প্রতিনিয়তই আমাদের চারপাশে অসংখ প্রাণী দেখতে পাই। এদের মধ্যে কিছু রয়েছে বড় আবার কিছু রয়েছে ছোট। আর মশা মাছি আমাদের অত্যনন্ত পরিচিত। বিশেষতঃ আমাদের খাবার এর সময় মাছি আর রাতে ঘুমানোর সময় মশার অত্যাচারের শিকার হতে হয়।

আপনি কখনো কি ভেবে দেখেছেন মশা কে এক থাপ্পড় দিলেই মারা যাই আর মাছি কে মারা যাই নাহ। সহজ হিসেবে আপনি বলতেই পারেন যে মশা থেকে মাছি তাড়াতাড়ি উড়তে পারে তাই মাছিকে সহজে মারা যাই না। হ্যা, আপনার যুক্তি ঠিক আছে, ঘটনাও সত্য। কিন্তু এইটি পুরোপুরি ব্যাপারটিকে বেখ্যা করে না।

বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত যে মানুষের চোখ প্রতি সেকেন্ডে ৬০ টি স্থির ছবি মস্তিষ্কে পাঠাতে পারে। এরপরে মস্তিস্ক সেগুলোকে একত্র করে আমাদের চলমান দৃশ্য দেখায়। যে দৃশ্য আমরা আমাদের চোখ খুললেই প্রতিনিয়ত দেখতে পাই।

কিন্তু মাছির ক্ষেত্রে দেখা গেছে যে মাছির চোখ প্রতি সেকেন্ডে ২৫০ টি স্থির ছবি তার মস্তিষ্কে পাঠায়। আর মাছির মস্তিস্ক যখন সেগুলোকে চলমান দৃশ্য করে তোলে তখন মাছিটি মানুষের তুলনায় সব দৃশ্য খুব ধীর গতিতে দেখে, বলতে পারেন কোন চলচিত্রের নায়ক যখন স্লো মোশনে হেঁটে যায় অনেকটা সেরকম।

এখন আমরা যখনই মাছিকে মারতে যাই আমাদের আক্রমণের সময় এক সেকেন্ড এরও কম থাকে আর আমরা এটিকে অনেক দ্রুত গতির কাজ মনে করি। কারণ আমরা সব কিছু ৬০ টি স্থির ছবির চলমান দৃশ্যে দেখতেছি।

আর মাছির ক্ষেত্রে আমাদের আক্রমণটি ধীর গতির মনে হয় কারণ সে সব কিছু ২৫০ টি স্থির দৃশ্যের সমন্বয়ে দেখতেছে। ঠিক এই কারণের জন্যই আমাদের অঘাত মাছির গাঁয়ে লাগার আগেই মাছি পালিয়ে যায়।


tenor.gif

মশার ক্ষেত্রে মাছির মতো এইরকম বিশেষ গুন নেই তাই অতি সহজেই মারা পরে যায় আমাদের হাতে। আর মাছি কে মারতে কঠিন হয়ে পরে।

ছবি ১ ছবি ২

ধন্যবাদ @rme ভাইয়াকে আমাদের প্রিয় স্টিমিটে চমৎকার আমার বাংলা ব্লগটি উপহার দেয়ার জন্য।

Sort:  
 5 years ago 

যদিও আমার মাছি সম্পর্কে তথ্য জানা ছিল না। আপনার লেখা তথ্য গুলো ভালোই লাগলো। ভালো লিখেছেন।

আপনাকেও ধন্যবাদ লেখাটি পড়ার জন্য !

 5 years ago 

মাছির বিষয়টি জানতে পেরে ভালো লাগলো । খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন।

ধন্যবাদ ভাইয়া আমার লেখাটি পড়ার জন্য

 5 years ago 

বেশ ইন্টারেষ্টিং তথ্য, অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য ।

ধন্যবাদ লেখাটি পড়ার জন্য!

 5 years ago 

অসাধারণ, যদিও আমার মাছি সম্পর্কে তথ্য জানা ছিল না। আপনার লেখা তথ্য গুলো ভালোই লাগলো। ভালো লিখেছেন। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60990.63
ETH 1575.34
USDT 1.00
SBD 0.47