স্বরচিত কবিতার নাম "আগলা পিড়িত" || সেলিনা সাথী

in Beauty of Creativity5 years ago

আগলা পিড়িত
সেলিনা সাথী

কাল খুশিতে পাশে ছিলে
আজকে দিলে ধমক,
তোমার পাশে নববধু
তাই লাগালে চমক।

হৃদপিন্ডে ঝড় উঠেছে
তোমার ধমক খেয়ে,
কাল বৈশাখি ঝড়ো হওয়া
আসল বুঝি ধেয়ে।

ফোটা ফোটা অশ্রুকনায়
বালিশ ভিজে যায়,
তোমার মনের বুলেট বোমা
আমার কলিজায়।

তোমার দেয়া আঘাতে আজ
কলিজা ছারখার,
তাকে নিয়েই থাক তুমি
ফিরে এসোনা আর।

তোমার মনের মাঝে এখন
বাকুম বাকুম করে
স্বপ্ন গুলো আচার খেয়ে
বাঁচে আর মরে।

চোরাবালির মত তুমি
খেলছো লুকোচুরি,
ইচ্ছে গুলো হত্যা করে
দেখাও বাহাদুরি।

নব বধুর মিষ্টি ছোঁয়ায়
দিশেহারা হয়ে,
আগলা পিড়িত মলিন হয়ে
যাচ্ছে ক্ষয়ে ক্ষয়ে।

আশার মাঝে নিরাশা আজ
খাচ্ছে হাবুডুবু,
মাঝ সাগরে উল্টে গিয়ে
ভালোবাসা কাবু।

IMG20210308113528.jpg


IMG_20210105_173224.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রাইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি, বাংলাদেশ। আমি "নারীসংসদ" সংগঠেন প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।



Cc:

@rme
@blacks


photo_2021-06-30_13-14-56.jpg

Subscribe My Channel on YouTube: https://youtube.com/channel/UC1lAnoejZgfsGXZaaYwNljg

photo_2021-06-30_13-15-05.jpg



🌼ধন্যবাদ🌼



Sort:  

আপনি এত সুন্দর সুন্দর কবিতা কিভাবে লেখেন?

 5 years ago 

লিখতে চাই। তাই পাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61496.66
ETH 1629.36
USDT 1.00
SBD 0.41