অরিগ্যামিঃকুকুর তৈরি।

in আমার বাংলা ব্লগlast year

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ১৪ই চৈত্র , বসন্তকাল ১৪৩১ বঙ্গাব্দ। ২৮শে মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

o2.jpg

বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ আমি কুকুরের অরিগ্যামি তৈরির পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো।অরিগ্যামি যেহেতু কাগজের ভাঁজের খেলা তাই কাগজকে বিভিন্ন ভাবে ভাঁজ করে এই কুকুরের অরিগ্যামিটি তৈরি করেছি। কাগজের ভাঁজের বর্ণনা করা যেহেতু কঠিন তাই সব থেকে ভালো হলো ফটোগ্রাফি দেখে অরিগ্যামি তৈরি করা। তাইতো বেশ কিছু ছবি আমি আপনাদের সাথে শেয়ার করেছি।যা দেখে সহজেই কুকুরের বানিয়ে নেয়া সম্ভব। অরিগ্যামিটি বানাতে উপকরণ হিসাবে খয়েরী রং এর কাগজ ব্যবহার করেছি সেই সাথে আরও কিছু উপকরণ । তাহলে চলুন, দেখে নেয়া যাক, কুকুরের এর অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।

উপকরণ

o4.jpg

১।রঙ্গিন কাগজ।

২।কালো রং এর সাইন পেন

৩।সাদা রং এর জেল পেন।

কুকুরের এর অরিগ্যামি তৈরি ধাপ সমূহ

ধাপ-১

o26.jpg

o25.jpg

প্রথমে ১৫ সেঃমিঃ X ১৫ সেঃমিঃ সাইজের এক টুকরো খয়েরী রং এর কাগজ নিয়েছি কুকুরের এর অরিগ্যামি বানানোর জন্য।কাগজটিকে উভয় পাশে কোনা করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-২

o24.jpg

o23.jpg

প্রতিটি কোনা মাঝ বিন্দু বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৩

o22.jpg

o21.jpg

o20.jpg

এক পাশের কাগজের ভাঁজ খুলে ভিতর পাশে দু'বার ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৪

o19.jpg

যে পাশের কাগজ ভিতর পাশে ভাঁজ করে নিয়েছি, বিপরীত পাশের কাগজটি খুলে বাহির পাশে ভাঁজ করে নিয়েছি। ছবিতে যেভাবে দেখানো হয়েছে।

ধাপ-৫

o18.jpg

এবার কাগজের ভাঁজগুলো ভিতর পাশে ঢুকিয়ে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৬

o17.jpg

o16.jpg

o15.jpg

o13.jpg

এবার উভয় পাশের কাগজের ভাঁজ খুলে বাঁকা করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৭

o12.jpg

o11.jpg

এবার ভিতরের দিকের ছোট ভাঁজটি খুলে কুকুরের মুখ বানিয়ে নিয়েছি।

ধাপ-৮

o10.jpg

o9.jpg

এবার বাঁকা করে কাগজের যে ভাঁজ দু"টো করেছিলাম তা নিচের দিকে ভাঁজ করে নিয়ে কুকুরের শরীর বানিয়ে নিয়েছি।

ধাপ-৯

o8.jpg

সব শেষ কুকুরের অরিগ্যামিটি যাতে দেখতে সুন্দর হয় সেজন্য কালো ও সাদা কলম দিয়ে চোখ এঁকে নিয়েছি। সেই সাথে নাকও এঁকে নিয়েছি কালো রং এর সাইন পেন দিয়ে।ব্যস তৈরি হয়ে গেলো কুকুরের অরিগ্যামিটি।

উপস্থাপন

o5.jpg

o6.jpg

o7.jpg

আশাকরি আমার আজকে বানানো কুকুরের অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টঅরিগ্যামি
পোস্ট তৈরি@selina 75
মোবাইলSamsung A-10
তারিখ২৮শে মার্চ, ২০২৫ইং
লোকেশনঢাকা।

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

Sort:  
 last year 

রঙিন কাগজ দিয়ে ভাঁজে ভাঁজে খুব কিউট এবং সুন্দর দেখতে একটা কুকুর তৈরি করেছেন আজকে। আপনার তৈরি করা অরিগ্যামি টা দেখে আমি তো মুগ্ধ হলাম। ভাঁজে ভাঁজে এরকম অরিগ্যামি তৈরি করা কিন্তু কষ্টকর, আবার উপস্থাপনা তুলে ধরা ও মুশকিল। তবুও আপনি সুন্দর করে উপস্থাপনাটা তুলে ধরেছেন দেখে ভালো লাগলো।

 last year 

Daily task

cmc1.png

 last year 

xp1.png

 last year 

কাগজ দিয়ে তৈরি করা কুকুর দারুন হয়েছে। কাগজের ভাঁজে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। অসাধারণ হয়েছে আপু।

 last year 

কাগজের ভাঁজে অরিগ্যামি গুলো করতে খুবই ভালো লাগে। যদি একটু সময় নিয়ে খুব সাবধানতার সাথে এই অরিগ্যামি তৈরি করতে হয়। না হলে খুব সুন্দর করে শেপ দেয়া সম্ভব হয় না। আপনি অনেক ধৈর্য এবং সময় নিয়ে তৈরি করেছেন দেখে ভালো লাগলো আপু।

 last year 

অরিগামির ভাঁজ গুলো উপস্থাপন করা খুব একটা সহজ না। আপনি খুব সুন্দর ভাবে পুরো পোস্ট উপস্থাপন করেছেন। ভালো লাগলো দেখে। খুব সুন্দর এবং কিউট একটা কুকুর তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর অরিগামি তৈরি করে শেয়ার করার জন্য।

 last year 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা কুকুরের অরিগামি চমৎকার হয়েছে আপু। কাগজের ভাঁজে দারুন একটি অরিগামি শেয়ার করলেন। এরকম অরিগামি আমি কখনো তৈরি করে দেখিনি। আপনার অরিগামিটি দেখতে আসলেই সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

 last year 

রঙিন কাগজ ব্যবহার করে খুব সহজে খুব সুন্দর একটি কুকুর তৈরি করেছেন। দেখতে খুবই কিউট লাগছিল। কাগজের তৈরি জিনিস গুলো দেখতে আসলেই অনেক সুন্দর লাগে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60666.80
ETH 1563.25
USDT 1.00
SBD 0.47