অরিগ্যামিঃলিলি ফুল তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন।আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সব সময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ১৩ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ,হেমন্তকাল। ২৮শে নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ । আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ নতুন আর একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।আজ লিলি ফুলের অরিগ্যামি তৈরির পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো।লিলি ফুলের অরিগ্যামি তৈরিতে বেশ কিছু ভাঁজ দিতে হয়েছে যা বর্ণনা করা বেশ কঠিন। তবে আমি চেস্টা করেছি ছবির মাধ্যমে বুঝাতে। যেহেতু অরিগ্যামি তৈরি করা হয় বিভিন্ন ভাঁজ করে তাই ছবি দেখেই বুঝে নিতে অরিগ্যামি বানানোর কৌশল।লিলি ফুলের অরিগ্যামিটি তৈরি করার পর বেশ ভালোই লাগছিলো। কিন্তু ডাল ও পাতা ছাড়া কেমন জানি খালি খালি লাগছিলো। তাই পাতা ও ডাল বানিয়ে লাগিয়ে দিলাম লিলি ফুলের সাথে। যদিও গামের ব্যবহার করা হয় না অরিগ্যামি তৈরিতে। আমি লিলি ফুল বানাতে কোন গামের ব্যবহার করিনি। কেবল ফুলের সৌন্দর্য বৃদ্ধিতে গাম ব্যবহার করেছি।অরিগ্যামিটি বানাতে আমি রঙ্গিন কাগজ উপকরণ ব্যবহার করেছি । তাহলে চলুন দেখে নেয়া যাক লিলি ফুল এর অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ।
উপকরণ
১।রঙ্গিন কাগজ।
২।কাঁচি
৩।গাম
লিলি ফুল এর অরিগ্যামি তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে ১৫ সেঃমিঃX১৫সেঃমিঃ সাইজের এক টুকরো রঙ্গিন কাগজ নিয়েছি লিলি ফুলের অরিগ্যামি বানানোর জন্য। এবার কাগজটিকে মাঝ বরাবর আড়াআড়িভাবে ভাঁজ করে নিয়েছি উভয় পাশে।
ধাপ-২
এবার কাগজটিকে কোনাকুনিভাবে উভয় পাশে ভাঁজ করে নিয়েছি। এবং দু'পাশের কাগজ ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি। যা দেখতে ত্রিভুজের মতো হয়েছে।
ধাপ-৩
এভাবে কাগজের কোনা ছবির মতো পরপর ভাঁজ করে নিয়েছি। যা দেখতে পাতার মতো হয়েছে।
ধাপ-৪
আবারও পাতার মতো দেখতে অংশটুকু পুনরায় ভাঁজ করে নিয়েছি। ছবির মতো করে।
ধাপ-৫
এবার ভাঁজ করা কাগজটিকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৬
ভাঁজ খুলে পুনরায় কাগজ ভিতরের দিয়ে ঢুকিয়ে পাতার মতো শেপ দিয়ে নিয়েছি।
ধাপ-৭
আবারো প্রতিটি পাতাকে চিকন করে ভাঁজ করে নিয়েছি। ছবিতে যেভাবে দেখানো হয়েছে সে ভাবে। এবার প্রতিটি পাতেকে খুলে নিলেই তৈরি লিলি ফুলের অরিগ্যামি।
ধাপ-৮
এবার লিলি ফুলের ডাল বানানোর জন্য সবুজ রং এর কাগজ চিকন করে কেটে নিয়েছি। এবং গোল করে প্যাচিয়ে ডাল বানিয়ে নিয়েছি।
ধাপ-৯
এবার সবুজ রং এর কাগজ দিয়ে পাতা কেটে নিয়েছি। পাতা দু'টো ডালের সাথে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। এবং বানানো ডাল ফুলের সাথে গাম দিয়ে লাগিয়ে নিয়েছে। যাতে লিলি ফুলটি দেখতে সুন্দর লাগে।
উপস্থাপনা
আশাকরি আমার আজকের বানানো লিলি ফুলের অরিগ্যামি আপনাদের ভালো লেগেছে।আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভরাত্রি।
পোস্ট বিবরণ
| পোস্ট | অরিগ্যামি |
|---|---|
| পোস্ট তৈরি | @selina 75 |
| মোবাইল | Samsung A-10 |
| তারিখ | ২৮শে নভেম্বর ২০২৪ইং |
| লোকেশন | ঢাকা |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
আমরা ছোটবেলায় কাগজ দিয়ে অনেক নৌকা ফুল তৈরি করতাম কিন্তু কবে যেন কিভাবে ভুলে গেছি আর মনে পড়ে না। আপনার এই লিলি ফুলটা তৈরি করতে দেখে আমার যেন মনে পড়ে গেল ছোটবেলার অনেক সুন্দর সুন্দর স্মৃতি। একসাথে সবাই পার্টি পেরে বসে ফুল তৈরি করতাম। চমৎকার হয়েছে আপু আপনার ফুলটা।
আমিও ভুলে গিয়েছিলাম ছোট বেলায় বানানো বিভিন্ন জিনিস। এখন আবার শিখছি। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
Daily task
আপু আপনি তো রঙিন কাগজ দিয়ে লিলি ফুলের দারুন অরিগ্যামি তৈরি করেছেন। সত্যি আপু আপনার ফুল তৈরি দেখে মুগ্ধ হয়ে গেলাম। চমৎকার লাগছে ফুলটি দেখতে। খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
বেশ সময় নিয়ে বানাতে হয়েছে লিলি ফুলটি। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।
রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরণের জিনিস তৈরি করা যায়। আপনার তৈরি করা লিলি ফুল দেখতে অনেক সুন্দর লাগতেছে। অনেক সুন্দর করে তৈরি করে দেখিয়েছেন। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
জ়ি ভাইয়া রঙ্গিন কাগজ দিয়ে অনেক কিছুই বানানো যায়। আর দেখতেও বেশ সুন্দর লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর লিলি ফুলের অরিগামি তৈরি করেছেন। দারুন হয়েছে আপনার আজকের তৈরি করা অরিগামিটা। খুব সুন্দরভাবে ফুল তৈরি করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে ফুল তৈরি করার প্রত্যেকটা ধাপ উপস্থাপন করার জন্য।
আপনাকেও অনেক ধন্যবাদ আপু।
রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার সুন্দর একটা লিলি ফুল তৈরি করেছে। দারুণ লাগছে আপনার বানানো লিলিটি।রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার সুন্দর করে ধাপে ধাপে ফুল বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর লিলি বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
ধাপগুলো সহজ করে ছবির মাধ্যমে দেখানোর চেস্টা করেছি। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
বেশ চমৎকার ছিল আপু আপনার আজকের এই লিলি ফুল তৈরি করা। ফুলটা বেশ দারুন হয়েছে গোলাপি কালারের কাগজ ব্যবহার করেছেন তাই। এত সুন্দরভাবে পর্যায়ক্রমে তৈরি করে দেখানোর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।
লিলি ফুলটি যাতে দেখতে সুন্দর হয় সে জন্য গোলাপী রং এর কাগজ ব্যবহার করেছি। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া।
লিলি ফুলের অসাধারণ সুন্দর একটি অরিগামি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই অরিগামি তৈরিতে রঙ্গিন কাগজটি চমৎকারভাবে ভাজ করে নেওয়াটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
যেহেতু অরিগ্যামি হলো ভাঁজের খেলা ,তাই বিভিন্ন ভাবে ভাঁজ করে কোন কিছুর অরিগ্যামি তৈরি করতে হয়। লিলি ফুলের অরিগ্যামি তৈরিতে অনেক ভাঁজ দিতে হয়েছে। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
আপনার হাতে বেশ দক্ষতা আছে বলতে হয় আপু। আপনি যে কোন কিছু খুব সুন্দর ভাবে নিখুঁত ভাবে তৈরি করতে পারেন। সেটা ডাই প্রজেক্ট হোক কিংবা রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করা হউক। খুব সুন্দর একটি অরিগ্যামি তৈরি করে শেয়ার করলেন। কালারটি যেমন সুন্দর হয়েছে ফুলের ডিজাইন খুব সুন্দর হয়েছে।
আমি চেস্টা করি নিখুঁতভাবে যে কোন জিনিস তৈরি করতে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
https://x.com/selina_akh/status/1862142948298858856