ফটোগ্রাফিঃ বিভিন্ন ফুলের ফটোগ্রাফি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সব সময় যেনো ভালো থাকেন। আজ ২৯শে মাঘ,শীতকাল, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ ।আজ একটি ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।পোস্টের ভিন্নতা আনার জন্য সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার চেস্টা করি।তারই ধারাবাহিকতায় আজও নিয়ে এলাম একটি ফটোগ্রাফি ব্লগ। আজ আমি বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে ক্যাপচার করা কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো। শীতকাল মানেই ফুলের সমারোহ। অফিস, আদালত, পার্ক,স্কুল কলেজ সব জায়গায় দেখতে পাওয়া যায় বিভিন্ন ধরনের ফুল। সেই সকল ফুলের ফটোগ্রাফিই আজ আপনাদের সাথে শেয়ার করবো। আশাকরি ভালো লাগবে আপনাদের।
প্রথম ফটোগ্রাফি
আমি ফুলটির নাম জানতাম না। নার্সারীতে দেখে সুন্দর লাগছিলো। অন্য রকম দেখতে। তাই ফটোগ্রাফি করেছিলাম। পরে গুগল সার্চ দিয়ে জানতে পারলাম ফুলটির নাম প্যানসি। শীতের সুন্দর ফুলগুলোর মধ্যে প্যানসি অন্যতম। প্রথম দেখায় ফুলটি দেখলে মনে হয় সবুজ পাতায় কোন প্রজাপতি যেন বসে আছে। এই ফুল বিভিন্ন রং এর দেখতে পাওয়া যায়। বাগান বা টবে এই গাছ লাগান যায়। আর বিভিন্ন রং এর ফুল যখন ফোটে তখন দেখতে বেশ সুন্দর লাগে।
দ্বিতীয় ফটোগ্রাফি
চন্দ্রমল্লিকার আদি নিবাস চীনে। কিন্তু জনপ্রিয় বেশি জাপানে। জাপানের জাতীয় ফুল চন্দ্রমল্লিকা। কয়েক হাজার জাত আছে চন্দ্রমল্লিকা ফুলের। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এই ফুলের চাষ হয় আর শীতকালে চন্দ্রমল্লিকা ফুল ফোটে।কিন্তু এতো বড় এবং এই রং এর চন্দ্রমল্লিকা ফুল এই প্রথম দেখেছি। দেখতে বেশ সুন্দর ফুলটি।
তৃতীয় ফটোগ্রাফি
গোলাপক ফুলের রানি ও ভালবাসার প্রতীক বলে হয়। বিভিন্ন জাতের ও রং এর গোলাপ ফুল দেখা যায়। এর মিষ্টি গন্ধ সকলকে আকর্ষন করে। বিশ্বে প্রায় ৩০০ প্রজাতির গোলাপ ফুল দেখতে পাওয়া যায়। আজকাল বাংলাদেশেও বানিজ্যিকভাবে গোলাপ সহ বিভিন্ন ফুলের চাষ বৃদ্ধি পাচ্ছে,আমাদের অর্থনীতিতে বড় অবদান রাখছে।যে কোন সাদা রং এর ফুল আমার বেশ পছন্দ।
চতুর্থ ফটোগ্রাফি
ভারবেনা ফুল এটি। সাধারনত শীতকালীন ফুল। নভেম্বর থেকে ফেব্রুয়ারী পযর্ন্ত এই ফুল ফুটে থাকে। অক্টোবর থেকে নভেম্বর মাস চারা রোপনের উপযুক্ত সময়।বাগানে, ছাদের টবে, লনে এই ফুল লাগানো হয় শোভা বর্ধনের জন্য। এই ফুল লাল, বেগুনী,সাদা গোলাপি সহ বিভিন্ন রং এর দেখতে পাওয়া যায়।ভারবেনা শীতের সেরা ফুলগুলোর একটি।
পঞ্চম ফটোগ্রাফি
এই ফুলেটি দেখতেও বেশ সুন্দর। সবুজ পাতার মধ্যে লাল পাতার মতো দেখতে ফুলটি। তবে এই মুহূর্তে নামটি মনে করতে পারছি না। তাই কেউ ফুলের নামটি জানলে কমেন্ট করে জানালে খুশি হবো।
ষষ্ঠ ফটোগ্রাফি
আমাদের খুবই পরিচিত একটা ফুল হলো বাগান বিলাস।আমদের দেশের মোটামুটি প্রায় সব জায়গায় এই গাছ চোখে পরে। বিশেষ করে বাড়ির সামনের গেট অথবা পার্কে বেশি দেখা যায় এই ফুলের গাছ লাগাতে। লাল, কমলা, হলুদ, সাদা, গোলাপী সহ আরও অনেক রং এর দেখা যায় এই ফুল। বাগান বিলাস মূলত বিদেশি ফুল। নামের মতোই দেখতেও অনিন্দ্য সুন্দর এই ফুল। পৃথিবী ব্যাপি বাগান বিলাসের ১৮টি পর্যন্ত প্রজাতির সন্ধান মেলে। দক্ষিন আমেরিকার ব্রাজিল, পেরু, আর্জেন্টিনা এই দেশগুলোকে আমাদের বাগান বিলাসের আদি নিবাস বলে ভাবা হয়।
আশাকরি আজকের বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।
পোস্ট বিবরণ
শ্রেনী ফটোগ্রাফি
পোস্ট তৈরি @selina 75
তারিখ ১২ই ফেব্রুয়ারি।২০২৫
লোকেশন ঢাকা,বাংলাদেশ
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ
পোস্ট বিবরণ
| শ্রেনী | ফটোগ্রাফি |
|---|---|
| পোস্ট তৈরি | @selina 75 |
| তারিখ | ১২ই ফেব্রুয়ারি।২০২৫ |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। অসাধারণ কিছু ফটোগ্রাফি আর বর্ণনা করেছেন, আমার কাছে দারুন লেগেছে
আমি চেস্টা করেছি প্রতিটি ফুলের কিছুটা হলেও সুন্দর বর্ণনা করতে। ধন্যবাদ ভাইয়া।
ভারবেনা ফুলের চমৎকার ফটোগ্রাফি ধারণ করেছেন আপু। এই ফুলটি আজকে প্রথম দেখলাম। এক থোকায় এতগুলো ফুল একসাথে একটি ডালে অসম্ভব ভালো লাগছে। চমৎকার সব ফটোগ্রাফি ধারন করেছেন আপু। এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
জি আপু দেখতে বেশ সুন্দর ভারবেলা ফুল।মন্তব্যের জন্য ধন্যবাদ।
https://x.com/selina_akh/status/1889680277515247691
আপনার তোলা ফুলের প্রত্যেকটি খুবই দুর্দান্ত হয়েছে। ফুল গুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যেকটি ফুলের সৌন্দর্য বেশ অসাধারণ। চন্দ্রমল্লিকা আর গোলাপ ফুল দেখে খুব ভালো লাগলো । এতো চমৎকার ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।
এরকম ফুলের ফটোগ্রাফি দেখলে আমার মন ভালো হয়ে যায় এবং মনে অন্যরকম একটা মানসিক প্রশান্তি অনুভব করি। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল মারাত্মক সুন্দর। বিশেষ করে গোলাপ ফুল এবং বাগান বিলাসের মায়ায় পড়ে গেছি। মুগ্ধতা রেখে গেলাম।
ধন্যবাদ আপু।
আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। সত্যি কয়েকটি অপরিচিত ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রতিটি ফটোগ্রাফি এর পাশাপাশি সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আজকাল নার্সারীগুলোতে অনেক নতুন নতুন ফুল দেখা যায়। আর দেখতেও বেশ সুন্দর। ধন্যবাদ আপু।
আপু আপনি বেশ চমৎকার সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফির সবগুলো খুব সুন্দর। ফুলের ফটোগ্রাফি করতে যেয়ে ভালো লাগে তেমনি দেখতেও খুব ভালো লাগে। ফুল দেখলেই ফটোগ্রাফি করতে ইচ্ছে করে। ফটোগ্ৰাফির পাশাপাশি খুব সুন্দর বর্ণনাও দিয়েছেন। ধন্যবাদ আপু এত চমৎকার সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপু।
শীতকালে প্রকৃতি নতুন ভাবে সেজে ওঠে। আর বিভিন্ন রকমের ফুলের সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। ফুলের সৌন্দর্য দেখে সত্যিই মুগ্ধ হয়েছি আপু। দারুন হয়েছে ফটোগ্রাফি গুলো।
ঠিক বলেছেন আপু শীতকালে প্রকৃতি দারুভাবে সাজে। ধন্যবাদ আপু।
Daily task
আপু আপনার এমন দারুন ফটৈাগ্রাফি দেখে আমি নিজেও মুগ্ধ। আপনি বেশ সুন্দর করে বর্ণনা দিয়ে আজকের সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। এমন দারুন ফটোগ্রাফি দেখতে কিন্তু দারুন লাগে। ধন্যবাদ আপনার এমন পোস্টের জন্য।
অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।