আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৩৭। পাঙ্গাস মাছের চপ।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি ভালো আছেন সবাই? আমিও ভালো আছি।আজ ১৪ জৈষ্ঠ্য,১৪৩০ বঙ্গাব্দ , ২৮ মে,২০২৩ খ্রীস্টাব্দ।প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে নিয়মিত ব্লগিং এর অংশ হিসেবে, প্রতিদিনের মত আজও একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আর তা হচ্ছে আমার বাংলা ব্লগের নিয়মিত প্রতিযোগিতায় অংশগ্রহণ। এবারের প্রতিযোগিতার বিষয় "শেয়ার করো তোমার ইউনিক মাছের চপ রেসিপি"। প্রতিবারেই চেষ্টা করি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেতে। প্রতিযোগিতা মানেই আয়োজন-প্রাপ্তি। এ ধরণের প্রতিযোগিতা থেকে দারুণ কিছু আইডিয়া জানতে পারি। নিজেকে সমৃদ্ধ করি। আর প্রতিযোগিতায় অংশগ্রহণেই বড় কথা।তবে পুরুস্কার পেলেতো সবারই ভালো লাগে। বন্ধুরা, এবারের প্রতিযোগিতা যেহেতু মাছের চপ রেসিপি তাই আমি পাঙ্গাস মাছের চপ রেসিপি আজ আপনাদের উপস্থাপন করবো। পাঙ্গাস মাছের চপ তৈরিতে আলু,ডিম সহ আরো কিছু উপকরণ ব্যবহার করেছি। আসুন ধাপে ধাপে দেখে নেই আজকের রেসিপি পাঙ্গাস মাছের চপ। আশাকরি ভালো লাগবে আপনাদের।

c7.jpg

রান্নার উপকরণ

c3.jpg

c1.jpg

c5.jpg

c8.jpg

to 3.jpg

c33.jpg

c31.jpg

উপকরণপরিমাণ
পাঙ্গাস মাছ{পিঠ}২০০ গ্রাম
পিয়াজ কুচি১/২ কাপ
ধনে গুড়া১ চাঃ চামচ
ভাজাজিরা গুড়া১ চাঃ চামচ
রসুন কোয়া৪-৫টি
কাচা মরিচ৫-৬টি
ধনেপাতাপরিমান মতো
লবনস্বাদ মতো
মরিচ গুড়া১/২ চাঃ চামচ
আদা বাটা১/২ চাঃ চামচ
লেবুর রস১ চাঃ চামচ
সয়া সস১তেঃ চামচ
টমেটো সস১টেঃ চামচ
চিনি১/২ চাঃ চামচ
ব্রেড ক্রামপরিমাণ মতো
ডিম২টি
তেল(ভাজার জন্য)পরিমাণ মতো

রান্নার পদ্ধতি

ধাপ-১

c3.jpg

c4.jpg

প্রথমে মাছ ও আলু টুকরো করে ভালভাবে ধুয়ে নিয়েতে হবে। এবং মাছ সামান্য লবন দিয়ে সিদ্ধ করে নিতে হবে।

ধাপ-২

c2.jpg

এরপর পিয়াজ,রসুন, ও ধনেপাতা কেটে নিতে হবে। এবং আদা বেটে নিতে হবে।

ধাপ-৩

c9.jpg

সিদ্ধ করা মাছটি ভালভাবে কাটা বেছে নিতে হবে।

ধাপ-৪

c10.jpg

এরপর বেছে নেয়া মাছে আদা বাটা ,ম্যাশ করা আলু ও কুচি করা কাচা মরিচ দিয়ে দিতে হবে।

ধাপ-৫

c14.jpg

c16.jpg

c17.jpg

c18.jpg

c19.jpg

c13.jpg

c22.jpg

c20.jpg

এরপর একে একে সকল মশলা দিয়ে ভালভাবে মেখে নিতে হবে। এবং মাছের চপ যেন শক্ত হয় তার জন্য সামান্য ব্রেড ক্রাম দিতে হবে। সাথে সামান্য চিনি স্বাদ বাড়ানোর জন্য।

ধাপ-৬

c23.jpg

c24.jpg

সবকিছু ভালভাবে মেশান হয়ে গেলে ,অল্প অল্প মাখানো মাছ নিয়ে চপ বানিয়ে নিতে হবে। যার যার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে বানিয়ে নিতে হবে।

ধাপ-৭

d5.jpg

d6.jpg

এবার একটি বাটিতে দুটো ডিম ভেঙ্গে নিতে হবে। এবং সামান্য লবন দিয়ে ফ্যাটিয়ে নিতে হবে।

ধাপ-৮

c26.jpg

c32.jpg

c28.jpg

এবার তৈরি করা চপ ফ্যাটানো ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রামে গরিয়ে নিতে হবে। এভাবে সবগুলো চপ তৈরি করে নিতে হবে।

ধাপ-৯

c 30.jpg

c29.jpg

এবার একটি কড়াই এ পরিমাণ মতো তেল দিতে হবে। তেল গরম হয়ে এলে তাতে তৈরি করে রাখা চপ দিয়ে দিতে হবে। এবং ব্রাউন করে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে যাবে পাঙ্গাস মাছের চপ।

পরিবেষণ

c6.jpg

c35.jpg

এবার একটি প্লেটে সুন্দর করে সাজিয়ে পরিবেষন করতে হবে।

আশাকরি আজকের পাঙ্গাস মাছের চপ রেসিপিটি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমার রেসিপির ব্লগ এখানেই শেষ করছি।

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ক্যামেরাSamsungA10
পোস্ট তৈরি@selina75
তারিখ২৮মে ২০২৩
লোকেশনঢাকা,বাংলাদেশ

সবাইকে অসংখ্য ধন্যবাদ

Sort:  
 3 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে আমি প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। পাঙ্গাস মাছ দিয়ে চপ তৈরি করার দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। খুবই ভালো লাগলো আপনার তৈরি করা মাছের এই চপ দেখে।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে খুব ভালো লাগলো। আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার করা মাছের চপ খুব লোভনীয় হয়েছে। আপনার উপস্থাপনা দারুন ছিল। অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য রইলো অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

আপনার জন্যও শুভেচ্ছা ও ধন্যবাদ।

 3 years ago 

আসলে ওই ধরনের প্রতিযোগিতা থেকে দারুন একটি আইডিয়া পাওয়া যায়। পাঙ্গাস মাছ দিয়ে চপ বানানো যায় সেটা জানা ছিল না। আপনার চপটি কিন্তু ভালই হয়েছে।এ ধরনের চপ গুলো দেখলেই খেতে মন চায় ।অনেক সুন্দর করে গুছিয়ে বানিয়েছেন আপনি।

 3 years ago 

জি আপু প্রতিযোগিতার মাধ্যমে নতুন নতুন আইডিয়া পাওয়া যায়। অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

প্রথমে প্রতিযোগিতার অংশগ্রহণ করা দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আপনি খুবই সুস্বাদু এবং মজাদার পাঙ্গাস মাছের চপ রেসিপি তৈরি করেছেন। দেখেই যেন খেতে ইচ্ছা করছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আহা কি স্বাদের চপ😋😋😋
এই জাতীয় খাবার খেতে আমার খুবই ভালো লাগে।
আপনার প্রস্তুত করা পাঙ্গাস মাছের চপের রেসিপি দেখেই জিভে জল চলে আসলো খেতে নিশ্চয়ই খুব মজা হবে।।।

 3 years ago 

একদিন করে খাবেন এই চপ। আশাকরি ভালো লাগবে।

 3 years ago 

পাঙ্গাস মাছের চপ রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে। তাই খেতে ইচ্ছা করছে। এতো মজাদার রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

জি ভাইয়া খেতে বেশ মজা। অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

প্রথমেই আপনাকে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার রেসিপিটি দেখে লোভ সামলাতে পারছি না।রেসিপিটি দেখতে অনেক লোভনীয় হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

অসাধারণ একটি রেসিপি তৈরি করেছেন আপু পাঙ্গাস মাছ দিয়ে দেখে তো অনেক লোভনীয় দেখাচ্ছে। সত্যি এই ধরনের মাছের চপ রেসিপি দিয়ে অনেক সুন্দর করে ভাতের সাথে কিংবা নাস্তা হিসেবে খাওয়া যাবে। দারুন রেসিপি নিয়ে আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59245.05
ETH 1597.65
USDT 1.00
SBD 0.38