Hello friends
আশা করি সবাই অনেক ভাল আছেন

| হাওয়াই মিঠাই গ্রাম বাংলার অনেক পুরাতন ঐতিহ্যবাহী খাবার। ছোটবেলায় হাওয়াই মিঠাই প্রায়ই দেখতে পেতাম। বর্তমানে তেমন একটা দেখা যায় না। আজ হঠাৎ করে কেমন যেন চোখে পড়ল রাস্তায়। অনেক বছর আগে একবার হাওয়াই মিঠাই খেয়েছিলাম আমি। সে সময় নিজের চোখের সামনে তৈরি করতে দেখেছিলাম।এখানে দেখলাম বাড়ি থেকে তৈরি করে নিয়ে এসেছে। একটি কাচের বাক্সের ভিতরে রেখে দিয়েছে। |

| সকালে একটু কাজে মধুপুর গিয়েছিলাম। আসার সময় রাস্তার পাশে একজন লোক হাওয়াই মিঠাই নিয়ে বসে আছে। মোটরসাইকেল সাইড করে আমি তার কাছে গেলাম। হাওয়াই মিঠাই সম্পর্কে তার কাছে অনেক কিছু জিজ্ঞেস করলাম। তিনি বললেন আগে এই ব্যবসার সাথে অনেকে জড়িত ছিল বর্তমানে অল্প কয়েকজন লোকে জড়িত আছে। তিনি বললেন এখন আর আগের মত কেউ এই হাওয়াই মিঠাই খায় না। |

| বাজারে বিভিন্ন ধরনের চকলেট এবং মিষ্টি জাতীয় খাবার পাওয়া যায়। তাই মানুষের আগ্রহ কমে গিয়েছে। এই লোকটির বাড়ি জামালপুর জেলায়। তিনি টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি গ্রামে ভাড়া থাকেন। তিনি বাসায় এগুলো তৈরি করে সকাল দশটায় বিক্রির উদ্দেশ্যে বের হয়ে যান। তিনি জানালেন এখানে তার বিক্রি কিছুটা কম কারণ এখানে গ্রামগুলোর লোক সংখ্যা অনেক কম। |


| আর কিছুদিন এখানে থেকে তিনি অন্য কোথাও আবার চলে যাবেন। তিনি সারা বছর দেশের বিভিন্ন এলাকায় এভাবে হাওয়াই মিঠাই বিক্রি করে থাকেন। আমি ভেবেছিলাম এই হাওয়াই মিঠাইয়ের দাম মনে হয় অনেক হবে।আমি পাঁচটা হাওয়াই মিঠাই কিনেছিলাম মাত্র দশটাকা দিয়ে। তিনি টাকা ছাড়া হাওয়াই মিঠাই পুরাতন মালামাল নিয়েও দিয়ে থাকে। যেমন পুরাতন লোহা,টিন, প্লাস্টিকের পন্য ইত্যাদির বিনিময়ে হাওয়াই মিঠাই দিয়ে থাকেন। |
| পরে সেই জিনিসগুলো ভাঙ্গারি দোকানে বিক্রি করে থাকেন। তিনি জানালেন নগদ টাকায় বিক্রির চাইতে ভাঙারি দিয়ে বিক্রি করা অনেক লাভজনক।তারপর কয়েকটি ছবি তুলে রেখে দিলাম। এই হাওয়াই মিঠাই সম্পূর্ণ চিনির তৈরি এবং একটু রং মেশানো হয়। একটি হাওয়াই মিঠাই আমি খেয়েছিলাম তেমন ভালো লাগলো না। যখন ছোটবেলায় খেতাম তখন অনেক ভালো লাগতো। যখন ছোট ছিলাম তখন যেকোনো ধরনের খাবারও অনেক ভালো লাগতো বড় হয়ে যাওয়ার পর এখন সেই স্বাদ এখন পাই না। |

| ডিজিটাল যুগে এই হাওয়াই মিঠাইয়ের দোকান দেখতে পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। বর্তমানে আমাদের অনেক পুরনো ঐতিহ্যবাহী খাবার এবং ঐতিহ্য প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে। হাওয়াই মিঠাইয়ের ঐতিহ্য টিকে থাকুক যুগের পর যুগ। |
You can also vote for @bangla.witness witnesses

Vote for @bangla.witness
হাওয়াই মিটাই অনেক প্রিয় একটি খাবার ছিলো আমার। গ্রামে গ্রামে আগে হাওয়াই মিটাইয়ের দোকান আসলে আমি চাল নিয়ে খাইতে জাইতাম। এই ছবি দেখার পরে ছোট কালের কথা মনে পড়ে গেলো। আপনি অনেক সুন্দর বলেছেন ভাই।
ধন্যবাদ ভাই
ভাই আপনার তোলা ছবিগুলো অসাধারণ হয়েছে। হাওয়াই মিঠাই আগে গ্রাম অঞ্চলে ঘুরে ঘুরে বিক্রি করত। এখনও বিক্রি হয় তবে আগের মতো নয়। আগে গ্রাম অঞ্চলে বিক্রির বাস্তব চিত্র আপনি তুলে ধরেছেন। ধন্যবাদ ভাই
ধন্যবাদ ভাই
হাওয়া মিঠাই দেখে জিবে জল চোলে আসল। ছোট বেলায় হাওয়া মিঠাইর দোকান আসলেই হাওয়া মিঠাই কিনে খেতাম। সুন্দর একটি পোস্ট করেছেন।সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। অসাধারণ হয়েছে পোস্টি।ধন্যবাদ ভাই।
ধন্যবাদ ভাই
এই কথাটা আপনি ঠিক বলেছেন ভাই। বর্তমানে এই হাওয়াই মিঠার প্রচলন নেই বললেই চলে।এক সময় খুব খেয়েছিলাম এই হাওয়ায় মিঠাই।বর্তমানে বিভিন্ন রকম চকলেট ও ফাস্টফুড খাবারের সামনে এসব যেন আর নেই। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট করার জন্য।
অনেক ধন্যবাদ ভাই
এরকম হাওয়ায় মিঠাই আমরা ছোটবেলায় অনেক খেয়েছি। বর্তমানে এই কাচের বাক্সে করে হাওয়ায় মিঠাইদেখা যায় না । ছোটবেলায় এটার মজাই অন্যরকম এবং অন্যান্য প্রিয় খাবার ছিল সবার। আপনার ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য
অনেক ধন্যবাদ আপু
হাওয়াই মিঠাই গ্রাম বাংলার অনেক পুরাতন ঐতিহ্যবাহী খাবার। অনেক দিন পর হাওয়াই মিঠাই খাবার আপনার পোস্টের মাধ্যমে দেখার সুযোগ হলো। বর্তমানে আমাদের পুরনো ঐতিহ্যবাহী খাবার প্রায় বিলুপ্তের পথে। আপনার ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আপনি সুন্দর ভাবে হাওয়াই মিঠাই পোস্টটি উপস্থাপনা করেছেন।
ধন্যবাদ ভাই
প্রিয় হাওয়াই মিঠাই আমার খুবই একটি খাবার। যখন অনেক ছোট ছিলাম তখন বিভিন্ন ধরনের ভাংড়ি দিয়ে হাওয়াই মিঠাই কিনে খেতাম তখন আসলে অনেক মজা পেতাম।ভাই আপনি ছোটবেলার ঐতিহ্য নিয়ে পোস্ট করেছেন এবং হাওয়াই মিঠাই সম্পর্কে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ ভাই
We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.
অনেকদিন পরে এই হাওয়াই মিঠাই দেখলাম, আগে গ্রামে গ্রামে আসতো বিক্রি করতে। ছোট সময় কতো বায়না ধরতাম এই হাওয়াই মিঠাই এর জন্য। অনেক দিন ধরে খাওয়া হয় না। আপনার সকালটা তো সুন্দর মধুপুর যাওয়ার সময় এটা দেখতে পেয়েছেন। অনেক ভালো লাগলো ভাই। অনেক ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ ভাই
হাওয়াই মিঠাই আমার অনেক পছন্দের একটি খাবার। গ্রামাঞ্চলগুলোতে মাঝে মাঝেই কাচ এর বক্সে ভরে এই হাওয়া মিঠাই বিক্রি করতে আসে ফেরিওয়ালা। আপনি ওই দোকানদারের সাথে আপনার কথা বলার অভিজ্ঞতা টি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।
অনেক ধন্যবাদ আপনাকে অসাধারণ মন্তব্যের জন্য