DIY পোস্ট ||| রেশমি সুতা ও ক্লে দিয়ে সুন্দর শোপিস।
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই ? প্রত্যাশা করছি বাংলা ব্লগের সকল ভাই-বোনেরা সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
বরাবরের মতো আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি।ডাই তৈরি করতে অনেক সময় লাগে তেমনি অনেক ধৈর্যের সাথে কাজ করতে হয়।যেকোনো কাজ না জানলে দক্ষতা অর্জন করা যায় না। তাইতো দক্ষতার সাথে এ ডাইগুলো তৈরি করতে হয়। যদিও ডাই তৈরি করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয় তারপরও চেষ্টা করি আপনাদের মাঝে কিছু ইউনিক পোস্ট নিয়ে হাজির হতে। আমি আজ আপনাদের মাঝে রেশমি সুতা ও ক্লে দিয়ে শোপিস নিয়ে হাজির হয়েছি।শোপিস ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। সেটা যেভাবে তৈরি করা হোক না কেন ঘরে যদি সাজিয়ে রাখা হয় তাহলে অনায়াসেই ঘরটি আকর্ষণীয় দেখায়। যে কোন শোপিস তৈরি করলে যত্ন সহকারে সবাই করে থাকে। যত্ন ও ভালোবাসায় তৈরি করা হয় হাতের নিখুঁত কাজগুলো। ক্লে দিয়ে যে কোন কিছু তৈরি করলে দেখতে যেমন ভালো লাগে তেমনি কাজ করতেও আগ্রহ জাগে কারণ সেই জিনিসটি যখন সুন্দর ও আকর্ষণীয় হয় তখন সেটার প্রতি সবার কিউরিসি জাগে।প্রশংসা শুনতে সবারই ভালো লাগে। প্রশংসা কেউ করলে সত্যিই কাজের প্রতি আগ্রহ বেড়ে যায় দ্বিগুণ । চলুন আর কথা না বাড়িয়ে আমি আজ আপনাদের মাঝে রেশমি সুতা ও ক্লে দিয়ে শো পিস তৈরি করেছি তা দেখে নেওয়া যাক।
উপকরণসমূহঃ-
১।রেশমি সুতা।
২।ক্লে।
৩।রেশমি সুতোর রিল।
৪।সুতার গুটি।
৫।কাঁচি।
প্রথমে রেশমি সুতা আলাদা করে কিছু অংশ কেটে নিয়েছি।
এবার রেশমি সুতো সুন্দর করে গুছিয়ে নিয়ে গুটি সুতা দিয়ে পেঁচিয়ে নিয়েছি ।
বিভিন্ন রঙ্গের ক্লে দিয়ে হাতের সাহায্যে বড় করে পাপড়ি বানিয়ে নিয়েছি।
গোছানো রেশমি সুতো সাইজ করে কেটে নিয়েছি।
এবার একটু একটু করে অল্প সুতোর মাথায় একেকটি ক্লে আটকে নিয়েছি।
এবার ঝাউ গাছটি রাখার জন্য একটি টব ক্লে দিয়ে তিনটি স্টেপ করে নিয়েছি।
টবে আবার সুন্দর করে ছোট ছোট গোল করে ডিজাইন করে নিয়েছি।
এবার সেই টবে ঝাউ গাছটি সুন্দর করে সেট করে দিয়েছি আর এভাবে হয়ে গেল আমার "রেশমি সুতা ও ক্লে দিয়ে সুন্দর শোপিস"।এবার "রেশমি সুতা ও ক্লে দিয়ে সুন্দর শোপিস" এর ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
রেশমি সুতো এবং ক্লে দিয়ে আপনি সুন্দর একটি শোপিস তৈরি করেছেন। তবে সুতোর উপরে ক্লেগুলো যদি একটু ফুল এবং পাতা করে দিতেন বেশি আকর্ষণীয় লাগতো দেখতে। তবে এভাবেও ভালো লাগছে।
অনেক ধন্যবাদ দাদা গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
রেশমি সুতা ও ক্লে দিয়ে অসাধারণ একটি শোপিস তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা শোপিস টা দেখতে খুবই সুন্দর লাগছে। প্রতিটা ধাপ দারুন ভাবে উপস্থাপন করেছেন যা দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমার শোপিসটা আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ।
https://x.com/mst_akter31610/status/1912883454280347879?t=RY_-91_lwreKBnVpFDU7xg&s=19
https://x.com/mst_akter31610/status/1912884745761161729?t=JN-AOcb8RDBo0QBYs7zXNQ&s=19