"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা -৭১ || শেয়ার করো "ক্লে" দিয়ে বোতল আর্ট

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আমার বাংলা ব্লগের সকল সদস্যরা পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন অতিবাহিত করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

IMG-20250528-WA0039.jpg


বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি একটি ডাইপোস্ট নিয়ে।আমার বাংলা ব্লগ কমিউনিটি সবসময় আমাদের জন্য দারুন একটি প্রতিযোগিতা আয়োজন করে থাকেন আর সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারলে অনেক ভালো লাগে।

নিজের অসুস্থতা বাচ্চা অসুস্থ এবং পরীক্ষা সব মিলিয়ে অনেক ব্যস্ততায় দিন পার করছিলাম।প্রতিদিন ভাবতাম প্রতিযোগিতার জন্য পোস্ট রেডি করব কিন্তু করার সময়ই হয়নি।তবে ইচ্ছা ও আগ্রহটা প্রচন্ড ছিল যার কারণে প্রতিযোগিতায় আবারও অংশগ্রহণ করতে পারছি। যদি প্রতিযোগিতার সময়টি আরেকটু বাড়িয়ে না দিতেন তাহলে হয়তো বা আমার অংশগ্রহণ করা হতো না এজন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যারা দায়িত্বে আছে।

আমাদের ব্যবহারের জিনিসগুলো যখন শেষ হয়ে যায় তখন আমরা সেই খালি বোতলগুলো ফেলে দেই এতে করে আমাদের পরিবেশ দূষিত হয় বিভিন্নভাবে। তাই পরিবেশকে দূষণ না করে সেই জিনিস দিয়ে ঘর সাজানো শোপিস অথবা বিভিন্ন রকমের ফুলদানি বানিয়ে ঘরে সাজিয়ে রাখা যায়। এতে করে ঘরের দেয়ালের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং ঘরটি ও আকর্ষণীয় লাগে। সঠিক সিদ্ধান্ত ও বুদ্ধি কাজে লাগিয়ে অনেক কিছুই করা সম্ভব। তাইতো দেরি না করে ঝটপট বসে পড়লাম " শশের বোতল ও ক্লে দিয়ে সুন্দর একটি শোপিস"। চলুন আর কথা না বাড়িয়ে বোতল ও ক্লে দিয়ে শোপিস কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক।

উপকরণ সমূহঃ-

১।বোতল।
২।ক্লে।
৩।গাম।

IMG-20250528-WA0035.jpgIMG-20250528-WA0008.jpg

IMG-20250528-WA0005.jpg

↩️প্রস্তুত প্রণালীর↪️

🔴প্রথম ধাপ🔴

IMG-20250528-WA0007.jpg

প্রথমে সসের বোতলটিকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি।

🔴দ্বিতীয় ধাপ🔴

IMG-20250528-WA0009.jpg

এবার চার রঙের ক্লে ছোট ছোট করে নিয়েছি।

🔴তৃতীয় ধাপ🔴

IMG-20250528-WA0010.jpg

ছোট ছোট ক্লেগুলো হাতের সাহায্যে লম্বা করে নিয়েছি।

🔴চতুর্থ ধাপ🔴

IMG-20250528-WA0011.jpg

এবার সেই লম্বা ক্লে গুলো বোতলের উপরের মুখে পেঁচে নিয়েছি।

🔴পঞ্চম ধাপ🔴

IMG-20250528-WA0013.jpgIMG-20250528-WA0012.jpg

বোতলের মুখের মাঝে একটু ফাঁকা রেখে সেই ফাঁকা স্থানে সবুজ ক্লে দিয়ে ছোট ছোট বল আকৃতি করে গাম দিয়ে লাগিয়ে দিয়েছি।

🔴ষষ্ঠ ধাপ🔴

IMG-20250528-WA0017.jpgIMG-20250528-WA0015.jpg

পিং কালার ক্লে দিয়ে ছোট ছোট বলের মত করে আকৃতি করেছি এবং ফুলের পাপড়ির শেভ করে নিয়েছি।

🔴সপ্তম ধাপ🔴

IMG-20250528-WA0023.jpg

এবার সেই ফুলের পাপড়ি গুলো একসঙ্গে জয়েন দিয়ে সুন্দর কয়েকটি নয়নতারা ফুল তৈরি করে নিয়েছি ।

🔴অষ্টম ধাপ🔴

IMG-20250528-WA0022.jpgIMG-20250528-WA0021.jpg

ঠিক একইভাবে লাল রঙের ক্লে দিয়ে ফুলের পাপড়ির সেপ আকৃতি করে লাল রংয়ের কয়েকটি ফুল তৈরি করে নিয়েছি।

🔴নবম ধাপ🔴

IMG-20250528-WA0025.jpgIMG-20250528-WA0024.jpg

এবার হলুদ কালার ক্লে দিয়ে হলুদ রঙের কিছু ফুল তৈরি করে নিয়েছি।

🔴দশম ধাপ🔴

IMG-20250528-WA0027.jpg

এবার সবুজ রংয়ের বেশি পরিমাণ ক্লে নিয়ে লম্বা করে নিয়েছি।

🔴এগারো তম ধাপ🔴

IMG-20250528-WA0028.jpg

সেই মোটা লম্বা ক্লে ভাগ করে আবার চিকন করে লম্বা করে নিয়েছি।

🔴বারো তম ধাপ🔴

IMG-20250528-WA0029.jpg

পুরো বোতলটি চিকন লম্বা ক্লে দিয়ে ও গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

🔴তেরো তম ধাপ🔴

IMG-20250528-WA0031.jpg

এবার এক একটি ফুল সেই ডালগুলোর মাঝ বরাবর লাগিয়ে দিয়েছি।

🔴চৌদ্দ তম ধাপ🔴

IMG-20250528-WA0033.jpgIMG-20250528-WA0032.jpg

ফুলগুলো প্রত্যেক সাইডে লাগানোর পর বোতলের নিচের অংশে আবারো ক্লে লম্বা করে পুরো বোতলটিকে পেঁচিয়ে নিয়ে ঘাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

🔴পনেরো তম ধাপ🔴

IMG-20250528-WA0038.jpgIMG-20250528-WA0034.jpg

এবার বোতলের নিজের দিকে একটু ফাঁকা জায়গার ভিতরে সাদা রংয়ের ক্লে দিয়ে ছোট ছোট বল আকৃতি করে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। আর এভাবেই হয়ে গেল আমার "একটি অকেজো বোতল ও ক্লে দিয়ে সুন্দর একটি শোপিস"।এবার এই "একটি অকেজো বোতল ও ক্লে দিয়ে সুন্দর একটি শোপিস" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81NHHer5pttSkxUWcabJpof3M5s5UtqChgwwfFjqBVeuxLYQFRXsHBuU6ggNYrPqsERfTQUhztnk5GB2KS6acVRY.png

Messenger_creation_FF6D906D-749B-4E07-8320-B599EE0CFF0F.png

Messenger_creation_2F56E3F2-027F-4EEF-9A13-7105084B0F77.png

Messenger_creation_5ECC1BDD-EC8B-4D17-9935-6B81DE8F1765.png

Sort:  
 last year 

ক্লে দিয়ে তৈরি করা জিনিসগুলো দেখতে ভালই লাগে। আপনি খুব সুন্দর ক্লে দিয়ে বোতল আর্ট করেছেন ‌।আপনার বোতল আর্ট টি আমার কাছে খুবই ভালো লেগেছে। তৈরি করা ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

নিজের এবং বাচ্চার অসুস্থতার মধ্যে আবার পরীক্ষার ব্যস্ততা সামলে এত সুন্দর একটি বোতল আর্ট করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। সুন্দর করে বিভিন্ন রঙের ক্লে ব্যবহার করে আপনি বোতল আটটি করেছেন ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ।।

 last year 

ক্লে দিয়ে বোতল আর্ট টি ভীষণ সুন্দর করে করেছেন আপনি। ভীষণ সুন্দর হয়েছে বিভিন্ন রং এর ফুলগুলি। ভীষণ সুন্দর কালারফুল লাগছে দেখতে। অসুস্থতা এবং ব্যস্ততার মাঝেও এত সুন্দর আর্ট করেছেন দেখে ভালো লাগলো।

 last year 

ক্লে দিয়ে বোতল আর্ট অনেক সুন্দর হয়েছে আপু। বিশেষ করে ফুল গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। দারুন ভাবে বোতল আর্ট করেছেন দেখে সত্যিই মুগ্ধ হয়েছি আপু।

 last year 

বাহ দেখে বেশ দারুণ চমৎকার লাগছে আপু। ক্লে দিয়ে বোতল আর্ট টা বেশ দারুণ করেছেন আপনি। বেশ সুন্দর লাগছে। পাশাপাশি বেশ চমৎকার উপস্থাপন করেছেন পোস্ট টা। অসংখ্য ধন্যবাদ আপনাকে।।

 last year 

বাহ আপু আপনি ক্লে দিয়ে খুব সুন্দর বোতল আর্ট করেছেন। আসলে ক্লে দিয়ে কোন কিছু তৈরি করলে কিন্তু ভালো লাগে দেখতে। আর এ ধরনের জিনিসের উপর ক্লে দিয়ে আর্ট করলে ওই জিনিসগুলোর সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত ক্লে দিয়ে বোতল আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.081
BTC 66383.43
ETH 1813.24
USDT 1.00
SBD 0.44