ফটোগ্রাফি পোস্ট ||| প্রকৃতির সৌন্দর্যের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগের সকল ভাই-বোনেরা আশা করছি সস্ত্র সুন্দরভাবে দিন যাপন করছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজ আপনাদের মাঝে প্রকৃতির কিছু সৌন্দর্যের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি।প্রাকৃতিকের সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। তাই তার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম।

IMG_20240908_180516.jpg


আজকের আবহাওয়া টা খুব সুন্দর। এতটা সুন্দর যে বলে বোঝাতে পারবো না। হঠাৎ সন্ধ্যার পরে বাচ্চাদের পড়াচ্ছিলাম পড়াতে পড়াতে লোডশেডিং। কিন্তু তারপরও সমস্যা হয়নি বাচ্চারা পড়ছিল চার্জার লাইটে।কারণ বর্তমান সময়টা লেখাপড়ার এমন প্রতিযোগিতা যা কিনা বাচ্চাদের জন্য প্রচন্ড চাপ হয়ে যায়।বাচ্চারা পড়ছিল সেই মুহূর্তে আকাশে এতটা বিদ্যুৎ চমকাচ্ছিলএবং প্রচন্ড বাতাস প্রথমে ভেবেছিলাম বৃষ্টি হবে না। তাই চলে গেলাম চা বানাতে। চা বানানো শেষ হতে না হতেই বৃষ্টি চলে আসলো।এ যেন এক হঠাৎ বৃষ্টি। হঠাৎ বৃষ্টি এলে ভালোই লাগে।

IMG_20240930_075619.jpg

তারপর পরিবারের সবাই মিলে চা নাস্তা করা শুরু করলাম। বাচ্চারাও পড়ছিল। বৃষ্টি আমার এতটা ভালো লাগে যখন বৃষ্টি হয় সময় সুযোগ পেলে আমি বৃষ্টি পরা দেখি। অনেক আগে থেকেই আমি প্রকৃতির প্রতি একটু বেশি দুর্বল। আসলে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে আমার অনেক ভালো লাগে। শহরের কোলাহল বেশি মিউজিক বন্ধ দেয়াল এগুলো আমাকে তেমন আকৃষ্ট করে না।বরাবরই প্রকৃতির সৌন্দর্যে আমি হারিয়ে যাই।

IMG_20250311_173239.jpg

যখন দম বন্ধ হয়ে আসে তখন চেষ্টা করি সব সময় প্রকৃতির কাছাকাছি চলে যাওয়ার জন্য। মনে হয় বুক ভরে নিঃশ্বাস নিলে কি যে শান্তি মেলে। সবুজ শ্যামল গ্রামের মেঠো পথ বাচ্চাদের খেলাধুলা গ্রামের বাড়ির কথা এবং গ্রামের বাড়ির সব কিছুই আমার ভালো লাগে। যদিও আমি ছোট থেকেই শহরে আবদ্ধ পরিবেশেই বড় হয়েছি। কিন্তু আমার মনটা সব সময় গ্রামের জন্য ব্যাকুল হয়ে থাকতো। আর প্রকৃতির সৌন্দর্য সব সময় আমাকে মুগ্ধ করে। আমি যখন গ্রামে যাই তখন আমাদের ধানক্ষেতের পাশ দিয়ে বিকাল করে একটু হলেও ঘুরে আসি।

IMG_20250311_173018.jpg

এতে করে মনে যেমন শান্তি লাগে চোখেও সবুজের সতেজতায় চোখ ফ্রেশ থাকে। আমরা যে যত কথাই বলি না কেন একটা সময় সবাই গ্রামের বাড়ি অথবা গ্রামের জন্য অস্থির হয়ে পড়ে। শহরের উঁচু তলার অনেক কোটিপতি মানুষটি ও শেষ বয়সে গ্রামের বাড়িতে থাকতে চায়। গ্রামের সেই সহজ সরল মানুষ গুলোর সাথে বুক ভরে নিঃশ্বাস নিতে এবং তাদের সাথে কথা বলতে। প্রকৃতি যেমন অনেক সুন্দর তেমনি গ্রামের মানুষের মনটাও অনেক সুন্দর ।

IMG_20250311_173005.jpg

প্রকৃতির সৌন্দর্য আমাদেরকে বরাবরই মুগ্ধ করে। তাইতো যেখানেই যাই যে অবস্থায় থাকি সুন্দর কিছু দেখলেই ক্যামেরাবন্দি করে নেই। একটি সময় আমার ফোনে কোন ভিডিও কোন ফটোগ্রাফি ছিলনা। কিন্তু যখন থেকে আমার বাংলা ব্লগে যুক্ত হয়েছি তখন থেকে ফোনে একটির পর একটি ফটোগ্রাফি ভিডিও করেই যাচ্ছি।

IMG_20250311_173012.jpg

যেখানেই যাই প্রকৃতির নতুন বা সুন্দর কিছু দেখলেই চেষ্টা করি সেটা আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। যদিও বাইরে প্রচন্ড বৃষ্টি । এই সুন্দর একটি আবহাওয়ায় বসে প্রকৃতির সুন্দর একটি পোস্ট করে ফেললাম। সত্যি কথা মন ভালো থাকলে সবকিছুই ভালো লাগে।

IMG_20250311_173230_1741714978196.jpg

আজ যাচ্ছি অন্য কোনদিন আবারো হাজির হবো নতুন কোন ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81NHHer5pttSkxUWcabJpof3M5s5UtqChgwwfFjqBVeuxLYQFRXsHBuU6ggNYrPqsERfTQUhztnk5GB2KS6acVRY.png

Messenger_creation_FF6D906D-749B-4E07-8320-B599EE0CFF0F.png

Messenger_creation_2F56E3F2-027F-4EEF-9A13-7105084B0F77.png

Messenger_creation_5ECC1BDD-EC8B-4D17-9935-6B81DE8F1765.png

Sort:  
 last year 

প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য মাখা ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আমার ভীষণ ভালো লাগে। সবুজে ভরা গ্রাম শস্য শ্যামলা মাঠ আমাকে ভীষণ টানে। ধন্যবাদ এত সুন্দর সবুজে ভরা প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আমার করা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো দাদা।

 last year 

আপু প্রকৃতির সৌন্দর্য আমাকে সব সময় মুগ্ধ করে আপনার মত। আজকে আপনি প্রকৃতির সৌন্দর্য চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার প্রকৃতির সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। খুব সুন্দর করে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 last year 

সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

বাহ সুন্দর। এমন প্রকৃতি একেবারে প্রশান্তি এনে দেয়। যতদূর চোখ যায় কী সুন্দর কী চমৎকার প্রকৃতি শুধু সবুজ। দারুণ লাগল আপনার ফটোগ্রাফি গুলো আপু। বেশ দারুণ করেছেন আপনি। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 last year 

আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে শুনে বেশ ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.091
BTC 63026.84
ETH 1771.20
USDT 1.00
SBD 0.39