৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীর বিশেষ প্রতিযোগিতা- শেয়ার করো তোমার সেরা কবিতা।

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন?আশা করছি সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।আমার বাংলা ব্লগ হৃদয়ের চঞ্চলতা আবেগ অনুভূতি প্রকাশ করার সুন্দর একটি জায়গা।

EEEoA8oLaAxsTkPYAARp78o5cJA1o6Chv9x98TzCFT6v5HmHPZUibcKfL7A4TEpYfqhNx8Aw5mvR2xThURe5yNQvzzZpDaWNm3CQfCrMdck9mx6cXuhX4JQMCsKU8wGDWDy2AasfTcRarhLAWDzwQ.png


বাংলা মানেই মাতৃভাষা।বাংলা মানে হৃদয়ের গভীরে থাকা মমতা।যে ভাষার নেই কোন তুলনা। বাংলা ভাষায় আমরা কথা বলে লিখে স্বাচ্ছন্দ্যবোধ করি।আর এই বাংলা ভাষা নিয়ে এত সুন্দর একটি কমিউনিটি আমরা পেয়েছি যেখানে আমাদের আবেগ অনুভূতিগুলো বাংলা ভাষায় লিখে মনের ভাব ব্যক্ত করতে পারছি। হৃদয়ের গভীরে জমে থাকা যত কথা আমরা কবিতার মাধ্যমে ও গল্পের মাধ্যমে ব্যক্ত করতে পারছি।সত্যিই এই বাংলা ভাষার যেন তুলনা হয় না। দেখতে দেখতে চারটি বছর পূর্ণ হতে যাচ্ছে মনে হয় এই তো সেদিন আমার বাংলা ব্লগে নতুন জয়েন করলাম। কত আনন্দ উল্লাসের ভিতরে এত সুন্দর সময় গুলো চলে গেল তা বুঝতেই পারেনি।আসলে ভালোবাসার জিনিসগুলো মনে হয় এমনই। সময় চলে যায় কিন্তু মনে হয় না সময় চলে যাচ্ছে।

হৃদয়ের আবেগ দিয়ে এত সুন্দর ভাবে বাংলা ভাষাগুলো ব্লগ চেইনে এর প্রতিটি গিঁটে গিটে সুন্দরভাবে যুক্ত হচ্ছে।এ যেন ভাষায় প্রকাশ করার মত নয়। আমার বাংলা ব্লগ কমিউনিটি থেকে আমি পেয়েছি অনেক ভালোবাসা শিক্ষা অনুপ্রেরণা আগ্রহ। হয়তো আজকের এই কবিতা লেখাগুলো আমার পূর্ণতা পেত, না কারণ অনেক আগে কবিতা আমি লিখা শুরু করেছি ঠিক তবে সেটা প্র্যাকটিস ও আগ্রহ হারিয়ে ফেলে ছিলাম। যেটা আমার বাংলা ব্লগ আমাকে আগ্রহ ও প্র্যাকটিস করানো শিখিয়েছে।আজ আমি অনেক কৃতজ্ঞতা বোধ করছি আমার বাংলা ব্লগের কাছে ।

এত সুন্দর একটি কমিউনিটি পেয়েছি আমাদের সকলের প্রিয় @rme দাদার জন্য। দাদাকে শুধু ধন্যবাদ দিয়ে ছোট করবো না।দাদার জন্য অনেক ভালোবাসা এবং দাদার জন্য সব সময়ই রইল শুভকামনা। এতটা বছর একসঙ্গে পাড়ি দিয়েছি সত্যিই এই মানুষগুলো মনে হয় মনে প্রানে গেঁথে আছে। তাদের ভালোবাসা তাদের কথা আজীবন মনে থাকবে।

আমার বাংলা ব্লগ কমিউনিটির চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আমি আপনাদের মাঝে আমার স্বরচিত একটি কবিতা নিয়ে হাজির হয়েছি। আমার স্বরচিত কবিতার নাম "ভালোবাসার বাংলা ব্লগ " । চলুন আর কথা না বাড়িয়ে আমার স্বরচিত কবিতাটি দেখে নেওয়া যাক।

ভালোবাসার বাংলা ব্লগ

সায়মা আক্তার

পথে হাঁটতে হাঁটতে
যখন ক্লান্ত,
তখনই আমার বাংলা ব্লগ তোমার সন্ধান পাই
তুমি যেন জীবনে,
এক আলোকিত মাধ্যম হয়ে এলে ।

বাংলা ভাষায় এত সুন্দর ভাবে
ব্লগিং করে নিজের মতামত,
অনুভূতিগুলো প্রকাশ করছি
এ যেন অনেক পাওয়া।

আমার বাংলা ব্লগ তুমি নীল আকাশের নীল
তুমি আমার রঙিন স্বপ্নের প্রেরণা,
তোমায় নিয়ে যত আলপনা আঁকি হৃদয়ে ।
কথার ঝুরি থাকে মনে ও প্রাণে।

আমার বাংলা ব্লগ তুমি চাঁদের আলো
সকাল বেলার সূর্য,
তাইতো দিনের শুরু চায়ের চুমুকে ,
তোমায় নিয়েই শুভ সকাল বেলা।

আমার বাংলা ব্লগ তুমি ছিলে বলেই
এই দীর্ঘ সময় সবার মনের লেনদেন,
এডমিন মডারেটর ভাই-বোনদের অনুপ্রেরণায়,
ছায়ার মত যে ছায়া দিয়ে রেখেছে
পাশে থেকে আশাগুলো পূর্ণ করেছে,
সেই তো আকাশের মত বিশাল উদারতার মালিক
আমাদের @rme দাদা।

আমার বাংলা ব্লগ তুমি আমার ভালোবাসা
স্বপ্নের নতুন অধ্যায়,
জীবন যাচ্ছে যেমন তেমন
তোমাকে ছাড়া আমি অসহায়।

আমার ভাবনাগুলো আবেগ অনুভূতি
তোমাকেই কেন্দ্র করে,
ধন্য আমি বাংলা ব্লগে যুক্ত হয়ে
এমন পরিবার কোথাও মিলবে না,
ভালোবাসার সহানুভূতির কমতি হবে না।
সুখে দুখে তোমাকে পেয়েছি,
আমার বাংলা ব্লগের পাশে থাকব
আমার বাংলা ব্লগ তুমি এগিয়ে যাবে আরও,
সফলতার দ্বারপ্রান্তে এটাই আমার কামনা ও বাসনা।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81NHHer5pttSkxUWcabJpof3M5s5UtqChgwwfFjqBVeuxLYQFRXsHBuU6ggNYrPqsERfTQUhztnk5GB2KS6acVRY.png

Messenger_creation_FF6D906D-749B-4E07-8320-B599EE0CFF0F.png

Messenger_creation_2F56E3F2-027F-4EEF-9A13-7105084B0F77.png

Messenger_creation_5ECC1BDD-EC8B-4D17-9935-6B81DE8F1765.png

Sort:  
 last year 

বাহ আপু প্রতিযোগিতায় সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার কবিতা লিখেছেন। তবে আপনার কবিতার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি লাইন অসাধারণ হয়েছে। আমাদের এই প্লাটফর্ম নিয়ে এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন ।তাই ধন্যবাদ আপনাকে।

 last year 

অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 last year 

আপু আপনার লেখা কবিতার লাইনগুলো অসাধারণ হয়েছে। সত্যিই দারুণ লিখেছেন আপনি। আসলে আমরা যারা শুরু থেকে আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি তারা জীবনের একটি খারাপ পর্যায়ে এসে আমার বাংলা ব্লগের সন্ধান পেয়েছিলাম। অনেক ভালো লাগলো আপু।

 last year 

অনেক অনেক শুভকামনা রইল তার প্রতি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মধ্য দিয়ে আজকে আপনি খুবই সুন্দর একটি কবিতা তৈরি করেছেন। এই কবিতা আপনার কাছ থেকে পড়ে খুব ভালোই লাগলো৷ যেভাবে আপনি এই সুন্দর কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তার মধ্যেও আপনি লাইনের সামজ্ঞস্যতা খুবই সুন্দরভাবে বজায় রেখেছেন৷ একইসাথে এখানে এই সুন্দর কবিতা শেয়ার করার মধ্য দিয়ে প্রতিযোগিতায় ভালো একটি অবস্থান অর্জন করতে পারবেন বলে আশা করছি৷

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.079
BTC 63244.09
ETH 1685.25
USDT 1.00
SBD 0.39