রুই মাছের কালা ভুনা ||| ১০% লাজুক শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা আশা রাখছি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আমার বাংলা ব্লগে নিয়মনীতি অনুযায়ী কাজ করতে পারলে আমার অনেক ভালো লাগে। আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের নিয়ম নীতি অনুযায়ী কাজ করার জন্য। আমার বাংলা ব্লগ যতদিন রবে আমি এই বাংলা ব্লগের সঙ্গেই থেকে যাব এবং তার পাশে থেকে কাজ করার সৌভাগ্য বিধাতা যেন আমাকে দেয়। আর কথা না বাড়িয়ে আমি আজ আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন সেই রেসিপি নিয়ে আলোচনা করা যাক। আমার আজকের রেসিপির নাম"রুই মাছের কাল ভুনা"।এই রেসিপিটি কিভাবে তৈরি করেছে তার সমস্ত প্রক্রিয়াটি চলুন নিচে দেখে নেওয়া যাক।

received_3231759230474780.jpeg

উপকরণ সমূহঃ

১।রুই মাছ।
২।কাঁচা মরিচ।
৩।পেঁয়াজ।
৪।হলুদ গুঁড়ো।
৫।জিরা গুঁড়ো।
৬।রসুন।
৭।মরিচ গুঁড়ো
৮।লবণ
৯।তৈল।

received_2901221850174365.jpegreceived_421582953411533.jpeg
received_446093360628026.jpegreceived_563932342086500.jpeg

↩️ প্রস্তুত প্রণালী ↪️

প্রথম ধাপ

received_621034349647835.jpeg

প্রথমে রুই মাছের টুকরোগুলো লবণ পানিতে ভালো করে ঘষে পানি দিয়ে ধুয়ে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

received_867534581071375.jpeg

সেই লবণ পানিতে ঘষে নেওয়া মাছগুলো আবার হালকা গরম পানিতে পরিষ্কার করে নিয়ে একটি বাটিতে রেখেছি।

তৃতীয় ধাপ

received_869369830715408.jpeg

এবার পরিষ্কার করা মাছগুলোতে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ও লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি।

চতুর্থ ধাপ

received_452016003649988.jpegreceived_1310508292817224.jpeg

received_1097063934233526.jpeg

মেখে নেওয়া মাছগুলোকে একটি ফ্রাইপ্যানে তেল দিয়ে মুচমুচে করে ভেজে নিয়েছি।

পঞ্চম ধাপ

received_2387841171517433.jpegreceived_560885379056001.jpeg

পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজগুলো পরিষ্কার পানিতে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি রান্নার উপযোগী করে।

ষষ্ঠ ধাপ

received_396206169336444.jpeg

কাঁচা মরিচের বোটা ফেলে দিয়ে কাঁচা মরিচ গুলো পরিষ্কার পানিতে ধুয়ে সেই কাঁচা মরিচের মাঝখানে কেটে নিয়েছি রান্নার উপযোগী করে।

সপ্তম ধাপ

received_1125662258160352.jpeg

রসুন পরিষ্কার করে রান্নার উপযোগী করে নিয়েছি।

অষ্টম ধাপ

received_941434823915746.jpegreceived_751837615889877.jpeg

পেঁয়াজ কুঁচি,কাচামরিচ, হলুদ, লবণ, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো,রসুন সব একসঙ্গে ফ্রাইপেনে দিয়ে মসলাগুলো কষিয়ে নিয়েছি।

নবম ধাপ

received_687661542937577.jpegreceived_1263976404424629.jpeg

কষানো মসলার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি এবং পানিটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে ভাজা মাছ গুলো দিয়েছি ।

দশম ধাপ

received_381743004128603.jpeg

এবার মাছগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না বসিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য।

এগারো তম ধাপ

received_746202723138648.jpegreceived_794221065336377.jpeg

এবার ঢাকনাটি খুলে নাড়াচাড়া করতে করতে যখন ঝোলের পানি শুকিয়ে গেছে তখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছু রান্না বসিয়ে দিয়েছি।

বারো তম ধাপ

received_619923829808219.jpeg

এরপর ঢাকনাটি খুলে আবার এই মাছ এবং মসলাগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করতে করতে যখন মাছগুলো কালো কালো হয়ে গেল ঠিক তখনই হয়ে গেল আমার " রুই মাছের কালা ভুনা"।এবার এই "রুই মাছের কালা ভুনা" রেসিপির একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

আমার পরিচয়। 📎

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।রেসিপি তৈরি করতে,কবিতা লিখতে এবং বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পছন্দ করি। যেকোনো বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি।অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।

বিষয়ঃ- রেসিপি "রুই মাছের কালা ভুনা"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে মনোযোগ দিয়ে আমার রেসিপি পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ.......

Sort:  
 4 years ago 

গরুর কালাভুনা খেয়েছি তবে মাছের ও যে কালাভুনা হয় এতা জানাছিলোনা আপু। তবে আমি কিন্তু আপনার রেসিপি দেখে শিখে নিলাম। ভবিষ্যতে চেস্টা করে দেখবো।

 4 years ago 

অনেক মজার ছিল ভাই।

 4 years ago 

মাছের যে কালা ভুনা করা যায় সেটা আমি জানতাম না। তবে আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে এটা খেতে অনেক সুস্বাদ। আমি অবশ্যই বাসায় রেসিপিটি তৈরি করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমার সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 4 years ago 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 4 years ago 

মাছের ও কালা ভুনা হয় এই প্রথম দেখলাম।রুই মাছ তো সুস্বাদু মাছ।এই মাছ ভাজি করে রান্না করলে অনেক সুস্বাদু হয়। তারপর যদি কালা ভুনা করা হয় তাহলে তো কথাই নেই স্বাদের । রুই মাছের কালা ভুনা রেসিপি প্রসেস সমূহ প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই সহজভাবে দেখিয়েছেন। ইনশাআল্লাহ একদিন তৈরি করে খাব। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটি ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।

 4 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই।

 4 years ago 

"রুই মাছের কাল ভুনা"

আপু এখানে মনে হয় কালা ভুনা হবে।
যাইহোক আপু আমি মাংসের বিভিন্ন ধরনের কালা ভুনা খেয়েছি। কিন্তু মাছের কালা ভুনা কখনো খায়নি। তবে অনেক জনকে দেখেছি মাছের কালা ভুনা রেসিপি শেয়ার করতে। রুই মাছের কালা ভুনা রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। কালারটা খুব সুন্দর এসেছে আপু আপনাকে ধন্যবাদ।

 4 years ago 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 4 years ago 
খাসির কালো ভুনা খেয়েছি এবং মুরগির কালো ভুনার রেসিপি দেখেছি। এবার আপনার মাধ্যমে রুই মাছের কালো ভুনার রেসিপি দেখতে পেলাম। রেসিপিটি আমার কাছে একবারেই নতুন ও ইউনিক লাগছে। রেসিপির কালারটা দেখতেও চমৎকার লাগছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ও ইউনিক একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করা জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
 4 years ago 

আপনার জন্যও শুভকামনা রইল ভাই।

Hi, @saymaakter,

Thank you for your contribution to the Steem ecosystem.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

 4 years ago 

ওয়াও আপু দারুন হয়েছে আপনার প্রেজেন্টেশন।রুই মাছের কালো ভুনা এখনও খাওয়া হয়নি ।আপনার রেসিপি দেখে এখন খেতে ইচ্ছে করছে।শুভকামনা রইলো আপনার জন্য

 4 years ago 

আপনার জন্যও শুভকামনা রইল ভাই।

 4 years ago 

রুই মাছের কালা ভুনা খেতে আসলে আপু সত্যি অনেক সুস্বাদু লাগে। আমিও কিছুদিন আগে আমাদের পুকুর থেকে রুই মাছ ধরে নিয়ে এসে রেসিপি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম আসলেই খেতে খুব সুস্বাদু ছিল আপু। আপনার রেসিপি তৈরি দেখে মনে হচ্ছে একটু বেশি ভাজা হয়ে গিয়েছে হয়তো একটু কম ভাজা হলে খেতে আরো বেশি ভালো লাগতো।

 4 years ago 

গঠনমূলক মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 4 years ago 

রেসিপি টাতে একটু মশলাটা বেশি ব‍্যবহার করা হয়েছে এবং একটু বেশি সময় ধরে রান্না করা হয়েছে সেজন্য কালা ভুনা টা পাওয়া গেছে। মাংসের কালাভুনা টা অনেক দেখেছি কিন্তু মাছের কালাভুনা রেসিপি এই প্রথম দেখলাম। বেশ ইউনিক ছিল ভালো হয়েছে।।

 4 years ago 

চেষ্টা করি সব সময় ভালো কিছু করার।

 4 years ago 

মাংসের কালা ভুনা খেয়েছি কিন্তু কখনো মাছের কালা ভুনা খাইনি। আপনি ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। মাছের কালা ভুনা হয়তো খুবই লোভনীয় হয়েছে। এভাবে করে একদিন তৈরি করে দেখব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। চমৎকার একটি রেসিপি শেয়ার করার জন্য।

 4 years ago 

খেয়ে দেখেন অনেক মজার ছিল দিদি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62532.10
ETH 1755.90
USDT 1.00
SBD 0.39