স্বরচিত কবিতা ||| আমি নেই আগেরি মতো ||| ১০% লাজুক শিয়ালের জন্য।
হ্যালো বন্ধুরা কেমন আছেন ? শীতের উষ্ণতা শিশির ভেজা কুয়াশা, শিউলি ফুলের সুবাস,কুয়াষা ভরা আকাশ,সবুজের সতেজতা ও মন মাতানো আনন্দে কাটুক সবার জীবন। সুস্থ থাকুক আমার বাংলা ব্লগের সকল পরিবার। আশা রাখছি দূর-দূরান্ত থেকেও দূরত্ব নয়। কারণ আমরা একই সুতায় গাথা প্রতিটি মানুষ। আমরা এখানে কাজ করি তাই একজন অন্যজনের সহকর্মী। আমি আজ আপনাদের মাঝে আমার স্বরচিত আরেকটি কবিতা নিয়ে হাজির হয়েছি । তবে কবিতা লিখতে আমার অনেক ভালো লাগে।আমি যখন নবম শ্রেণীতে পড়ি তখন থেকেই একটু আকটু পড়ালেখার পাশাপাশি দু এক কলম লেখছিলাম। আমি যখন কবিতা লিখতাম তখন সবাই আমাকে একটু ক্ষ্যাপাতো।তারপর থেকে কবিতা লেখা বাদ দিয়েছিলাম। কিন্তু অনার্স থার্ড ইয়ারে গিয়ে আমি আবার শুরু করলাম। সেই লেখাগুলো আমার ডাইরিতেই লিপিবদ্ধ ছিল। কোথাও পোস্ট করিনি কিন্তু যখন আমি আমার বাংলা ব্লগে লেখার সুযোগ পেলাম তখন থেকে কবিতা লিখতে পিছন ফিরতে হয়নি। আজকাল কেন জানি কবিতা পড়ার প্রতি আগ্রহ বেড়ে গেছে এবং লেখার প্রতিও আগ্রহ অনেকটাই বেড়েছে। আমার কবিতার নাম "আমি নেই আগেরি মতো"। চলুন আর কথা না বাড়িয়ে কবিতায় আবেগ অনুভূতি ও কেমন ভালোবাসা ব্যক্ত করেছি তা দেখে নেওয়া যাক।
এই আমি আজ
নেই আমি আগের মত
আজকাল আগের মত করে
কোন কিছু ভাবতে পারিনা।
অল্প অল্প কস্টে আমি
অধিক কষ্টেপাথর হয়ে গেছি
হৃদয়ের কান্না কখনো
অনুভব করেছো?
ভেঙ্গে যাওয়া কখনো দেখেছো তুমি
সুখের মাঝে কষ্টের আর্তনাদ
কখনো শুনেছো তুমি?
না পাওয়া কখনো
অনুভব করেছো তুমি
সবই করেছি আমি
আমার এই ছোট্ট জীবনে
অতি কাছ থেকে
সবকিছুই অনুভব করেছি।
একা একা রাতের নীরবতায়
দুমড়ে কেঁদেছি
আমি দেখেছি
অতি কাছ থেকে
রাতের নীরবতা।
কিভাবে নীলিমার সেই নীল আকাশ
অতি নিমিশেই কালো মেঘে ঢেকে নেয়
নদীর বাঁধ ভেঙ্গে যাওয়া দেখেছো?
এই আমি দেখেছি!
অতি কাছ থেকে
নিজের কষ্ট গুলোকে নিজে
মনের আপন ঘরে
হিয়ার মাঝে রেখেছি।
তারপরও এই আমি
নেই আগেরি মতো।
আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার ও উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন তৈরি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য হতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ নিজের সকল প্রতিভা সবার সামনে উপস্থাপন করার সুযোগ এবং ব্যবস্থা করেছে।আর সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি দেখতে পেলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।
বিষয়ঃ- কবিতা "আমি নেই আগেরি মতো"।
কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।
আপনার মূল্যবান সময় থেকে একটু সময় বেড় করে পোস্টটি পড়ে সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........
আপনার আবেগী কবিতা পড়ে খুবই বিষন্ন হলাম। আসলে কষ্টের অনুভূতি গুলো কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন দারুন হয়েছে। তবে হৃদয়ের মাঝে কষ্টগুলো না রেখে বাতাসে উড়িয়ে দিতে পারলে খুবই ভালো হবে। আপনি আগের মতন প্রতিটি মুহূর্ত অনুধাবন করতে পারবেন। এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ এত দুর্দান্ত কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।
অনেকে আছেন বেশ ভালো কবিতা লিখতে পারেন এমন মেধার মধ্যে আপনাকেও একজন দেখতে পেলাম।আপনিতো অনেক ভালো কবিতা লিখতে পারেন নবম শ্রেণী থেকে লিখে আসতেছেন।মধ্যখানে গেপ দিলেও আবার লেখার সুযোগ পেয়েছেন শুনে বেশ ভালো লেগেছে।আমি নেই আগেরী মত কবিতাটি বেশ ভালোই লিখেছেন ধন্যবাদ আপনাকে।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
আপু আসলে এটা সত্যি যে ভালো কাজ ৷ কিছু মানুষ দেখতে পারে না ৷ যা হোক অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ৷ আসলেই কেউ এখন সুখে নেই ৷ আগের মতো আর ভালো থাকা হয় না ৷ আসলে বাস্তব জীবনটা অনেক কষ্টের ৷ এখন সময় যত গোড়াচ্ছে সবকিছু পরিবর্তন হচ্ছে ৷ যা হোক সব মিলে জীবন তো ৷ অনেক সুন্দর ছিল কবিতাটি ৷
আপনার মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো ভাই।