অনু কবিতা পোস্ট ||| একগুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই বোনেরা আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ ও সুন্দরভাবে দিন যাপন করছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

begonia-3672410_1280.jpg
source

বরাবরের মতো আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে কবিতা লিখতে আমার সবসময়ই ভালো লাগে তাই তো আপনাদের মাঝে সপ্তাহে আমার স্বরচিত কবিতা নিয়ে হাজির হয়ে যাই।বর্তমানে সময়টা এত সুন্দর। এরকম আবহাওয়া থাকলে যেমন ভালো লাগে। তেমনি যে কোন কাজ করেও শান্তি পাওয়া যায়। মনে হয় সারা বছর যদি এমন আবহাওয়া থাকতো। কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো আকাশ অপরূপ সাজে সেজেছে। আবার কখনো আকাশে সাদা মেঘের ভেলা। মনে হয় প্রকৃতির অপরূপ খেলা। কখনো এত সুন্দর আকাশ দেখে মুগ্ধ হয়ে আবার সেই সুন্দর আকাশে যখন কালো মেঘ জমে তখন মনটা খারাপ হয়ে যায়। ঠিক তেমনি আমাদের ভালো মনে যদি কখনো কষ্ট আসে তখন যেমন লাগে ঠিক তেমনি। প্রকৃতির অপরূপ সৌন্দর্য নিয়ে আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি আমার স্বরচিত একগুচ্ছ অন কবিতা নিয়ে। চলনার কথা না বাড়িয়ে আমার একগুচ্ছ কোন কবিতাগুলো দেখে নেয়া যাক।**

অনু কবিতা-০১

প্রকৃতি সেজেছে অপরূপ সাজে
কখনো আকাশে সাদা মেঘের ভেলা,
কখনো করছে আপন মনে খেলা।
কখনো কালো মেঘ
আকাশ ঘিরে অদ্ভুত সব,
কখনো বা অঝোরে ঝরছে বৃষ্টির ধারা।

অনু কবিতা-০২

জীবনটা এক অপরূপ ছবি
কখনো কান্না কখনো হাসি
কখনো মায়া কখনো বহুরূপী,
এইতো জীবন,
মেনে নিতে হচ্ছে
আমাদের সার্বক্ষণ।

অনু কবিতা-০৩

আকাশ এত মেঘলা
বৃষ্টি বাদলে একলা
যাচ্ছো কোথায় আনমনে,
একটু দাড়াও যেও নাকো দূরে,
এখনি নামবে বৃষ্টি,
কি অপরূপ দেখতে লাগে মিষ্টি।

অনু কবিতা-৪

আকাশ করছে গুনগুন
মনে যে এসেছে ফাগুন
ঝড়ো হাওয়া বইছে,
প্রকৃতি সতেজ হচ্ছে।
যেদিকে তাকাই
সতেজতায় ভরে আছে প্রকৃতি ।

আমার পরিচয়।**

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩

Sort:  
 last year 

অনেক সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন আপনি। এত সুন্দর সুন্দর টপিক নিয়ে অনু কবিতাগুলো লেখায় খুব ভালো লেগেছে পড়তে। আমি কবিতা লিখতে এবং কবিতা পড়তে খুবই ভালোবাসি। আপনি সব সময় অনেক সুন্দর অনু কবিতা লিখে থাকেন। আজকের অনু কবিতাগুলো পড়ে খুব ভালো লাগলো।

 last year 

আপনার কাছে কবিতা গুলো ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো।

 last year 

জীবনের বাস্তবতা, প্রাকৃতিক সৌন্দর্য আবার বৃষ্টি নিয়ে ভীষণ সুন্দর কিছু অনু কবিতা আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক সুন্দর করে ছন্দ দিয়ে আপনি অনু কবিতাগুলি রচনা করেছেন। কবিতাগুলি পড়ে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ।

 last year 

দাদা আপনার কাছে কবিতা ভালো লাগছে তার মানে আমার লেখাটা সার্থক।

 last year 

বাস্তবতা নিয়ে আপনি অনেক সুন্দর একটি অনু কবিতা রচনা করেছেন। যা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তবে প্রাকৃতিক পরিবেশ নিয়ে এবং বৃষ্টি নিয়ে আপনি অদ্ভুত সুন্দর অনু কবিতাগুলি রচনা করেছেন। সেগুলো অসম্ভব সুন্দর হয়েছে। আপনার কবিতাগুলো পড়ে অনেক বেশি আবেগী লাগছে। এত সুন্দর একগুচ্ছ অনু কবিতা রচনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

আজকে আপনি ভালো লাগার মত চমৎকার চারটি অনু কবিতা লিখেছেন। আপনার লেখা অনু কবিতাগুলো পড়ে আমার কাছে অনেক ভালো লাগলো। তবে সুন্দর অনুভূতি দিয়ে ভিন্ন ভিন্ন টপিক নিয়ে চমৎকার অনু কবিতা লিখেছেন। ধন্যবাদ এত সুন্দর সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আমার অনু কবিতাগুলো আপনার কাছে ভালো লেগেছে এটা আমার জন্য অনেক বড় পাওয়া।

 last year 

খুবই সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এই সুন্দর অনু কবিতাগুলো পড়ে খুব ভালো লাগলো৷ যেভাবে আপনি এখানে একের পর এক অনু কবিতা গুলো শেয়ার করেছেন তার মধ্য দিয়ে আপনার কবি প্রতিভাকে যেভাবে আপনি ফুটিয়ে তুলেছেন তেমনি এখানে আপনার কাছ থেকে সুন্দর অনু কবিতাগুলো পড়ে খুব ভালোই লাগলো৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 63142.90
ETH 1787.16
USDT 1.00
SBD 0.39