স্বর্গের বাগানে সুগন্ধি ছড়ানো এক বিষন্ন ফুলের গল্প

in STEEM FOR BETTERLIFE3 years ago (edited)

এখন যদিও শিউলিফুল ফোঁটার সময় না তবে নানাবিধ ঔষধি গুণাবলি সমৃদ্ধ এই গাছটি আমাদের দৈনন্দিন জীবনে ওতপ্রোতভাবে জরিয়ে আছে।এই গাছের পাতা খাওয়া থেকে শুরু করে একে আমরা বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার করে থাকি।
flower-3747225_1920 (1).jpg
pixabay

এই ফুল (বৈজ্ঞানিক নাম: Nyctanthes arbor-tristis) হচ্ছে নিক্টান্থেস (Nyctanthes) প্রজাতির একটি ফুল। লাতিন Nyctanthes-এর অর্থ হচ্ছে “সন্ধ্যায় ফোটা” আর arbor-tristis-এর মানে হচ্ছে “বিষণ্ন গাছ”। সন্ধ্যায় ফোটে আর সকালে ঝরে যাওয়া ফুলের মাঝে বিষণ্নভাবে দাঁড়িয়ে থাকাটাই এই রকম নামকরণের কারণ বলে ধারণা করা হয়। একে কখনও কখনও "দুঃখ বৃক্ষ" ও বলা হয় কারণ দিনের আলোতে এই ফুল তার উজ্জ্বলতা হারিয়ে ফেলে।
শিউলি গাছ দক্ষিণ এশিয়ার দক্ষিণ-পূর্ব থাইল্যান্ড থেকে পশ্চিমে বাংলাদেশ, ভারত, উত্তরে নেপাল, ও পূর্বে পাকিস্তান পর্যন্ত এলাকা জুড়ে দেখতে পাওয়া যায়। কোথাও কোথাও এটি শেফালি নামেও পরিচিত।অবশ্য এই ফুলের আরও একটি নাম আছে "পারিজাত"। যদিও অনেকে মান্দারফুলকেও পারিজাত বলে থাকেন। অনেকে মজা করে বলে থাকেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও এটা নিয়ে কিছুটা বিভ্রান্তি ছড়িয়েছেন। কারন তিনি লিখেছেন, " পারিজাতের কেশর লয়ে, ধরায় শশী ছড়ায় কি এ"। কিন্তু শিউলি ফুলেরতো আর কেশর থাকে না।সে যাই হোক না কেন পারিজাত আসলে মান্দারফুল না।হিন্দু পৌরাণিক কাহিনীতে অনেক বার ওঠে এসেছে এই শিউলি ফুল বা পারিজাত এর কথা।
কৃষ্ণ পত্নী সত্যভামা ও রুক্মিণীর খুব ইচ্ছে ছিলো তাদের বাগানও পারিজাতের ঘ্রাণে ভরে উঠুক । কিন্তু পারিজাতো আর পৃথিবীর কোন গাছ না, সে স্বর্গের বাগানে শোভা বর্ধনকারী বৃক্ষ । কিন্তু ভগবান কৃষ্ণ তার স্ত্রীদের যেকোন মূল্যেই খুশি করতে চান। তাই তিনি লুকিয়ে স্বর্গের পারিজাত বৃক্ষ থেকে একটি ডাল ভেঙ্গে এনে সত্যভামার বাগানে লাগিয়ে দেন যার ফুল রুক্মিণীর বাগানে ঝরে পরে সুগন্ধ ছড়িয়ে দেয়,চারপাশে । একারনে স্বর্গরাজ ইন্দ্র এই ঘটনাটা জেনে খুব রেগে যান! তিনি আগে থেকেই বিষ্ণু অবতারের কৃষ্ণের উপর গোপনে ক্রুদ্ধ ছিলেন। এতে আরোও রেগে গিয়ে তিনি কৃষ্ণকে অভিশাপ দেন যে তার বাগানের পারিজাত বৃক্ষ ফুল দেবে ঠিকই কিন্তু কখনো তাতে ফল আসবে না। তার বীজ থেকে কোন নতুন প্রাণেরও সঞ্চার হবে না।
আবার আরেক পৌরাণিক কাহিনি অনুসারে, সমুদ্র মন্থন থেকে পারিজাত বা শিউলি গাছের উদ্ভব হয়। দেবরাজ ইন্দ্র স্বর্গে পারিজাতের এই অলৌকিক বৃক্ষ রোপণ করেছিলেন। অলৌকিক এই গাছ দীর্ঘায়ু দেয়ার সাথে সাথে এছাড়া এই গাছ গৃহে প্রচুর ধন-সম্পদও আনে বলে বিশ্বাস করে থাকেন অনেকে।
jasmine-7508910_1920.jpg
pixabay

আরেকটি গল্পও প্রচলিত আছে, এই ভেষজ বৃক্ষের নামে। "পারিজাতিকা "নামের এক রূপসী রাজকন্যা সূর্য দেবতার প্রেমে পরে তাকে পাওয়ার জন্য কঠিন তপস্যা শুরু করেন । কিন্তু শত চেষ্টা করেও তিনি সূর্যদেবতাকে পান না। তাই তিনি মনের কস্টে আত্মহত্যা করেন। আর পরবর্তীকালে তার দেহভস্মই পারিজাতবৃক্ষ রূপে জন্মলাভ করে। যা কিনা নিরব ও ব্যর্থ প্রেমের প্রতীক।একমাএ সূর্যের স্পর্শেই সে পৃথিবীতে ঝরে পরে অশ্রুবিন্দুর মত। পৃথিবীর বুকে তার কস্টের চিহ্ন দেখা যায় শত সহশ্র অশ্রুবিন্দুর মতো যা সুগন্ধি রূপে ছড়িয়ে পরে চারিপাশে ।তাকে আমরা শিউলি রূপে দেখি তার পবিত্র শুভ্র দেহে গেরুয়া বসনে।
এই ফুলকে দূর্গা পূজার আগমনী ফুলের মর্যাদা দেয়ার সাথে সাথে হিন্দু দেবতাদের পূজোয় এটাই একমাত্র ফুল যা মাটিতে ঝড়ে পরলেও তাকে দেবতার উদ্দেশ্যে নিবেদন করা হয়ে থাকে।

Sort:  

আপনার পোস্টের কিছু লেখা ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে৷ ইন্টারনেট থেকে কিছু নিলে অবশ্যই রেফারেন্স দেওয়ার চেষ্টা করবেন৷ আপনার পোস্টটির কিছু অংশ এই সোর্স থেকে নেওয়া হয়েছে।

3QSRTKmhQCHwi5QTxzuTheFdToPmoVWVuQpPSqtV8P9MNR1nWj6bceMTt7yhBkLKN4SwMc633NQabVydAR8BBmKf3nfqQD4jJqm2JwRzs1...Z6eCWw79GsnK2wwqUZDQw8yeP75gbwmoWnS46Bg4YCFNGqj42KqiENDRtTzUSN6szNMjJ3NjhAp3cwuTR4AMxtYxne9DzCP5HYzY5EMB3eDwPvyyW12FjuYpBp.png

 3 years ago 

@rahul00(70) sir,
নতুন হবার কারনে সোর্স এর বিষয়টা ঠিকমতো বুঝতে পারি নাই। আমাকে সতর্ক করার জন্য ধন্যবাদ। ভবিষ্যতে আমি এ বিষয়ে সচেতন থাকবো

আচ্ছা, ধন্যবাদ বিষয়টি বোঝার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.080
BTC 62544.99
ETH 1664.38
USDT 1.00
SBD 0.42