দামে সস্তা এবং সহজলভ্য হওয়ায় কচু জনপ্রিয় সবজি হিসেবে পরিচিতি লাভ করে।

in #blog2 years ago

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

আমাদের বাংলাদেশ পানি কচু একটি সুস্বাদু সবজি হিসেবে জানা যায়। আমাদের দেশে কচু একটি গুরুত্বপূর্ণ সবজি। যার বিভিন্ন নামও রয়েছে, যেমন: বাঁশ কচু, জাত কচু, নারিকেল কচু ইত্যাদি। কচু জাতীয় সবজির মধ্যে পানি কচু, ওল কচু, পঞ্চমুখী কচু ইত্যাদি অনেক বেশি চাষ করা হয়। এই কচুগুলোতে ভিটামিন "এ" এবং আইরন অনেক বেশি মাত্রায় থাকে। আমাদের দেশের মাটি ও জলবায়ু কচু চাষের জন্য অত্যন্ত উপযোগী। আমার দেখা মতে, গ্রামাঞ্চলে এই পানি কচুগুলো অধিক বেশি দেখা যায় রান্নাঘরের পেছনে অথবা টয়লেটের আশেপাশের জায়গাগুলোতে। কারণ এই জায়গার মাটিগুলো বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা পচে সার হয়ে মাটিগুলো চাষের উপযুক্ত হয়ে থাকে।

IMG_0056.jpg

শহর অঞ্চলে এই কচু গাছ খুবই কম দেখা যায়, বেশিরভাগ সময় ডোবা অথবা নালায় ময়লা আবর্জনায় পরিপূর্ণ জায়গা গুলোতে এই ধরনের কচু গাছগুলো বেশি দেখা যায়। তবে ওল কচু বাজারে প্রচুর বিক্রি হয়, শহরের মানুষরা সে ওর কচু খেতেও খুব পছন্দ করে। কচুর প্রায় সব অংশই খাওয়ার জন্য উপযোগী, তবে কিছু কচু আছে যেগুলো নিজে নিজেই বিভিন্ন ধরনের স্থানে জন্মে ওঠে। সেগুলো বনকুচ হিসেবে পরিচিতি পায়। আর এগুলো খাওয়ার মোটেও উপযোগী নয়।

IMG_0055.jpg

For work I use:


ডিভাইস
Canon 90D
ফটোগ্রাফার
@sayedabdullah
লোকেশন
Chandpur, Bangladesh
ছবি তোলা
বাহিরে
কচু হচ্ছে চোখের জন্য একটি উপকারী সবজি, আমি উপরে বলেছিলাম কচুতে ভিটামিন এ রয়েছে যার ফলে চোখের দৃষ্টিশক্তি বাড়াতে অনেক সহায়তা করে। পাশাপাশি কচুতে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে হজম শক্তি অনেক বেশি বৃদ্ধি পায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য কচুতে থাকা পটাশিয়াম অনেক বেশি কার্যকরী। অর্থাৎ কচুতে এমন কোন উপাদান নেই যা আমাদের শরীরের জন্য উপকারী, এটি নিয়মিত খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বেড়ে যাবে। প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে এই কচুতে। সুতরাং আমাদের এই কচু খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে যেন শারীরিকভাবে আমরা কখনোই দুর্বল না হয়ে পড়ি।
Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64104.44
ETH 1820.21
USDT 1.00
SBD 0.38