শিম ও আলু দিয়ে মুরগীর মাংসের সুস্বাদু ভুনা রেসিপি। 🦊 প্রিয়@shy-fox 10% beneficiary।
আসসালামু আলাইকুম,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে আমি আপনাদের মাঝে চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে।
শিম ও আলু দিয়ে সুস্বাদু মুরগির মাংস ভুনা রেসিপি।
আপনাদের মধ্যে কেউ খেয়েছেন কি না জানি না তবে আমি অনেক বার খেয়েছি।
শিম ও আলু দিয়ে মুরগির মাংস খেতে অনেক মজাদার লাগে।শিম আমার অনেক ভালো লাগে শিম দিয়ে যেই কোনো রেসিপি মুখে লেগে থাকার মতো হয়।
আম্মু বলছিল প্রতিদিন গ্যাসের রান্না খেতে খেতে আর ভালো লাগে না। তাই আমিও ভাবলাম আসলেই তো মাটির চুলায় রান্নার মতো মজাদার রান্না আর কিছুতেই হয় না।যদিও ছোট থেকে বড় হয়েছি শহরে তাও আলহামদুলিল্লাহ সব কাজ করতে পারি।তাই আজকে দেরি না করে মাটির চুলায় রান্না শুরু করেছি।
আর সব থেকে বড় কথা হলো মাটির চুলায় রান্না রেসেপি খেতে আলাদা একটা টেস্ট লাগে।
আপনাদের কাছে কেমন লাগে মাটির চুলায় রান্না রেসিপি কমেন্ট করে জানাবেন।
চলুন তাহলে শুরু করি সুস্বাদু রেসিপি।।
উপকরণ
শিম ২০০ গ্রাম।
আলু ৭ টি।
মুরগির মাংস।
পেঁয়াজ তিনটি।
কাঁচা মরিচ পাঁচটি।
ধনিয়াপাতা।
আদা বাটা এক চামচ।
রসুন বাটা দুই চামচ।
জিরা গুঁড়ো দুই চামচ।
শুকনো মরিচ গুঁড়ো তিন চামচ।
হলুদ গুঁড়ো এক চামচ।
লবঙ্গ, এলাচ ও দারচিনি।
এবং লবণ স্বাদ মতো।
প্রস্তুত প্রণালী
১.প্রথমে আলু গুলো খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে ধুয়ে একটি বাটিতে পানি দিয়ে ভিজিয়ে রাখি।
২. এখন শিমের দুই পাশ থেকে আশ গুলো ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিবো।
৩.এবার পেঁয়াজ কাঁচা মরিচ ও ধনিয়াপাতা নিয়ে ধুয়ে পেঁয়াজ ও ধনিয়াপাতা কুচি কুচি করে কেটে নিবো।
৪. এখন একটি থালায় শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, লবঙ্গ, এলাচ, দারচিনি,আদা বাটা,রসুন বাটা,ও লবণ নিয়ে নিবো।
৫.এখন মুরগির মাংস গুলো ভালো ভাবে পরিষ্কার করে ধুয়ে নিবো।
৬.এখন মাটির চুলায় একটি করিয়া বসিয়ে তেল দিয়ে তেল গরম করে নিবো।
৭.এবার তেল গরম হলে এতে ধুয়ে রাখা শিল গুলো দিয়ে এক চিমটি হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে দুই মিনিট ভেজে একটি থালায় নামিয়ে রাখি ।
৮.এখন আবার একইভাবে আলু গুলো দিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে নিবো।
৯.এখন একই করিয়াতে তিন চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে এতে লবঙ্গ, এলাচ ও দারচিনি দিয়ে দিবো।
১০.এখন পেঁয়াজ গুলো বাদামি রং হয়ে গেলে, এতে রসুন ও আদা বাটা দিয়ে একটু ভেজে এতে এক কাপ পরিমাণ পানি দিয়ে শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো ও লবণ দিয়ে দিবো।
১১. এখন সব গুলো মসলা কষিয়ে এতে মুরগির মাংস গুলো দিয়ে দিবো।
১২.এবার মুরগির মাংস ও ভেজে রাখা আলু দিয়ে দুই মিনিট কষিয়ে এতে কাঁচা মরিচ ও ভেজে রাখা শিম গুলো দিয়ে আরো দুই মিনিট কষিয়ে নিবো।
১৩.এরপর সব গুলো উপকরণ কষানো হলে এতে তিন কাপ পরিমাণ পানি দিয়ে রান্না করে নিবো পাঁচ মিনিট।
১৪.এখন রান্না হয়ে গেলে এতে ধনিয়াপাতা কুচি দিয়ে টেস্ট করে একটি হাঁড়িতে নামিয়ে নিবো।
এখন শিম ও আলু দিয়ে মুরগীর মাংস ভুনা রেসিপি পরিবেশন করবো।
পরিবেশনের জন্য একটি থালায় নিয়ে উপরে ধনিয়াপাতা কুচি দিয়ে সাজিয়ে দিলাম।
আশা করি আমার আজকের এই ইউনিক রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। কেমন হয়েছে আমরা আজকের রেসিপি দয়া করে কমেন্ট করে জানাবেন। আমার লিখায় ভুল হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আজকে এখানেই শেষে আবার আসবো নতুন কিছু নিয়ে।
সিম আলু দিয়ে মুরগির মাংসের ভুনা খুব ইউনিক একটি রেসিপি রান্না করেছেন। এর আগে কখনও আমি দেখিনি শুনিওনি । খুবই অন্য রকম সুস্বাদু লাগবে তাই না।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন ।ছিম আলুর মাছ তো খেতে খুবই ভালো লাগে মাংস ও নিশ্চই ভালো লাগবে।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
জি আপু অনেক মজাদার হয়েছে।
সুন্দর মতামত শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
শিম আলু দিয়ে মুরগির মাংস ভুনা রেসিপি টা দেখে আমার জিভে জল চলে এসেছে 😋😋, সিম এবং আলু এটি মূলত শীতের খাবার। এখন এগুলো খেতে অনেক ভালো লাগে এবং অনেক সুস্বাদু , আমি ব্যক্তিগতভাবে মুরগির মাংস অনেক পছন্দ করি, অনেক লোভনীয় একটা খাবার হয়েছে। ধাপ গুলো অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
সত্যি অসাধারণ একটি রেসিপি শেয়ার করেছেন আপু। দেখে মনে হচ্ছে যে এটা খুবই মজার হবে। কিন্তু এই মুরগির মাংস দিয়ে শিম আর আলু ভুনা আমি আসলে কখনো খাইনি ,আর আমি এটা কখনো শুনিনি। আজকে প্রথম দেখলাম কিন্তু দেখে তো খুবই মজার মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে এরকম ইউনিক একটু রেসিপি শেয়ার করার জন্য।
জি ভাইয়া রেসিপি টা অনেক মজাদার খেতে।
ভাইয়া অনেক বার খেয়েছি, ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত শেয়ার করার জন্য।
শিম ও আলু দিয়ে মুরগির মাংসের ভুনা রেসিপি দারুণভাবে রান্না করেছেন। আমার অনেক ভালো লেগেছে আপু। আপনার রান্নার ধরন খুবই ভালো। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। বেশ ভালো লাগলো দেখে। আপনার জন্য শুভকামনা রইল।অসংখ্য ধন্যবাদ ভাই আমার।
আপনার জন্যও অনেক শুভকামনা রইলো।
সিম আলু দিয়ে মুরগির মাংস এটাতো আমার কাছে একদম ইউনিক রেসিপি । শিম আলু দিয়ে মাছ খেয়েছি কিন্তু মাংস কখনো টেস্ট করা হয়নি।আপনার রেসিপিটি দেখে খুবই সুন্দর লাগছে এবং দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছিল খেতে। অনেক মজাদার একটি রেসিপি আপনি আমাদের সাথে শেয়ার করেছেন।অনেক শুভকামনা রইল আপনার জন্য।
জি আপু খেতে অনেক মজাদার হয়েছে ছিল। বাসায় ট্রায় করবেন আপু দেখবেন অনেক মজাদার লাগে।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
আপনি অনেক সুস্বাদু ও লোভনীয় খাবার রেসিপি শেয়ার করেছেন। তার সাথে আপনি আপনার রেসিপির প্রতিটি ধাপ বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তাই ধন্যবাদ জানাই আপনাকে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য
অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার।
শিম ও আলু দিয়ে মুরগির মাংস রেসিপিটা দেখে খেতে খুব ইচ্ছা করছে। আপনি খুবই সুন্দর ভাবে এই রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
ভাইয়া আমাদের বাসায় আসবেন তৈরি করে খাওয়াবো।
ধন্যবাদ ভাইয়া মতামত শেয়ার করার জন্য।
সিম দিয়ে কখনই মুরগির মাংস খাওয়া হয়নি,মনে হচ্ছে ভালোই লাগবে, সাথে রয়েছে আলু। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর এই রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
জি আপু অনেক ভালো লাগে খেতে।
খেয়ে দেখবেন আপু কেমন।
ধন্যবাদ আপু সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য।
রেসিপি, রেসিপি ধরণ এবং তার বর্ণনা অতি মনোরঞ্জন কর। দেখে মনে হচ্ছে যেন অত্যন্ত সুস্বাদু ভাবে তৈরি করেছেন। দোয়া করো পরবর্তীতে যেন আরও সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করতে পারেন।
অনেক ধন্যবাদ ভাইয়া।
রান্নার সিস্টেম টা দারুন লেগেছে আমার। আর বিশেষ করে ফটোগ্রাফির প্রশংসা করতেই হবে, কারন প্রতিটা ধাপে ফটোগ্রাফি ছিলো এক কথায় অসাধারণ। সিম আলুর আর মাংসের রেসিপি আমার কখনো খাওয়া হয়নি, এবার খেয়ে দেখবো ইনশাল্লাহ। আপনার এই রেসিপি দেখে সুন্দর একটা আইডিয়া পেলাম আপু। ধন্যবাদ আপনাকে এমন কিছু আমাদের সাথে শেয়ার করার জন্য।
জি ভাইয়া খেতে দারুণ লাগে খেয়ে দেখবেন।
অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।