আমার পরিচিতি মূলক পোস্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240522_220920.jpg

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগবাসি। আমি শামীমা পারভীন, আমার বয়স ৩৭ বছর। আমি রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলা সদরে বসবাস করি। আজ আমি আপনাদের সাথে পরিচিত হতে এসেছি। আমি পেশায় একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আমি প্রায় নয় বছর যাবত শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছি। আমার একটি ছোট্ট পরিবার রয়েছে, সেই পরিবারে শশুর, শাশুড়ি, হাজবেন্ড ও আমার ছোট্ট দুটি ছেলে মেয়ে রয়েছে। আমার মেয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্লাস সেভেনে পড়ে। আর ছেলেটা ক্লাস ওয়ানে পড়ে। এই ছোট্ট সুখী পরিবার নিয়ে আমার দিন বেশ সুন্দরভাবে কেটে যায়।

IMG_20240522_225949.jpg

আমার হাজব্যান্ড আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন ভেরিফাইড সদস্য। আমার বিশ্বাস আপনারা সকলেই তাকে চেনেন,তার নাম হচ্ছে @mahbubul.lemon। আমার হাজব্যান্ড দুই বছরের অধিক সময় থেকে এই কমিউনিটিতে কাজ করে আসছেন। তার কাজ করা দেখে আমি নিজেও অনুপ্রাণিত হয়েছি বহুবার। তবে আমি আমার ব্যস্ততার কারণে কখনো সাহস করে উঠতে পারিনি কাজ করার জন্য। এবার অনেকটাই সাহস করে কাজ করার প্রস্তুতি নিয়েছে। জানিনা কতটুকু ভালোভাবে কাজ করে সামনে এগিয়ে যেতে পারবো, তবে আমার বিশ্বাস, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে গেলে ইনশাআল্লাহ অবশ্যই সফল হতে পারব।

IMG_20240522_231325.jpg

আমার হাজব্যান্ড যখন প্রতিনিয়ত এই কমিউনিটিতে কাজ করতে গিয়ে হ্যাংআউটে যুক্ত হত অথবা ডিসকর্ডে কারো সাথে আলাপ-আলোচনা করত আমি তা মুগ্ধ হয়ে শুনতাম। বিশেষ করে প্রতি বৃহস্পতিবার হ্যাংআউট যখন শুরু হয়ে যেত, তখন আমি অধীর আগ্রহ নিয়ে পুরো হ্যাংআউট শোনার চেষ্টা করতাম। আর হ্যাংআউটের বিনোদন পর্বটি আমার কাছে খুবই ভালো লাগে। কেননা এই বিনোদনে আমার হাজব্যান্ডও পার্টিসিপেট করে এবং সুন্দর সুন্দর গান পরিবেশন করে সকলের মনোরঞ্জন করে, যা দেখে আমার মনটা একদম ভরে যায়।

আপনারা সকলেই হয়তো জানেন আমার হাজব্যান্ড খুবই ভ্রমণ পিপাসু মানুষ। তার সাথে থাকতে থাকতে আমি নিজেও একজন ভ্রমণ পিপাসু মানুষ হয়ে গেছি। ভ্রমন করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। বিশেষ করে আমার হাজবেন্ডের সাথে দূরে কোথাও বাইক ট্যুরে যেতে আমার সব থেকে বেশি ভালো লাগে। এ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আমি আমার হাজবেন্ডের সাথে বাইকে করেই ঘুরে বেড়িয়েছিলাম। আর সেইসব সোনালী দিনগুলো সত্যিই স্মরণীয় হয়ে থাকে।

IMG_20240522_230625.jpg

আপনারা অনেকেই হয়তো আমার হাজবেন্ডের পোস্টের মাধ্যমে আমাদের ভ্রমণের পোস্টগুলো দেখেছেন। ভ্রমনের পাশাপাশি বিভিন্ন রকম মুখরোচক খাবার গুলো খেতেও আমার কাছে খুবই ভালো লাগে। আবার নিত্যনতুন আইটেম রান্না করে অতিথিদেরকেও খাওয়াতে ভীষণ পছন্দ করি। অবসর সময়ে টুকিটাকি আর্ট করতে,গান শুনতে ও বই পড়তে আমার ভীষণ ভালো লাগে। তবে মেয়েদের ক্ষেত্রে চাকরি জীবনে অবসর সময়টা খুব কমই পাওয়া যায়। তবুও এর ভেতরে প্রচেষ্টা চালিয়ে যেতে হয়। আমি আমার হাজবেন্ডের হাত ধরে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে এসেছি।

IMG_20240522_230939.jpg

আমার রেফারার @mahbubul.lemon । আমার জন্য সকলেই দোয়া করবেন, যেন আমি আগামীতে নিত্যনতুন ও সুন্দর সুন্দর পোস্টগুলো আপনাদের উপহার দিতে পারি। সেই সাথে আমার ছোট্ট এই পরিবারের জন্যও সকলে দোয়া করবেন, যেন আমার এই ছোট্ট পরিবার নিয়ে সবসময় হাসিখুশিতে দিন কাটাতে পারি। আজ এখানেই শেষ করছি, সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZfRiVYwbSKEHa7jxYTfNGAKWeYKdYcUHURtq5gU2pPT43ZjtY8dK2rWmBZNCcDdL16HmkzCULVYi.png

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScM8YPF6pckqVBKhKLz9Sc3MX3fi3VB1g8M8UmMjye4LP3cLU4vBEaZXuYNv2MNRa7tBLMG2teRDKvsTf2woLnZkuc2jvLeJTRJWq4uDF3Dx.png

Sort:  
 2 years ago 

আপনার পরিচয় জেনে খুবই ভালো লাগলো আপু। ভাইয়ার সাথে আমাদের মোটামুটি কথা হয় অনেক। একদিন আমার পাশে বসে আমার সমান ভাইয়া আপনার কথা বলেছিল জয়েন করানোর বিষয়ে। যাইহোক শেষ পর্যন্ত আপনি উপস্থিত হয়েছেন দেখে অনেক ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপু, আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্যও শুভকামনা রইল।

 2 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনাকে স্বাগতম জানাই ভাবী! 😍😍 ভাইয়ার কাছে জেনেছিলাম যে আপনিও এখানে যুক্ত হতে যাচ্ছেন। অবশেষে আজ আপনার পরিচিতিমূলক পোষ্ট দেখে ভীষণ ভালো লাগলো। আশা করবো সকল নিয়ম মেনে আমাদের সাথে দীর্ঘদিন ই যুক্ত থেকে আপনার মেধা এবং সৃজনশীলতার প্রকাশ করবেন। আপনাকে আমাদের মাঝে পেয়ে ভীষণ ভালো লাগছে। আশা করছি আপনারও ভীষণ ভালো লাগবে আমাদের এই কমিউনিটি। শুভকামনা রইলো।

 2 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগত জানাই। আমি প্রায় ভাইয়াকে বলতাম ভাবিকে কমিউনিটিতে যুক্ত করে দিন। অবশেষে সেই দিন এসে গেছে। আপনার উপস্থিতি দেখে খুবই ভালো লাগলো। আশা করবো আপনি খুব সহজে ভেরিফাইড মেম্বার হয়ে আমাদের সাথে প্রতিনিয়ত কাজ করবেন।

 2 years ago 

অবশেষে আপনি এই প্লাটফর্মে যুক্ত হয়েছেন এটা জানতে পেরে খুবই ভালো লাগলো আপু। ভাইয়ের সাথে আমার খুবই ভালো মিল রয়েছে ভাইয়ার কাছ থেকে আপনাদের সম্পর্কে সকল তথ্য নেয়া হয়। ভাইয়াকে দেখে আসছি দুই বছরের বেশি এই প্লাটফর্মে কাজ করছে। আপনার ভবিষ্যৎ পথ চলা আরো সুন্দর হোক সেই কামনাই করি।

 2 years ago 

লিমন ভাইয়ের সাথে প্রায়ই ডিসকোর্ডে কথা হয়। এটা জানতাম আপনি শিক্ষিকা। লিমন ভাই তার গানের জন্য বেশ সুপরিচিত আমাদের কমিউনিটিতে। আপনার জন্য শুভকামনা। এবং স্টিমিট প্লাটফর্মের সেরা কমিউনিটিতে আপনাকে স্বাগতম। আশাকরি নিজের প্রতিভা এখানে বিকোশিত করতে পারবেন আপু। আপনার জন্য শুভকামনা।।

 2 years ago 

আপনার পরিচিতি মূলক পোস্টটি পড়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। তার থেকেও এটা জেনে বেশি ভালো লাগলো যে আমাদের কমিউনিটির সকলের পরিচিত এবং প্রিয় মাহবুবুল লিমন ভাই এর আপনি পরিবার। মাহবুবুল লিমন ভাই বেশ অমায়িক একজন মানুষ। তার থেকেও বেশি ভালো লাগলো এটা শুনে যে আপনি একজন শিক্ষিকা। আমরা পুনরায় আরো একজন শিক্ষিকাকে আমাদের কমিউনিটিতে পেয়ে গেলাম। আশা করছি আপনি আমাদের কমিউনিটির সব নিয়মকানুন যথা সুন্দরভাবে মেনে কাজ করার চেষ্টা করবেন। এটাও প্রত্যাশা করছি যে লিমন ভাইয়া আপনাকে যথাসম্ভব গাইড করবেন। আপনার জন্য শুভকামনা করছি আপু।

 2 years ago 

আমাদের পরিবারে আপনাকে স্বাগতম ভাবি। লিমন ভাইয়ের মাধ্যমে আপনি কমিউনিটিতে যুক্ত হয়েছেন আশা করি লিমন ভাই আপনাকে সব নিয়ম কানুন বুঝিয়ে দিবে আর আপনিও সঠিকভাবে আমাদের সাথে কাজ করে এগিয়ে যাবেন আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপু আপনাকে আমাদের মাঝে পেয়ে সত্যি অনেক ভালো লাগলো। মাহবুবুল ভাইয়াকে আমরা সবাই চিনি। মাহবুবুল ভাইয়া অনেক ভালো একজন ইউজার। আর আপনি উনার সহধর্মিনী জেনে অনেক ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা রইল আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.078
BTC 61890.78
ETH 1628.33
USDT 1.00
SBD 0.40