গান কভার- 💖“বুক চিন চিন করছে হয়, মন তোমায় কাছে চাই”💖

in আমার বাংলা ব্লগ2 years ago

প্রিয় আমার বাংলা ব্লগ পরিবার,

আশা করি সকলে ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে অনেক ভালো আছি। পোস্টের ভিন্নতা আনার জন্য প্রতিনিয়ত বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার চেষ্টা করি। আজকেও আবারো নতুন একটি গান কভার নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। আশা করি আমার আজকের গান কভারটি আপনাদের ভালো লাগবে। গান আমার অনেক প্রিয়। যখন মন খারাপ থাকে কিংবা ভালো থাকে সময় পেলেই আমি গান শুনে থাকি। এছাড়াও প্রিয় গান গুলো কভার করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যদিও কভার করার সুযোগ তেমন থাকেনা কিন্তু নিজে নিজে গান গেয়ে মনটা হালকা করি।

Add a heading (2).jpg

বিশেষ করে বিরহের গান গুলো আমার খুব বেশি ভালো লাগে। কেন জানি না বিরহের গান গুলো মনের অজান্তে ভালো লেগে যায়। আজকের গানটি বেশ ভাল লাগার একটি গান। এমন গান আমার আজ থেকে না ছোটবেলা থেকে আমার বেশ ভাল লাগে। বিরহের গান গুলো আমি প্রায় সময় শুনতে পছন্দ করি। তবে রোমান্টিক গান গুলো আরো ভাল লাগে। কিন্তু সব ধরনের গান শোনার চেষ্টা করি। তবে ঘুরে ফিরে বিরহের গান গুলো বেশি ভালো লেগে যায়। তো আমাদের সবার প্রিয় শিল্পী- ডলি সায়ন্তনী ও এন্ড্রু কিশোরের কণ্ঠে গান গুলো আমার সব সময়ই ভালো লাগে। আজকে আমি আমাদের সবার প্রিয় শিল্পী- ডলি সায়ন্তনী ও এন্ড্রু কিশোরের কণ্ঠে গাওয়া সেই প্রিয় গানটি আপনাদের সাথে কভার করে শেয়ার করতেছি।“বুক চিন চিন করছে হয়, মন তোমায় কাছে চাই”। আশা করি আমার আজকের এই গান কভারটিও আপনাদের ভালো লাগবে। সব সময় আপনারা আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেন। তাই বারবার গান কভার নিয়ে উপস্থিত হতে বেশ ভালোই লাগে। তাহলে চলুন বন্ধুরা আমার গান কভারটি শুনে আসি।

গানের কিছু তথ্য


গান--“বুক চিন চিন করছে হয়, মন তোমায় কাছে চাই”
শিল্পী-ডলি সায়ন্তনী এবং এন্ড্রু কিশোর
ছায়াছবিবাস্তব
গীতিকারকবির বকুল
সুরকারআলী আকরাম শুভ


গানটি শুনতে এখানে ক্লিক করুন


[গানের কথা]


বুক চিনচিন করছে হায়
মন তোমায় কাছে চায় (2 বার)
আমরা দুজন দুজনার-ই
প্রেমের দুনিয়া।

তুমি ছুঁয়ে দিলে হায়,
আমার কি যে হয়ে যায় (২ বার)

বুক চিনচিন করছে হায়
মন তোমায় কাছে চায় (২ বার)
আমরা দুজন দুজনার-ই প্রেমের দুনিয়া

তুমি ছুঁয়ে দিলে হায়
আমার কি যে হয়ে যায় (২ বার)

তোমাকে যত দেখি নতুন লাগে
কামনার আগুন শুধু বুকে জাগে (২ বার)

আগুনে যাব পুড়ে
রয়েছ কেন দূরে (২ বার)
দাওনা সাড়া তোমায় ডাকি চোখের ইশারায়

তুমি ছুঁয়ে দিলে হায়
আমার কি যে হয়ে যায় (২ বার)

যেখানে যাবে তুমি ছায়া হব
তোমারি সাথে আমি মিশে রব (২ বার)

হাজারও বাঁধা এলে
যাব না তোমায় ফেলে (২ বার)
রাখব তোমায় জনম ভরে মনের সীমানায়

তুমি ছুঁয়ে দিলে হায়
আমার কি যে হয়ে যায় (২ বার)

বুক চিনচিন করছে হায়
মন তোমায় কাছে চায় (২ বার)
আমরা দুজন দুজনার-ই প্রেমের দুনিয়ায়

তুমি ছুঁয়ে দিলে হায়
আমার কি যে হয়ে যায় (২ বার)

সোর্স

সমাপ্তি-@samhunnahar

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh2qs4cCyucf3FD7ahStNw2cTHPk2QiaQacbQjJNEWnuhyjY1PXfUUMr27ifyD15nkQhFHksgx6bm9BxYLdCkQDMy8JhQrktZHYy6njdzRU4bQ9b1d2xjCdoVzCDDY85pLPq2s7FhKBwPjpuHdozHaReDxEaFH2aYse13zaqogf9utVshuSban6ex1saRA.png

আজ এখানে আমার গান সমাপ্তি করছি। আশা করছি আমার আজকের গান কভার সকলের ভাল লেগেছে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Steem_Pro.png

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Ehur2Z3EsVgTD2AcTmkokXePYxgzpSqwnBNBj3ZteFgQGBvoV1Gau6PdZ2iRjGoCbkshRWuRQSfGSpuzhGGAeLA4Vf5U1Hc8iJwwxD89QHRxVn1je1P4CmpDJ3i8T6K3VVLivshpofZcmEc1F66yhadmSAKB5S67TB9CT5ts8F67pFjTnJQ9RnA2Qqq1Qc1.gif

Sort:  
 2 years ago (edited)

এন্ডু কিশোরের গান গুলো আমার কাছে শুনতে ভালই লাগে। সুন্দর একটি গান কভার করেছেন আপনি অনেকদিন এই গানটি শোনা হয় না। অনেকদিন পরে আপনার কন্ঠে গানটি শুনে আমার কাছে বেশ ভালো লেগেছে। গানের প্রতিটি লাইন খুব সুন্দরভাবে গুছিয়ে কভার করেছেন আপনি। এরকম আরো সুন্দর গান আপনার কন্ঠে শোনার অপেক্ষায় রইলাম।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

প্রতিনিয়ত আমার শেয়ার করা গান কভার গুলো শুনেন। অনেক বেশি অনুপ্রাণিত হয় আমি ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এন্ড্রু কিশোরের গাওয়া এই গানটি আমিও গেয়ে শেয়ার করেছিলাম আপু। আর এই গানটি আমারও ভীষণ ভালো লাগে। আজ আপনার কন্ঠে জনপ্রিয় এই গানটি শুনতে পেয়ে ভীষণ ভালো লাগলো। খুব সুরেলা কন্ঠে চমৎকার এই গানটি গেয়ে শোনানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া প্রতিনিয়ত আমার শেয়ার করা গান কভার গুলো শুনেন এবং অনেক উৎসাহ দেন আমাকে।

 2 years ago 

আপু শুধু আপনি কেন আমার মনে হয় সবারই বিরহের গান অনেক পছন্দ। তবে সময়ের অভাবে সত্যি এখন গান শোনায় হয় না। তাই আমার বাংলা ব্লগ বন্ধুদের গান কভার দেখলে শোনতে কখনো মিস করি না। আপনার গান গুলো আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এটা বেশ ভালো প্রতিনিয়ত যেহেতু গান কভার গুলো শুনেন। তাই আমরা ও বারবার গান কভার করতে অনেক বেশি আগ্রহ প্রকাশ করি।

 2 years ago 

বুক চিন চিন করছে হায় আপনার গানগুলো শুনতে মন চায়। আমরা দুজন দুজনার-ই প্রেমের দুনিয়ায়। আপনি গান গেলে হায় আমার হৃদয় ছুঁয়ে যায়। খুবই সুন্দর একটি গান কভার করলেন আপু। আপনার প্রত্যেকটি গান কভার গুলো আমার কাছে ভালো লাগে। আপনার অসাধারণ কন্ঠে বেশ সুন্দর একটি গান আজ আপনি আমাদের মাঝে উপহার দিলেন। ধন্যবাদ আপু আপনাকে। আশা করি আরও ভালো ভালো গান আগামীতে আপনার মধুর কন্ঠে শুনতে পাবো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

গানটা আমার খুব প্রিয় আপু। আপনারও ভালো লেগেছে জেনে অনেক বেশি খুশি হয়েছি।

 2 years ago 

খুবই জনপ্রিয় একটি গান কভার করেছেন। আসলে এই গানটি আপনার কন্ঠে শুনতে পাবো এটা কখনোই ভাবিনি।আজকে আপনার কন্ঠে শুনতে পেয়ে অনেক ভালো লাগছে। আর এই গানটি আমার খুবই প্রিয়, অসাধারণ গেয়েছেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া যেহেতু আপনার ভালো লেগেছে তাই শেয়ার করা সার্থক হয়েছে।

 2 years ago 

ওয়াও আপু আপনি খুবই সুন্দর একটা গানের কভার করলেন তো। আপনার কন্ঠে এই গানটা শুনে ভালো লেগেছে। খালি গলায় খুব সুন্দর করে পুরো গানের কভার করেছেন। আপনার কণ্ঠ এমনিতেই খুব সুন্দর। আর আপনার গানগুলো আমি শোনার জন্য বেশিরভাগ অপেক্ষায় থাকি। পুরো গানের কভারটা এত সুন্দর করে কভার করেছেন দেখেই তো ভালো লেগেছে অনেক বেশি। আশা করছি সব সময় আপনার কন্ঠে সুন্দর সুন্দর গানগুলো আমরা শুনতে পাব।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.084
BTC 62560.64
ETH 1670.25
USDT 1.00
SBD 0.42