একগুচ্ছ প্রেমের অনু কবিতা- Writing by @samhunnahar.

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

সবাইকে শুভ দুপুর!

প্রিয় বন্ধুরা আসসালামুআলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সকলেই নিজ নিজ কর্মব্যস্ততায় ব্যস্ত আছেন। তবে সবার সময় ভালো কাটুক এই প্রত্যাশা করি। সবাই সুস্থ থাকুন পরিবার পরিজনকে নিয়ে দিন গুলো হয়ে উঠুক আনন্দময় সে কামনা করি। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার অসীম রহমতে সুস্থ আছি আপনাদের সকলের দোয়ায়। তো বন্ধুরা বরাবরের মত আজকেও নতুন একটি ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য।

Add a heading (1).jpg

আপনারা তো সবাই জানেন এবিবি ফানের উদ্যোগে সবাই অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লেখেন। এবং মাঝে মাঝে আমিও সময় সুযোগ হলে অনু কবিতা গুলো লিখি এবিবি ফানে। তো বেশ ভালো লাগে অনু কবিতা লিখতে। ক্ষুদ্র ক্ষুদ্র কবিতা গুলো পড়তে বেশ ভালই লাগে। সবার পোস্টে দেখি সুন্দর সুন্দর অনু কবিতা লিখেন। কবিতা গুলো অসাধারণ হয় পড়তে। আমারও বেশ উৎসাহ এবং অনুপ্রেরণা জাগে এই অনুকবিতা গুলো লেখতে। তাছাড়া আমাদের প্রিয় দাদা @rme দাদার লেখা অনুকবিতা গুলো বেশ ভালোই লাগে। তো সেই অনুপ্রেরণা থেকে আমিও চেষ্টা করি অনু কবিতা লিখতে। আজকে আবার ও অনু কবিতা লিখেছি যা আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হয়েছি।

আশা করি আপনাদের কাছে আমার কবিতা গুলো পড়ে বেশ ভালো লাগবে। তবে কবিতা তো প্রতি সপ্তাহে একটা করে লিখার চেষ্টা করি। আজকেও ভাবলাম একগুচ্ছ অনু কবিতা লিখি যা আমার ভালো লাগা থেকে আমার অনুভূতি থেকেই লিখেছি। আশা করি আমার একগুচ্ছ অনু কবিতা আপনাদের সকলের আনন্দ দেবে।


তাহলে বন্ধুরা শুরু করা যাক অনু কবিতা গুলো কেমন হলো পড়ে আসি—


💖"একগুচ্ছ অনু কবিতা"💖

(১)
আমি ভালবাসার মানে বুঝি নিখুঁত প্রেম
যেখানে থাকবে না কোন লুকোচুরি
আমি ভালবাসার মানে বুঝি নীল দিগন্ত
যেখেন থাকবে ভালবাসার আমেজ ছড়ানো
রংধনুর সাত রং।

(২)
স্মৃতি মানুষকে ক্ষণে ক্ষণ কাঁদাই
স্মৃতি মানুষকে অনেক কিছু শেখায়
স্মৃতি মানুষের জীবনের অনুপ্রেরণা হয়
স্মৃতি মানুষের মনে সারা জীবন রয়।

(৩)
ভালবাসা মানে দুইটি মনের মিলন
ভালবাসায় কখন জোর খাটা যাইনা
যে ভালবাসায় দাপট্য থাকে
সেটার মানে ভালবাসা নয়।

(৪)
বিশ্বাস কথা টা যদিও ছোট হয়
বিশ্বাসের অন্তরালে অনেকগুলো অর্থ বহন করে
সেই বিশ্বাসের অমর্যাদা করলে
বুঝতে হবে সারাজীবন আপনার
জীবনটা যাবে ভুলে ভুলে।

(৫)
ভালবাসা মানে শুধু জৈবিক চাহিদা নয়
যদি দুইটি মনে অগাত ভালবাসা থাকে
তাহলে এত কিছুর অর্থ বহন করে না,
যেই ভালবাসায় কোন স্বার্থ থাকবে না
শুধু থাকবে একে অপরের প্রতি শ্রদ্ধা
গভীর ভালবাসা যাকে বলে স্বর্গের সুখ।

qara-xett.png

সমাপ্তি-@samhunnahar


আশা করি আপনাদের সকলের কাছে আমার অনু কবিতা গুলো পড়েই ভালো লেগেছে। তো বন্ধুরা আমার একগুচ্ছ অনু কবিতা পড়ে কেমন লাগলো কমেন্টে জানালে অনেক বেশি ভালো লাগবে। আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।


লেখার উৎসনিজের অনুভূতি থেকে
ইমেজ সোর্সকেনভা দিয়ে তৈরি
অবস্থানকক্সবাজার, বাংলাদেশ
রাইটিং ক্রিয়েটিভিটি@samhunnahar
ক্যাটাগরিএকগুচ্ছ অনু কবিতা


আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Steem_Pro.png

💖ধন্যবাদ সবাইকে💖

Sort:  
 3 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিটি মেম্বার এখন অনেক সুন্দর সুন্দর কবিতা শেয়ার করছে, বিশেষ করে এবিবি অনু কবিতার মাধ্যমে এখন সকলেই অনেক সুন্দর কবিতা লেখে। আপনিও খুবই দারুণ একগুচ্ছ প্রেমের অনু কবিতা আমাদের মাঝে তুলে ধরেছেন কবিতাটি পড়ে ভালো লাগলো। ভালোবাসা মানে যে শুধুমাত্র জৈবিক চাহিদা নয় এটা আমি বিশ্বাস করি ভালোবাসা মানে একে অপরের প্রতি শ্রদ্ধা সম্মান এবং যত্ন। ধন্যবাদ সুন্দর একটা অনু কবিতা তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া অনেক অনুপ্রেরণা পেয়েছি।

 3 years ago 

আপু খুব সুন্দর করে প্রেমের একগুচ্ছ কবিতা লিখেছেন। আপনার প্রতিটা কবিতা আমার কাছে অনেক ভালো লেগেছে। অনু কবিতাগুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। ছোট ছোট ছন্দ দিয়ে খুব সুন্দর ভাবে কবিতা গুলো সাজিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু সব সময় আমার লেখা কবিতা গুলো পড়েন ভাল লাগে।

 3 years ago 

খুব সুন্দর কিছু প্রেমের কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন।পড়তে খুবই ভালো লেগেছে। সত্যিই অসাধারণ। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর কিছু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।।

 3 years ago 

আপনার লেখা কবিতা এর আগেও অনেকবার পড়া হয়েছে। চমৎকার লেখেন আপনি। আজকের কবিতাগুলোও তার ব্যতিক্রম নয়। বেশ ভালো লেগেছে আমার কাছে কবিতা গুলো পড়ে। খুব সুন্দর ছন্দ সাজিয়ে কবিতা গুলো লিখেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু আমার লেখা কবিতা গুলো আপনি সব সময় পড়েন ভাল লাগে।

 3 years ago 

আপনার কাছ থেকেই মাঝে মাঝেই এমন সুন্দর সুন্দর কবিতা আমরা পেয়ে থাকি। ছন্দে ছন্দে মিলানো খুবই সুন্দর লাগে কবিতা গুলো। দাদার লেখা কবিতা গুলো ও হাফিজ ভাইয়ের লেখা কবিতা গুলো সব সময় অনুপ্রাণিত করে আমাদেরকে।

 3 years ago 

ধন্যবাদ আপু সময় দিয়ে কবিতা পড়ার জন্য।

 3 years ago 

আপনার অনুকবিতাগুলো ভালো হয় আপু! পড়তেও ভালো লাগে। আজকের সবগুলোই ভালোছিল।

স্মৃতি মানুষকে ক্ষণে ক্ষণ কাঁদাই
স্মৃতি মানুষকে অনেক কিছু শেখায়
স্মৃতি মানুষের জীবনের অনুপ্রেরণা হয়
স্মৃতি মানুষের মনে সারা জীবন রয়।

এটা আমার কাছে বেশি ভালো লেগেছে 🌼

 3 years ago 

বাহ! দারুন উৎসাহ দিলেন আপনি ধন্যবাদ।

 3 years ago 

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64364.05
ETH 1873.87
USDT 1.00
SBD 0.36