গান কভার- 💖“আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায়”💖

in আমার বাংলা ব্লগ2 years ago

প্রিয় পরিবার,

আশা করি সকলে ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে অনেক ভালো আছি। পোস্টের ভিন্নতা আনার জন্য প্রতিনিয়ত ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার চেষ্টা করি। আজকেও আবার নতুন একটি গান কভার নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। আশা করি আমার আজকের গান কভারটি আপনাদের ভালো লাগবে। গান আমার অনেক প্রিয়। যখন মন খারাপ থাকে কিংবা ভালো থাকে সময় পেলেই আমি গান শুনে থাকি। গান গাওয়া আমার কাছে অনেক টা নেশার মত প্রতিদিন শুনতে হয় আর গাইতে হয়। এছাড়াও প্রিয় গান গুলো কভার করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যদিও কভার করার সুযোগ তেমন থাকেনা। কিন্তু নিজে নিজে গান গেয়ে মনটা হালকা করি। তাই আবার হাজির হয়ে গেছি বন্ধুরা নতুন গান কভার নিয়ে আশা করি শুনতে ভাল লাগবে।

Add a heading.jpg

গানের কিছু তথ্য


গান--“আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায়”
শিল্পী-তালাত মাহমুদ
ছায়াছবি---
গীতিকারঅনিল ভট্টাচার্য
সুরকারনির্মল ভট্টাচার্য


বিশেষ করে বিরহের গান গুলো আমার খুব বেশি ভালো লাগে। কেন জানি না বিরহের গান গুলো মনের অজান্তে ভালো লেগে যায়। আজকের গানটি বেশ ভাল লাগার একটি গান। এমন গান আমার আজ থেকে না ছোটবেলা থেকে আমার বেশ ভাল লাগে। বিরহের গান গুলো আমি প্রায় সময় শুনতে পছন্দ করি। তবে রোমান্টিক গান গুলো আরো ভাল লাগে। কিন্তু সব ধরনের গান শোনার চেষ্টা করি। তবে ঘুরে ফিরে বিরহের গান গুলো বেশি ভালো লেগে যায়। তো আমাদের সবার প্রিয় শিল্পী- তালাত মাহমুদের কণ্ঠে গান গুলো আমার সব সময়ই ভালো লাগে। আজকে আমি আমাদের সবার প্রিয় শিল্পী- তালাত মাহমুদ এর কণ্ঠে গাওয়া সেই প্রিয় গানটি আপনাদের সাথে কভার করে শেয়ার করতেছি।“আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায়”। আশা করি আমার আজকের এই গান কভারটিও আপনাদের ভালো লাগবে। সব সময় আপনারা আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেন। তাই বারবার গান কভার নিয়ে উপস্থিত হতে বেশ ভালোই লাগে। তাহলে চলুন বন্ধুরা আমার গান কভারটি শুনে আসি। এই গান টি অনেক শিল্পীর কন্ঠে সুর দিয়েছেন।


গানটি শুনতে এখানে ক্লিক করুন


[গানের কথা]


আধো রাতে যদি ঘুম ভেঙে যায়
মনে পড়ে মোরে প্রিয়
চাঁদ হয়ে রব আকাশের গায়
বাতায়ন খুলে দিয়ো

সেথা জোছনার আলোর কণিকা
যেন সে তোমার প্রেমের মণিকা

কলংক সাথে জড়ায়ে রয়েছে
প্রেমের কলংক সাথে জড়ায়ে রয়েছে
আঁখি ভরে নীড় প্রিয়
চাঁদ হয়ে রব আকাশের গায়
বাতায়ন খুলে দিয়ো

ভুলি নাই প্রিয় ভুলি নাই
খুলি নাই রাঙ্গা রাখি
মুছি নাই প্রেম চন্দন লেখা
দিয়েছ যা ললাটে আঁকি
ভুলি নাই প্রিয় ভুলি নাই

চৈত্র দিনের অলস বেলায়
যদি গানখানি মোর
মনে পড়ে হায়

ঝরানো পাতার মর্মর গানে
সেই সুরভিতে শুনিও
চাঁদ হয়ে রব আকাশের গায়
বাতায়ন খুলে দিয়ো

সোর্স

সমাপ্তি-@samhunnahar

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh2qs4cCyucf3FD7ahStNw2cTHPk2QiaQacbQjJNEWnuhyjY1PXfUUMr27ifyD15nkQhFHksgx6bm9BxYLdCkQDMy8JhQrktZHYy6njdzRU4bQ9b1d2xjCdoVzCDDY85pLPq2s7FhKBwPjpuHdozHaReDxEaFH2aYse13zaqogf9utVshuSban6ex1saRA.png

আজ এখানে আমার গান সমাপ্তি করছি। আশা করছি আমার আজকের গান কভার সকলের ভাল লেগেছে। প্রতিনিয়ত চেষ্টা করি পছন্দের গান কভার করে শেয়ার করার। আপনারা সব সময় অনেক উৎসাহ দেন অনেক ভাল লাগে। তাই বার বার পছন্দের গান কভার নিয়ে হাজির হয়ে যায় বন্ধুরা। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন পরিবারকে নিয়ে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Steem_Pro.png

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Ehur2Z3EsVgTD2AcTmkokXePYxgzpSqwnBNBj3ZteFgQGBvoV1Gau6PdZ2iRjGoCbkshRWuRQSfGSpuzhGGAeLA4Vf5U1Hc8iJwwxD89QHRxVn1je1P4CmpDJ3i8T6K3VVLivshpofZcmEc1F66yhadmSAKB5S67TB9CT5ts8F67pFjTnJQ9RnA2Qqq1Qc1.gif

Sort:  
 2 years ago 

আপনার কণ্ঠে গান কভার আগে অনেক শোনেছি।সত্যি আপু আপনি অনেক সুন্দর গান করেন। আসলে আপু গান গায়লে বা শোনলে মন ভালো থাকে। সত্যি গান প্রায় ভুলতে বসেছিলাম। তবে আমার বাংলা ব্লগ বন্ধুূদের কণ্ঠে গান শোনতে পেরে আবার নতুন করে সব মনে পড়ছে। ধন্যবাদ আপু সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রতি সপ্তাহে শেয়ার করা গান কভার গুলো শুনেন বেশ ভাল লাগে। সব সময় গান কভার গুলো করতে অনেক বেশি উৎসাহ পায়।

 2 years ago 

আপনার কন্ঠে এই গানটি অনেক ভালো লেগেছে আপু । এর আগেও সুন্দর সুন্দর গান নিজের কন্ঠে গিয়ে আমাদের মাঝে শেয়ার করেছিলেন। সেগুলো ভালো লেগেছিল খুব সুন্দর করে গান গেয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে সময় দিয়ে শোনার জন্য।

 2 years ago 

আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায় এই গানটি এক সময় জনপ্রিয় ছিলো। আপনার কন্ঠে গানটি অনেক দিন পরে শুনে ভীষণ ভালো লাগলো। আপনার গান কভার সব সময়ই ভালো লাগে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক ভালো লেগেছে ভাইয়া আপনার মূল্যবান সময় দিয়ে আমার গান কভার শুনলেন।

 2 years ago 

খুবই সুন্দর একটি গানের কভার শেয়ার করেছেন আপু ৷ আপনার কন্ঠে এই গানের কভার শুনে অনেক ভালো লাগলো ৷ বেশ ভালো গেয়েছেন ৷ খুবই সুন্দর হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি গানের কভার শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক বেশি অনুপ্রাণিত হয়েছি ভাইয়া আপনার গঠন মূলক লেখা গুলো পড়ে।

 2 years ago 

ওয়ালাইকুমুস সালাম আপু। আপনি অসাধারণ একটি গান পরিবেশন করেছেন। আপনি বেশ সুন্দর গান পরিবেশন করতে পারেন। আজকে আমি প্রথম আপনার গান পরিবেশন দেখতে পারলাম। আজকে আপনি আমাদের সকলের চিরচেনা একটি গান পরিবেশন করেছেন।

 2 years ago 

প্রতি সপ্তাহে একটি করে গান কভার শেয়ার করি ভাইয়া। ভালো লাগলো আপনি আমার গান কভার শুনলেন অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমার খুবই প্রিয় একটা গান কভার করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আধ রাতে যদি ঘুম ভেঙ্গে যায় গানটা শুনলেই যেন মনের মধ্যে অন্য রকমের ভালোলাগা কাজ করে। আপনার কন্ঠে গানটি শুনতে পেরে খুবই ভালো লাগলো আপু।

 2 years ago 

আপনার পছন্দের গানটি শেয়ার করতে পেরে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি সবসময় অনেক সুন্দর গান করেন আপনার গান শোনার জন্য প্রতি হ্যাংআউট অপেক্ষা করি। আজকের গানটি অসম্ভব সুন্দর লাগছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া অনেক বেশি অনুপ্রাণিত হয়েছি।

 2 years ago 

খুবই সুন্দর একটা গান কভার করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু আপনার কন্ঠে গান কমিউনিটিতে অনেকবার শুনেছি। আপনি আজকে যেই গান কভার করে আমাদের মাঝে শেয়ার করেছেন এই গানটা আমার অনেক বেশি পছন্দের মাঝে মাঝে এই গানটা শুনি। আপনার কন্ঠ শুনে খুবই ভালো লাগলো, শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে এত বেশি উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

আপু আপনার মিষ্টি কন্ঠে এত সুন্দর গান শুনে মুগ্ধ হয়ে গেলাম। আপনি প্রতি সপ্তাহে খুব সুন্দর সুন্দর গান কভার করেন। যা শুনতে আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর একটি গান কভার করেছেন। এই গানটি শুনতে আমার কাছে খুব ভালো লাগে। আপনার কন্ঠ শুনে আরো বেশি ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর গান কভার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু সব সময় গান কভার শুনেন। আজকেও আমার শেয়ার করা গান শুনলেন ভালো লাগলো।

 2 years ago 

সত্যি বলতে আপনার কন্ঠে গানটা শুনে অনেক ভালো লাগলো। এই গানটি আগে অনেক শোনা হত। কিন্তু এখন তেমন শোনা হয় না। অনেকদিন পরে আবার আপনার কন্ঠে শুনে অনেক ভালো লাগলো। আবার গানটির প্রত্যেকটি লাইনও খুব সুন্দর ভাবে আমাদের মাঝে গুছিয়ে শেয়ার করলেন। অনেকদিন পর এই গানটা শুনে আমার কাছে সত্যি বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপু আগের দিনের কথাগুলো মনে করিয়ে দেওয়ার জন্য।

 2 years ago 

ঠিক বলছেন আপু এই গানটি আমারও প্রায় সময় শোনা হতো। তবে এখন তেমন শোনা হয় না। তবে কভার করে তো আমি সফল হয়েছি। যেহেতু আপনাদের অনেক ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63445.51
ETH 1688.58
USDT 1.00
SBD 0.42