একগুচ্ছ অনু কবিতা- Writing by @samhunnahar.

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভ দুপুর!

প্রিয় বন্ধুরা আসসালামুআলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সকলেই নিজ নিজ কর্মব্যস্ততায় ব্যস্ত আছেন। তবে সবার সময় ভালো কাটুক এই প্রত্যাশা করি। সবাই সুস্থ থাকুন পরিবার পরিজনকে নিয়ে দিন গুলো হয়ে উঠুক আনন্দময় সে কামনা করি। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার অসীম রহমতে সুস্থ আছি আপনাদের সকলের দোয়ায়। তো বন্ধুরা বরাবরের মত আজকেও নতুন একটি ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য।

Add a heading.jpg

আপনারা তো সবাই জানেন এবিবি ফানের উদ্যোগে সবাই অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লেখেন। এবং মাঝে মাঝে আমিও সময় সুযোগ হলে অনু কবিতা গুলো লিখি এবিবি ফানে। তো বেশ ভালো লাগে অনু কবিতা লিখতে। ক্ষুদ্র ক্ষুদ্র কবিতা গুলো পড়তে বেশ ভালই লাগে। সবার পোস্টে দেখি সুন্দর সুন্দর অনু কবিতা লিখেন। কবিতা গুলো অসাধারণ হয় পড়তে। আমারও বেশ উৎসাহ এবং অনুপ্রেরণা জাগে এই অনুকবিতা গুলো লেখতে। তাছাড়া আমাদের প্রিয় দাদা @rme দাদার লেখা অনুকবিতা গুলো বেশ ভালোই লাগে। তো সেই অনুপ্রেরণা থেকে আমিও চেষ্টা করি অনু কবিতা লিখতে। আজকে আবার ও অনু কবিতা লিখেছি যা আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হয়েছি।

আশা করি আপনাদের কাছে আমার কবিতা গুলো পড়ে বেশ ভালো লাগবে। তবে কবিতা তো প্রতি সপ্তাহে একটা করে লিখার চেষ্টা করি। আজকেও ভাবলাম একগুচ্ছ অনু কবিতা লিখি যা আমার ভালো লাগা থেকে আমার অনুভূতি থেকেই লিখেছি। আশা করি আমার একগুচ্ছ অনু কবিতা আপনাদের সকলের আনন্দ দেবে।


তাহলে বন্ধুরা শুরু করা যাক অনু কবিতা গুলো কেমন হলো পড়ে আসি—


💖"একগুচ্ছ অনু কবিতা"💖


(১)
তুমি হাসলে তোমার হাসিতে সুখ খুঁজে পাই
তুমি যদি দূরে চলে যাও কষ্টে মন ভরে যায়,
তুমি পাশে থাকলে দুজনে মিলে সুখে মন ভেজাই
পাশে আসোনা সারা জীবন দুজনে মিলে জীবন সাজাই?

(২)
মেঘলা আকাশে রাতের তারা জ্বলে
রাতের অন্ধকারের অন্ধ আকাশে
তারাই আকাশের একমাত্র সম্বল,
এই নিরাশ মনে শুধু তুমি আমার মনের
আকাশে একমাত্র বেঁচে থাকার অবলম্বন।

(৩)
এই পৃথিবীতে কেউ কারো নয়
যদিও আপনজন হয়
তাও আবার ক্ষনিকের জন্য হয়,
সবাই স্বার্থের জন্য কাছে আসে
স্বার্থ পূরণ হলে আবার কেটে পড়ে।

(৪)
যদি তুমি আকাশ হও আমি রংধনু হবো
যদি তুমি রাত হও আমি রাতের তারা হবো,
এভাবে ভালো-মন্দ মিলিয়ে
দুইজন দুইজনের পাশে সারা জীবন রইবো।

(৫)
যদি তোমার পর্যাপ্ত পরিমাণ ধন সম্পদ থাকে
তখন মনে করবে তোমার আশেপাশে
মানুষের অভাব থাকবে না,
যখন তোমার কিছু থাকবে না
তখন তোমার পাশে কেউ থাকবে না।

qara-xett.png

সমাপ্তি-@samhunnahar


আশা করি আপনাদের সকলের কাছে আমার অনু কবিতা গুলো পড়েই ভালো লেগেছে। তো বন্ধুরা আমার একগুচ্ছ অনু কবিতা পড়ে কেমন লাগলো কমেন্টে জানালে অনেক বেশি ভালো লাগবে। আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।


লেখার উৎসনিজের অনুভূতি থেকে
ইমেজ সোর্সকেনভা দিয়ে তৈরি
অবস্থানকক্সবাজার, বাংলাদেশ
রাইটিং ক্রিয়েটিভিটি@samhunnahar
ক্যাটাগরিএকগুচ্ছ অনু কবিতা


আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Steem_Pro.png

💖ধন্যবাদ সবাইকে💖

Sort:  
 3 years ago 

বেশ চমৎকার একাধিক অনু কবিতা লিখে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ ভালো লাগলো আপনার রচিত এই সুন্দর সুন্দর কবিতা গুলো। যে কবিতার মধ্যে আপনি তুলে ধরেছেন ভালবাসার আবেগ অনুভূতি। আবার লক্ষ্য করলাম পৃথিবীর বুকে যারা আপনজন হয়ে আসে কেউ আপন নয় সত্যি কথা কিন্তু এটা। আমি একদম মনেপ্রাণে বিশ্বাস করি তারপরেও সামঞ্জস্য বজায় রেখে চলতে হবে দুনিয়ার বুকে কারণ একজন আরেকজনের ছাড়া চলতে পারে না।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সব সময় আমার অনু কবিতা গুলো পড়ার জন্য।

 3 years ago 

আপনার অনুকবিতা বরাবরই দারুণ লিখেন। এর আগেও আপনার অনুকবিতা পড়েছি।

এই পৃথিবীতে কেউ কারো নয়
যদিও আপনজন হয়
তাও আবার ক্ষনিকের জন্য হয়,
সবাই স্বার্থের জন্য কাছে আসে

এটা আমার কাছে বেশি ভালো লেগেছে আপু । এ পৃথিবীতে আপন বলতে কেউ নেই, যারা হয় তারা ক্ষনিক সময়ের জন্যই

 3 years ago 

এত সুন্দর উৎসাহ পেলে সব সময় যেকোনো ধরনের কাজ করতে বেশ ভালোই লাগে।

 3 years ago 

আমাদের বড় দাদার অনু কবিতাগুলো পড়ে সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে আপনি দারুন দারুন অণু কবিতা আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার অনুরোধ কবিতা গুলো পড়ে বেশ ভালো লাগছে। প্রত্যেকটা অনু কবিতায় বাস্তব জীবনের সাথে অনেকটা মিল রেখে আপনি কবিতাগুলো লেখেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার চার ও পাঁচ নাম্বার অনু কবিতাটি আমার কাছে বেশি ভালো লেগেছে।

 3 years ago 

আপু বড় দাদার কবিতা গুলো খুবই ভালো লাগে পড়তে। দাদার কবিতা গুলো পড়ে তো এত সুন্দর অনুপ্রেরণা পেয়েছি।

 3 years ago 

আজকে আপনি খুব সুন্দর করে পাঁচটি অনু কবিতা লিখেছেন। অনু কবিতাগুলো ছোট হলেও এর গভীরতা অনেক বেশি। তবে অনু কবিতা পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আপনি দেখতেছি অনু কবিতাগুলো খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে অনু কবিতাগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অসাধারণ ভালো লাগলো অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলে আপু আমরা সবাই এবিবি ফানের মাধ্যমেই কবিতা লেখার অনুপ্রেরণা পেয়েছি ।আর আপনার আজকের অনু কবিতা গুলো চমৎকার ছিল ।পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু সবাই খুব সুন্দর সুন্দর কবিতা লেখেন। তবে আপনার গুলোও অনেক ভালো লাগে।

 3 years ago 

আপু আপনার অনু কবিতা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তবে তিন নাম্বার টা পড়তে দারুণ লাগছে আমাকে। কারন ওই কবিতার সঙ্গে অনেক মিল রয়েছে বাস্তব জীবনে। তবে দাদার অনু কবিতা গুলো দারুণ লাগে।ধন্যবাদ আপু সুন্দর একটা পোস্ট করার জন্য।

 3 years ago 

অসাধারণ ভালো লাগলো আমার অনু কবিতা পড়ে আপনার ভালো লেগেছে জানতে পেরে।

 3 years ago 

আমার কাছে অনু কবিতা পড়তে অনেক ভালো লাগে। আপনি খুব একগুচ্ছ অনু কবিতা শেয়ার করেছেন। আপনার লেখা প্রতিটা কবিতা খুব সুন্দর হয়েছে। আপনার কবিতা পড়তে সবসময়ই আমার কাছে অনেক ভালো লাগে। একটার সাথে একটা লাইন খুব সুন্দর ভাবে মিলিয়ে লিখেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

এভাবে সব সময় সহযোগিতা করে পাশে থাকবেন আপু ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনার অনু কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো। আপনার মতো আমিও অনু কবিতা গুলো পড়তে অনেক বেশি ভালোবাসি। তবে এবিবি ফানে কবিতা লিখতে বেশ ভালই লাগে আমার কাছে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলছেন ভাইয়া অনু কবিতা গুলো পড়তে বেশ ভালোই লাগে। এক একটি কবিতা এক এক ধরনের তাই ভিন্নতার খোঁজ পাওয়া যায়।

 3 years ago 

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63928.68
ETH 1855.62
USDT 1.00
SBD 0.39