একগুচ্ছ প্রেমের অনু কবিতা- Writing by @samhunnahar.
সবাইকে শুভ দুপুর!
💖"একগুচ্ছ অনু কবিতা"💖
বুকের মধ্যে মস্তবড় একটা ছাদ থাকবে
শীতল পাটি বিছিয়ে দেব সেই ছাদে,
সন্ধে হলে বসবো দুজনে
একটা দুইটা খসবে তারা তোমার আমার পানে।
আমি কখনো বলবো না
তোমায় আমি ভালবাসি,
হৃদয় ডাকছে আমার তোমার কাছে আসি
শুধু আমার চোখের দিকে একবার তাকিয়ে দেখো
আমার চোখ কি বলে?
শুধু কান দিয়ে নিরবে আমার কথা শোনো
শ্রুতি কেমন আর কন্ঠে কি বলে?
তখনই বুঝবে তুমি
তোমাকে কতটাই ভালবাসি আমি।
আমার তো কোন আকাশ নেই
তবুও উড়াবো বলে কিনে এনেছি একটি রঙিন ঘুড়ি,
ধরে রাখার মত কোন সুতো নেই
তবুও নাটাই দিয়ে শূন্য বিলে
নিরবে একলা চলি।
হঠাৎ বৃষ্টি আবার হঠাৎ আকাশে রোদের মেলা
এ কেমন প্রকৃতির মাঝে রংয়ের খেলা,
মাঝে মাঝে বুঝি না আমি তুমি করো এত অবহেলা
এরই নাম কি প্রেমের ছলনা?
সমাপ্তি-@samhunnahar
| আশা করি আপনাদের সকলের কাছে আমার অনু কবিতা গুলো পড়েই ভালো লেগেছে। তো বন্ধুরা আমার একগুচ্ছ অনু কবিতা পড়ে কেমন লাগলো কমেন্টে জানালে অনেক বেশি ভালো লাগবে। আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন। |
|---|
| লেখার উৎস | নিজের অনুভূতি থেকে |
|---|---|
| ইমেজ সোর্স | কেনভা দিয়ে তৈরি |
| অবস্থান | কক্সবাজার, বাংলাদেশ |
| রাইটিং ক্রিয়েটিভিটি | @samhunnahar |
| ক্যাটাগরি | একগুচ্ছ অনু কবিতা |
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
https://steemit.com/hive-129948/@samhunnahar/4cyad9-writing-by-samhunnahar
আপনার কবিতা এবং আবৃত্তি বরাবরই সুন্দর।
আজকে তো বেশ কিছু অনু কবিতা নিয়ে হাজির হয়েছেন।
সত্যি বলতে কবিতা গুলো পড়তে বেশ ভালো লেগেছে। কবিতার মাঝে নিজের আবেগ অনুভূতি স্পষ্ট ফুটিয়ে তুলতে পেরেছেন।
অনেক ধন্যবাদ ভাইয়া অনু কবিতাগুলো পড়েছেন এবং খুব সুন্দর অনুপ্রেরণা দিলেন।
আপনার অনু কবিতা গুলো পড়ে বেশ ভালো লাগলো আপু। খুব সুন্দর ভাবে আপনি প্রত্যেকটি লাইন সাজিয়ে লিখেছেন। আপনার অনুভূতিগুলো কবিতার মাধ্যমে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। আমার কাছে প্রথম এবং শেষের দুটি অনু কবিতা সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু একগুচ্ছ অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ আমার অনু কবিতা গুলো পড়ে ভালো লাগার জন্য।
ছন্দে ছন্দে আপনার অনু কবিতাগুলো পড়ে একঝলক প্রেম এসে হৃদয়ে দোলা দিয়ে গেল প্রিয়জনের জন্য।
আপনার কবিতা গুলো মাঝে মাঝে আমি পড়ি যেমন ছন্দের মিল তেমন অর্থবোধক।
আজকের লেখা অনু কবিতা তো আগের সব থেকে বেশি ভালো লাগলো।
বিশেষ করে নিচের লাইনগুলো।
অনেক বেশি উৎসাহ দিয়েছেন অনেক ধন্যবাদ।
লাইনগুলো পড়ার পর চোখ বন্ধ করে শুধু অনুভব করতে গেলেই কত ভালো লাগছে। খুবই সুন্দর লিখেছেন আপু। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
ঠিক বলছেন কবিতার সাথে যদি একটু কল্পনা করা যায় তাহলে ভালোই লাগে।
বাহ চমৎকার আপু। অসাধারণ লিখেছেন অনুকবিতা গুলো। আপনার প্রত্যেকটা অনুকবিতা অনেক সুন্দর ছিল। প্রেমের একটা ভাব নিজের আবেগ প্রকাশ পেয়েছে কবিতা গুলোতে। অনুকবিতার ব্যাপার টা বেশ ভালো লাগে আমার। আর আমাদের পছন্দের মানুষ গুলো যেন আমাদের অবহেলা করেই বেশি আনন্দ পাই।
অনেক ধন্যবাদ আমার অনু কবিতা গুলোর মাধ্যমে আনন্দ দিতে পেরেছি। তাই আমারও অনেক ভালো লাগলো।
বাহ! এর আগেও আপু আপনার অনু কবিতা পড়েছি আপু, খুবই ভালো লেখেন। চার নাম্বার অনু কবিতাটা আমার কাছে বেশি ভালো লেগেছে 🌿।ধন্যবাদ দিতে চাই চমৎকার সব অনুকবিতা শেয়ার করার জন্য আপু 🦋
বুঝতে পেরেছি আপনার অনুভূতি গুলো বেশ ভালই লাগলো।
Twitter