একগুচ্ছ প্রেমের অনু কবিতা- Writing by @samhunnahar.

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভ দুপুর!

প্রিয় বন্ধুরা আসসালামুআলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সকলেই নিজ নিজ কর্মব্যস্ততায় ব্যস্ত আছেন। তবে সবার সময় ভালো কাটুক এই প্রত্যাশা করি। সবাই সুস্থ থাকুন পরিবার পরিজনকে নিয়ে দিন গুলো হয়ে উঠুক আনন্দময় সে কামনা করি। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার অসীম রহমতে সুস্থ আছি আপনাদের সকলের দোয়ায়। তো বন্ধুরা বরাবরের মত আজকেও নতুন একটি ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য।

Add a heading (1).jpg

আপনারা তো সবাই জানেন এবিবি ফানের উদ্যোগে সবাই অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লেখেন। এবং মাঝে মাঝে আমিও সময় সুযোগ হলে অনু কবিতা গুলো লিখি এবিবি ফানে। তো বেশ ভালো লাগে অনু কবিতা লিখতে। ক্ষুদ্র ক্ষুদ্র কবিতা গুলো পড়তে বেশ ভালই লাগে। সবার পোস্টে দেখি সুন্দর সুন্দর অনু কবিতা লিখেন। কবিতা গুলো অসাধারণ হয় পড়তে। আমারও বেশ উৎসাহ এবং অনুপ্রেরণা জাগে এই অনুকবিতা গুলো লেখতে। তাছাড়া আমাদের প্রিয় দাদা @rme দাদার লেখা অনুকবিতা গুলো বেশ ভালোই লাগে। তো সেই অনুপ্রেরণা থেকে আমিও চেষ্টা করি অনু কবিতা লিখতে। আজকে আবার ও অনু কবিতা লিখেছি যা আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হয়েছি।

আশা করি আপনাদের কাছে আমার কবিতা গুলো পড়ে বেশ ভালো লাগবে। তবে কবিতা তো প্রতি সপ্তাহে একটা করে লিখার চেষ্টা করি। আজকেও ভাবলাম একগুচ্ছ অনু কবিতা লিখি যা আমার ভালো লাগা থেকে আমার অনুভূতি থেকেই লিখেছি। আশা করি আমার একগুচ্ছ অনু কবিতা আপনাদের সকলের আনন্দ দেবে।

তাহলে বন্ধুরা শুরু করা যাক অনু কবিতা গুলো কেমন হলো পড়ে আসি—


💖"একগুচ্ছ অনু কবিতা"💖


(১)
তোমার সাথে আমার সাথে
দেখা হোক তবে মধ্য রাতে,
দেখা হোক না মেঘের জলে
দেখা হোক এক ঝাঁক পাখির দলে।

(২)
তুমি কি এক চকিত স্বপ্ন?
নাকি স্মৃতিময় যাপিত জীবন?
নাকি কোন ফুল অহংকারী?
আমি কি তোমার সাথে ওই দূর
নীল আকাশ পাড়ি দিতে পারি?

(৩)
রোজ রাতেই আমি তোমার প্রেমে পরি
আজ মনে হয় একটু বেশি
রাত থেকে রাত হয় নীলাম্বরী
চারু প্রেম হয় সর্বনাশী!

(৪)
অনেক হয়েছে মেঘের খেলা
বাতাস হয়েছে কামুক
টিনের চালায় নূপুরের ছন্দে
এবার না হয় বৃষ্টি নামুক।

(৫)
ডাকছেনা কেউ আপন করে
আসছেনা কেউ কাছে,
কারো প্রেমের বেদনাতে কি
আমার প্রেমের মূল্য আছে?

(৬)
আঁটকে গেছি তোমার স্বপ্নের জালে
রাজা বন্দী হয় ঘোড়ার চালে,
তবে আমি এখন বন্দী আছি
তোমার ছলনাময়ী প্রেমের ছলে।

qara-xett.png

সমাপ্তি-@samhunnahar


আশা করি আপনাদের সকলের কাছে আমার অনু কবিতা গুলো পড়েই ভালো লেগেছে। তো বন্ধুরা আমার একগুচ্ছ অনু কবিতা পড়ে কেমন লাগলো কমেন্টে জানালে অনেক বেশি ভালো লাগবে। আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।


লেখার উৎসনিজের অনুভূতি থেকে
ইমেজ সোর্সকেনভা দিয়ে তৈরি
অবস্থানকক্সবাজার, বাংলাদেশ
রাইটিং ক্রিয়েটিভিটি@samhunnahar
ক্যাটাগরিএকগুচ্ছ অনু কবিতা


আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Steem_Pro.png

💖ধন্যবাদ সবাইকে💖

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর কিছু প্রেমের অণু কবিতা লিখেছেন আপু। সবকটিই দারুন ছিল। আমিও মাঝেমধ্যে আপনার মত এবিবি ফানে অণু কবিতা লিখে থাকি। এছাড়াও আমার বাংলা ব্লগের অনেক সদস্যদের সুন্দর সুন্দর অণু কবিতা লেখা দেখে উদ্বুদ্ধ হয়ে আমিও মাঝেমধ্যে অণু কবিতা পোস্ট করে থাকি।

 3 years ago 

একদম ঠিক বলছেন আপু সবার কবিতা গুলো পড়তে খুবই ভালো লাগে।

 3 years ago 

বাহ! দারুণ ছন্দ মিলাতে পারেন তো আপু। দাদার অনুকবিতা খুবই ভালো লাগে পড়তে। আপনিও তো বেশ এক্সপার্ট অনুকবিতা লেখায়!

অনেক হয়েছে মেঘের খেলা
বাতাস হয়েছে কামুক
টিনের চালায় নূপুরের ছন্দে
এবার না হয় বৃষ্টি নামুক।

এটা আমার কাছে বেশি ভালো লেগেছে আপু 💟☘️

 3 years ago 

তাহলে আপনার ভালো লাগলো শুনে অনেক বেশি খুশি হলাম ধন্যবাদ।

 3 years ago 

আপনি তো দিন দিন কবি হয়ে উঠেছেন আপু। আজকে খুবই চমৎকার অনু কবিতা লিখেছেন। আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে ভীষণ ভালো লেগেছে। কোন ছলনাময়ী প্রেমে আটকে রয়েছেন। যত দ্রুত সম্ভব ওখান থেকে বেরিয়ে আসেন। কবিতা গুলো আমার ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

কোন ছলনাময়ী প্রেমে আটকায়নি আমি এগুলা হচ্ছে কবিতার কথা হা হা হা।

 3 years ago 

শুনে ভালো লাগলো প্রতি সপ্তাহে আপনি একটি করে অনু কবিতা লেখার চেষ্টা করেন। তবে অনু কবিতাগুলো ছোট হলেও এর গভীরতা অনেক বেশি। তবে এই প্ল্যাটফর্মে সবাই খুব সুন্দর সুন্দর অনু কবিতা লেখে। তবে আপনার অনু কবিতাগুলো বেশ চমৎকার হয়েছে। বিশেষ করে আমার কাছে ৫ নম্বর অনু কবিতাটি বেশি ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে অনু কবিতাগুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনারা এত অনুপ্রেরণা দেন বলে সব সময় উৎসাহ পাই।

 3 years ago 

আপু আপনি অনেক ভালো কবিতা লিখতে পারেন।আজকে আপনার শেয়ার করার সবগুলো অনু কবিতা অনেক সুন্দর হয়েছে।ছন্দে ছন্দে ফুটিয়ে তুলেছেন প্রত্যেকটা লাইন।অনু কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো।ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে এত সুন্দর সুন্দর অনু কবিতা প্রতিনিয়ত উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক ভালো লাগলো ভাইয়া খুব সুন্দর অনুপ্রেরণা দিলেন। সব সময় আমার কবিতা গুলো পড়েন অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনি বেশ চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। অনু কবিতাগুলো ছোট হলেও পড়তে অনেক ভালো লাগে। তবে এই প্লাটফর্মে কম বেশি সবাই সুন্দর সুন্দর অনু কবিতা লেখে থাকে। আপনি নিজেও চেষ্টা করেন সপ্তাহে অন্তত অনু কবিতা একটি পোস্ট করার জন্য। তবে আপনার অনু কবিতা সবগুলো পড়ে সত্যিই অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে অনু কবিতাগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া প্রতি সপ্তাহে চেষ্টা করি অনু কবিতা কিংবা অন্য কোন কবিতা লেখার।

 3 years ago 

আপনার শেয়ার করা প্রত্যেকটি অনু কবিতা অসাধারণ হয়েছে। আপনি অনেক সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দেন। অনু কবিতাগুলোতে মিলিয়ে মিলিয়ে অনেক সুন্দর ছন্দ তৈরি করেছেন। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আমার কবিতা গুলো ভালো রাখার জন্য।

 3 years ago 
 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে একগুচ্ছ প্রেমের অনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা অনু কবিতা আপনি ছয়টি খন্ডে বিভক্ত করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এমনিতেই প্রেম বিষয়ে কবিতা লিখতে সত্যি পড়তে বেশ ভালোই লাগে। ঠিক বলেছেন আপু আপনি আসলে কারো কাছে নিজের প্রেমের মূল্য খুঁজে পাওয়া যায় না। ধন্যবাদ দারুন কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ভালো লেগেছে ভাইয়া অনেক সুন্দর অনুপ্রেরণা দিলেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64153.03
ETH 1867.14
USDT 1.00
SBD 0.36