ডায়েরি গেম -৮ মে ২০২৫ -বৃষ্টির দিনে আমার পরিবারের সাথে কাটানো সুন্দর কিছু মুহূর্ত।
বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন এটাই কামনা করি। আমিও আল্লাহর রহমত ও আপনাদের সকলের ভালোবাসায় ভালো আছি। আজকে আপনাদের মাঝে খুবই সুন্দর একটি দিনের সুন্দর সুন্দর কিছু মুহূর্ত তুলে ধরলাম।
এখন বৈশাখ মাস চারপাশে হালকা হালকা বৃষ্টি হচ্ছে । সকালের ঘুম থেকে উঠে আকাশটা খুবই সুন্দর ফ্রেশ দেখতে পাই আকাশ দেখে মনে হচ্ছিল আজকে কোন বৃষ্টি হবে না ফজরের নামাজ পড়ে ঘরের হালকা কিছু কাজ ছিল তারপরে চলে গেলাম সকলের জন্য নাস্তা তৈরি করতে নাস্তায় সকালের জন্য রুটি তৈরি করে সবাই একসাথে সকালের নাস্তা করে ফেলি।
নাস্তা শেষ হলে যে যার কাজে চলে যায় আমিও চলে যায় রান্নার সকল কিছু গোছানোর জন্য অন্যদিকে কিছুক্ষণ পরে আমাদের বাজার থেকে আসে সে বাজার থেকে আসার সময় আমাদের জন্য গরম গরম সিঙ্গারা নিয়ে আসে সিঙ্গারা আমার খুবই পছন্দের একটি খাবার এটি খেতে আমার বেশ ভালো লাগে সবাই একসাথে বসে গরম গরম সিঙ্গারা খায়।
রান্না শুরু করে দিই আজকে রান্নায় খুবই মজার একটি খাবার রান্না করি গরুর কলিজাকে আলু দিয়ে ভুনা করি এটি আমার খুবই পছন্দের খাবার। তার সাথে শাক ভাজি করি। রান্না করতে করতে প্রায় জোহরের নামাজের সময় হয়ে গেল তাই আর দেরি না করে ঘরটা হালকা ঝাড়ু দিয়ে দিই এরপর গোসল করে জোহরের নামাজ পড়ে সবাই একসাথে বসে মজা করে দুপুরের খাবার খাই।
দুপুরের খাওয়া শেষ হয় কিছুক্ষণ চলে যায় ঘুমানোর জন্য বিকেলে একটু ঘুম গেলে আমার শরীরটা বেশ ভালো লাগে। কিছুক্ষণ শুয়ে বাহিরের দিকে তাকিয়ে দেখেন আকাশটা খুবই অন্ধকার হয়ে আসছে তাই আর না ঘুমিয়ে তাড়াতাড়ি বাহিরে চলে যায় জামা কাপড় গুলো নিয়ে আসার জন্য। জামা কাপড় এনে আকাশের দিকে তাকিয়ে দেখলাম যে মেঘের কারণে আকাশটা চারপাশে খুবই সুন্দর একটি চিত্র তুলে ধরেছে এটি আমার বেশ ভালো লাগলো।
একটু পরেই হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেল অন্যদিকে সন্দেহ হয়ে গেল তাই নামাজ পড়ে সন্ধ্যার নাস্তা তৈরি করতে চলে গেলাম। আজকের সন্ধ্যায় নাস্তায় আমরা সবাই নুডুলস খাওয়ার পরিকল্পনা করি। তাই আর দেরি না করে আমি ডিম দিয়ে নুডুলস রান্না করে ফেলি রান্না হলে সবাই একসাথে বসে নুডুলস খায়।
নাস্তা করে সবাই সবার কাজে ব্যস্ত হয় পরে তবে বাহিরে প্রচুর বৃষ্টি শুরু হয়ে যায়। আমি কিছুক্ষণ বসে মোবাইল দেখি একটু পরে আমার দেওয়ার বাহির থেকে আমাকে ডাকে আমি বাহিরে গিয়ে দেখি যে সে অনেকগুলো মাছ ধরে নিয়ে আসে। এই সময় বৃষ্টি হলে চারপাশে অনেক মাছ উঠে এটি আমার বেশ ভালো লাগে । মাছগুলোকে আমরা কেটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিই। এরপর রাতে খাওয়ার সময় হলে সবাই একসাথে বসে রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমাতে চলে যায়।
তো বন্ধুরা আজকে আমার দিনটি এ পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।
Congratulations!
Your post has been manually upvoted by the SteemPro team! 🚀
This is an automated message.
If you wish to stop receiving these replies, simply reply to this comment with turn-off
Visit here.
https://www.steempro.com
SteemPro Official Discord Server
https://discord.gg/Bsf98vMg6U
💪 Let's strengthen the Steem ecosystem together!
🟩 Vote for witness faisalamin
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin