কিছু হারিয়ে কিছু পাওয়ার একটি ঘটনা ।। ২৬ মার্চ ২০২৫ ।। by @sagor7262

1000041627.jpg
আসসালামু আলাইকুম ।
আমার বাংলা ব্লগ এর সকল সদস্য কে জানাই আমার আন্তরিক অভিনন্দন।
আমি সাগর হোসাইন আমি এস্টিমেটের আমার বাংলা ব্লগের একজন সদস্য।
আজ আমি আপনাদের মাঝে আমার জীবনে ঘটে যাওয়া একটি সত্যকার ঘটনা তুলে ধরব।
গত চার সেপ্টেম্বর আমি ও আমার কিছু বন্ধুবান্ধব মিলে ঘুরতে যাওয়ার প্লান করি। হঠাৎ করেই প্লান হওয়া আর হঠাৎ করেই ঘুরতে চলে যাওয়া। যাইতে যাইতে দুর্ভাগ্যবশত আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং আমার পা ভেঙ্গে যায়।

1000034232.jpg

দশদিন পর আমার অপারেশন হওয়ার কথা ছিল কিন্তু আমার গায়ে অনেক জ্বর থাকায় অপারেশন আরো দশ দিন পিছিয়ে গেল দুই দিন পর আমার অপারেশন করলো। আল্লার রহমতে অপারেশন টি সাকসেসফুল হয়ে তিনদিন পর বাসায় চলে আসলাম।
নিজে কিছু করার ক্ষমতা ছিল না বিছানায় পড়েছিলাম তাই এই সুযোগে বাড়িতে বিয়ের কথা বললাম। তারপর বাবা-মা অনেক ভেবে চিন্তে দেখলো আসলেই একটা লোক দরকার তখন আমার পছন্দ করা মেয়ের সাথে আমার ফ্যামিলি আমাকে দিয়ে দেয়।
এখন আমি বুঝতে পারি যে কিছু পেতে হলে কিছু হারাতে হয় হয়তো আমার পা ভাঙার কারণেই আমি আমার পছন্দের কাউকে পেলাম।
সবকিছু জন্য আলহামদুলিল্লাহ ।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ।
আল্লাহ হাফেজ।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63092.89
ETH 1689.94
USDT 1.00
SBD 0.42