হাতের মুঠোয় মাটি নেওয়ার দৃশ্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো প্রিয় বন্ধুরা,

আসসালামু আলাইকুম। আমি আশা করি সবাই আল্লাহ তায়ালার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রত্যেকে ভীষণ সুন্দর সুন্দর কাজের শেয়ার করে দেখে ভালো লাগে। এজন্য আজকে আমিও নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট। এই ম্যান্ডেলা আর্ট করতে আমার কাছে এই ভীষণই ভালো লেগেছে । বিশেষ করে ম্যান্ডেলা আর্টের মধ্যে ডিজাইনগুলো করতে বেশি ভালো লাগে। এই ধরনের কাজগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। সময় পেলেই আমি আর্ট করতে বসে পড়ি। আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লাগলো। এই আর্ট করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই আর্ট করলাম তা আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ম্যান্ডেলা আর্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20230417-WA0000.jpg

প্রয়োজনীয় উপকরণ :

• আর্ট বুক
• মার্কার কলম
• পেন্সিল
• স্কেল
• সাইন কলম

বিবরণ :

ধাপ ১ :

প্রথমে আমি একটি পেন্সিল নিলাম। এরপর পেন্সিল দিয়ে একটি হাত এঁকে নিলাম।

IMG-20230417-WA0001.jpg

ধাপ ২ :

এরপর সেই হাতের নিচের অংশে আর একটি হাত এঁকে নিলাম।

IMG-20230417-WA0002.jpg

ধাপ ৩ :

এরপর নিচের অংশে একটি ঘাসের ঝোপ এঁকে নিলাম।

20230417_221611.jpg

ধাপ ৪ :

এরপর পাশে আরো কিছু হালকা ঘাস এঁকে নিলাম।

20230417_221630.jpg

ধাপ ৫ :

এরপর ধীরে ধীরে ঘন করে কিছু ঘাস আঁকা শেষ করলাম।

IMG-20230417-WA0005.jpg

ধাপ ৬ :

এরপর পেন্সিল দিয়ে আঁকা দাগগুলোকে গাঢ় করে নিলাম।

IMG-20230417-WA0006.jpg

ধাপ ৭:

এভাবে করে আমি পুরো আর্ট করা শেষ করলাম। আশা করি আমার আজকের আর্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20230417-WA0000.jpg

ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন

Sort:  
 3 years ago 

পেন্সিল দিয়ে খুব চমৎকার একটি চিত্র অঙ্কন করেছেন যেটি আমার খুব ভালো লেগেছে। আর এটি ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরাতে এটি আরো বেশি আকর্ষণীয় হয়েছে। ধন্যবাদ ভালো থাকবেন ।

 3 years ago 

আপনার আর্ট অনেক সুন্দর হয়েছে ৷ ভীষণ ভালো লাগলো আপনার আর্টটি দেখে ৷ হাতের মুঠোয় মাটি নেওয়ার দৃশ্যটা চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন ৷ তবে আর্ট করার মুহূর্তে আপনার নিজের হাতের ছবি দিলে ভালো হতো ৷ কারণ এই কমিউনিটির কিছু নিয়ম আছে আর্ট শেয়ার করার ক্ষেত্রে ৷ যাই হোক , অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ৷

 3 years ago 

পেন্সিল দিয়ে আকা চিত্র আমার খুব ভাল লাগে দেখতে। আপনি হাতের মুঠোয় মাটি নেয়ার খুব সুন্দর একটি চিত্র অংকন করেছেন। চিত্র অংকন ধাপগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমার কাছে আপনার আকা চিত্র খুব ভাল লেগেছে। ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আপনার এত সুন্দর পেন্সিল আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার পেন্সিল আর্ট আমার কাছে অনেক ভালো লাগে। খুব নিখুত ভাবে খুব সুন্দর একটি আর্ট করেছেন। ধাপগুলো খুব সুন্দর করে বর্ণনা করেছেন। ধন্যবাদ সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

এই ধরনের চিত্রগুলো আমরা আগে আমাদের কৃষি শিক্ষা বইতে পেতাম। অনেক সুন্দর লাগে আমার কাছে এ ধরনের চিত্রগুলো। আপনি অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে এঁকে দেখিয়েছেন অনেক ভালো লাগলো এবং সুন্দর একটি চিত্র দেখে।

 3 years ago 

আমার স্পষ্ট মনে আছে যখন ক্লাস এইটে পড়তাম তখন কৃষি শিক্ষা বইয়ে এরকম একটি দৃশ্য দেখেছিলাম। আপনি সত্যিই দারুন আর্ট করেন। আপনার দক্ষতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

অনেক সুন্দর একটি চিত্র প্রস্তুত করেছেন দুই হাতের মধ্যে এক মুষ্টি মাটি।
এ ধরনের চিত্র সাধারনত কৃষি শিক্ষা বইতে থেকে থাকে।।
তবে আপনার প্রস্তুত শৈলী অসাধারন খুবই ভালো লেগেছে আমার কাছে।।

 3 years ago 

এরকম সিম্পল পেন্সিল আর্ট গুলো আমার কাছে খুবই ভালো লাগে। খুব সুন্দর একটি আর্ট করেছেন আপনি। হাতের মুঠোয় মাটি নেওয়ার দৃশ্যটি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনার আজকের এই আর্ট আমার কাছে খুবই ভালো লেগেছে। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

খুবই চমৎকার একটি অংকন আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন এই অংকনটা সম্ভবত এসএসসি পরীক্ষায় কিছু শিক্ষার প্র্যাকটিক্যাল। কারণ কিছুদিন আগে আমার ছোট বোনের এরকম একটি অংকন আমি করে দিয়েছি। খুবই চমৎকারভাবে আপনি এই অংকন আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

দারুন একটা চিত্র অংকন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। হাতের মুঠোয় মাটি নেবার এই চিত্রটি হয়তোবা আমরা দশম শ্রেণীর কৃষি শিক্ষা প্র্যাকটিকালে করেছিলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 60288.06
ETH 1572.33
USDT 1.00
SBD 0.47