আমার তোলা কিছু খাবারের ফটোগ্রাফি ||@sadia23

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন।আজকে আমি আপনাদের মাঝে কিছু রেনডম ফটোগ্রাফি করবো। আশা করি আপনারা সকলেই দেখবেন। ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে। চেষ্টা করতেছি নতুন অবস্থায় সুন্দর সুন্দর ফটোগ্রাফি করার জন্য। মেয়েদের জন্য ফটোগ্রাফি করা বেশ কষ্টকর তাও চেষ্টা করে যাচ্ছি সুন্দরভাবে কাজ করার জন্য।আজকে আপনাদের মাঝে বেশ দারুন দারুন খাবারের ফটোগ্রাফি তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি রেনডম ফটোগ্রাফি।অনেকদিন ধরে ফটোগ্রাফি করা হয় নাই তাই ঘরে বসেই ফটোগ্রাফি করা যায় মেয়েদের জন্য সেটা হচ্ছে খাবারের ফটোগ্রাফি তাই ঝটপট আপনাদের মাঝে খাবারের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়ে গেলাম।
১ং ছবি

IMG20241003162316.jpg

Device:Oppo
Location

সর্বপ্রথম আমি আপনাদের মাঝে ড্রাগন ফলের ফটোগ্রাফি তুলে ধরেছি। ড্রাগন খেতে অনেক ভালো লাগে এবং এটা শরীরের জন্য খুবই উপকারী একটা ফল।কালারটা অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। হাজবেন্ড আমার বাসায় এসেছিল আমি তার জন্য এটা তৈরি করেছিলাম।

২নং ছবি

IMG20241003162324.jpg

Device:Oppo
Location

অতঃপর দ্বিতীয় ছবিটা হচ্ছে পেয়ারার ফটোগ্রাফি। আমি পেয়ারা কেটে সুন্দরভাবে ডেকরেশন করার চেষ্টা করেছি। পেয়ারা এমনিতেও আমাদের শরীরের জন্য খুবই উপকারী। ভিটামিন রয়েছে যদি একটু সুন্দরভাবে ভালোভাবে পরিবেশন করে খাওয়া যায় তাহলে আরো সুস্বাদু লাগে।
৩নং ফটোগ্রাফি

IMG20241003162327.jpg

Device:Oppo
Location

শীতকাল আসলেই প্রচুর মানুষ ডিম খায়। আসলে এটা খুবই উপকারী একটা জিনিস।মানুষের লো প্রেসার থাকলে ডিম খেলে হাই হয়ে যায়। ডিম আমি আজকে ভিন্ন ভাবে খাবার চেষ্টা করেছি এটাকে ডিম চাটনি বলে। আপনারাও চেষ্টা করবেন এরকম ভাবে ডিমটি খাওয়ার জন্য। আমি শসা, তেতুলের চাটনি, ঝাল পিঁয়াজ দিয়ে সুন্দরভাবে তৈরি করেছে।
৪নং ছবি

IMG20241003162336.jpg

Device:Oppo
Location

এটক মিষ্টির ফটোগ্রাফি দুই রকমের মিষ্টি আছে। আমার সব থেকে কমলা কালারের মিষ্টি ভালো লাগছে।আমার আম্মু বাজারে গিয়েছিল আমার জন্য মিষ্টি কিনে এনেছিল। আমি মিষ্টি খেতে খুবই পছন্দ করি।আজকে প্রচুর বৃষ্টি হচ্ছিল বাইরে বেরোতে পারছিলাম না, তাই ঘরে বেশি চেষ্টা করলাম ফটোগ্রাফি পোস্ট করার জন্য।

❇️৫নং ফটোগ্রাফি ❇️

IMG20241003183745.jpg

Device:Oppo
Location

এটা হচ্ছে চিকেন কষা এবং এইভাবে আজকে রান্না করেছিলাম হাসবেন্ডের জন্য। তার জন্য নিয়ে আসলাম আমি ছবিটি তুলে রাখলাম এখানে পোস্ট করব বলে।তার জন্য রান্না করতে অনেক ভালো লাগে সে যেটা পছন্দ করে আমি সেটাই চেষ্টা করি তাকে খাওয়ানোর জন্য।

Banner.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

Device : Oppo A16

💗💗💗

আজকের মত এখানেই শেষ করলাম আমি আমার ফটোগ্রাফি পর্ব। চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত ভালো ভালো ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভবিষ্যতেও ভালো ভালো কাজ আপনাদের জন্য উপহার দিতে পারি দোয়া করবেন। নতুন অবস্থায় প্রতিটা মানুষ কিছুই জানে না, আস্তে আস্তে অভিজ্ঞতা ও চেস্টার মাধ্যমে প্রতিটা কাজে সফলতা অর্জন করতে পারে। আবারো আপনাদের মাঝে দারুণ ফটোগ্রাফি পর্ব নিয়ে হাজির হব। আশা করি আপনারা ভালো থাকবেন। আমার ভুল হলে সংশোধন করে দেবেন। ধন্যবাদ।

standard_Discord_Zip.gif

সংক্ষিপ্ত আকারে আমার পরিচয়

আমার নাম সাদিয়া।আমি ইন্টার ফার্স্ট ইয়ার এ পড়ি। আমার বাসা মেহেরপুর জেলার গাংনী থানার বামুন্দিতে। পড়াশোনার পাশাপাশি আমি ব্লগিং সাইট বেছে নিয়েছি। এখানকার কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে। সত্যিই ফেসবুকে যে সময়টুকু দিয় এখানে দিলে হয়তোবা ভালো কিছু আশা করব।আমার প্রিয় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ভ্রমণ করা, রান্না করা, ফটোগ্রাফি করা ,নাটক ও মুভি পছন্দ করা ।এবং আমি খেতেও অনেক পছন্দ করি। অরিগামী ,আর্ট, ওয়ালমেট ,এগুলো আমার অনেক ভালো লাগে ।আর এখানে এসে অনেক কিছু শিখতে পারছি। কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করার আগ্রহ। আমি চেষ্টা করছি। সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে ভালোবাসবেন ধন্যবাদ.💗

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

অনেক প্রকার খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন এই পোস্টে। যেখানে খাবারের ভালোলাগা না লাগার সমস্ত বিষয়গুলো তুলে ধরেছেন পোস্টের মাঝে। বেশ ভালো লাগলো আপনার সুন্দর এই অনুভূতি দেখে।

 2 years ago 

ওয়াও আপু আপনি আজকে বিভিন্ন খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখতে অনেক লোভনীয় লাগছে। ড্রাগন ফল আমি ভীষণ পছন্দ করি। ডিম চাটনি এর আগে কখনো খাওয়া হয়নি তবে আপনার রেসিপিটি দেখতে অনেক লোভনীয় লাগছে। অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি দেখছি আজকে বেশ কিছু মুখরোচক খাবারের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। বিশেষ করে আপনার তোলা লাল মিষ্টির ফটোগ্রাফি টি দেখে বেশ ভালো লাগলো। আজকে প্রথম আমি লাল মিষ্টি দেখতে পারলাম।সব মিলিয়ে বেশ দারুন লাগছে আপনার তোলা প্রতিটি ফটোগ্ৰাফী দেখে।

 2 years ago 

আপু আপনি বেশ লোভনীয় খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আমার তো সবগুলোই খেতে ইচ্ছে করছে। এমন লোভনীয় খাবার দেখে জিভে জল চলে এসেছে। আপনার ফটোগ্রাফি গুলোও খুব সুন্দর হয়েছে। ফটোগ্ৰাফির পাশাপাশি খুব সুন্দর বর্ণনাও দিয়েছেন। ধন্যবাদ আপু এমন লোভনীয় খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

খাবারের ফটোগ্রাফি গুলো অনেক লোভনীয় লাগছে বিশেষ করে মিষ্টি জাতীয় খাবারের ফটোগ্রাফি টা দেখে বেশি খেতে ইচ্ছে করছে আবার ড্রাগন ফলের ফটোগ্রাফি টা অনেক ভালো লেগেছে।

 2 years ago 

বেশ অনেক ভালো লাগলো আপনার বিভিন্ন ধরনের খাবারের ফটোগ্রাফি দেখে। আজকে আপনি চমৎকারভাবে বর্ণনার সাথে উপস্থাপন করেছেন অনেকগুলো রেসিপি ফটোগ্রাফি। আসলে মিষ্টি সবার প্রিয় জিনিস। যে যার মত বিভিন্ন ধরনের মিষ্টি পছন্দ করে থাকে।

 2 years ago 

আপনার ফটোগ্রাফিতে ফল, মিষ্টি, মাংস সবকিছুই ছিল দেখছি। খাবারের ফটোগ্রাফি গুলো দেখলে বেশ লোভনীয় লাগে। খাবারের ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার করেছেন আপু। খুবই সুন্দর লাগছে। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

অনেক মজাদার কিছু খাবারের ফটোগ্রাফি দেখলাম। যেগুলো দেখে আমার তো অনেক লোভ লেগে গিয়েছে। বিশেষ করে পেয়ারা মাখার ফটোগ্রাফি দেখে বেশি লোভ লেগেছে। আর মজাদার ডিমের রেসিপি টা দেখেও অনেক লোভ লেগেছে। এরকম ভাবে কখনো আগে ডিম খাওয়া হয়নি। তবে দেখে মনে হচ্ছে এটা খেতে অনেক মজার। চিকেন কষা দেখে ইচ্ছে করছে এখনই ভাত এনে চিকেন কষা নিয়ে খেয়ে ফেলি।

 2 years ago 

লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার ফটোগ্রাফি করা সবগুলো খাবারই দেখতে অনেক বেশি সুন্দর আর সুস্বাদু লাগছে। ডিমের ফটোগ্রাফি টা দেখে মনে হচ্ছে এটা তো সোশ্যাল মিডিয়া ভাইরাল সেই ডিমের খাবার টা। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু খাবার ফটোগ্রাফি আমাদের মাঝে পড়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.081
BTC 63226.76
ETH 1686.26
USDT 1.00
SBD 0.42