সঠিক চিন্তাভাবনা মানুষকে সঠিক জায়গায় নিয়ে যায়:-
বন্ধুরা একটা প্রবাদ রয়েছে "করিয়া ভাবিও কাজ ভাবিয়া করিও না" এই প্রবাদটি জানেনা এমন ব্যক্তি হয়তো খুবই কম রয়েছে। কিন্তু এই প্রবাদ জানা সত্বেও আমরা এই কথাটা খুবই কম মানুষ মেনে থাকি। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই ভুল করার পর ভেবে থাকে আর তখনই অনেক সমস্যার সম্মুখীন হয়।
আমরা অনেক সময় অনাকাঙ্ক্ষিত ভাবে ভুল করে থাকি আবার ইচ্ছা করেও ভুল করে থাকি। আপনারা হয়তো ভাবতে পারেন ইচ্ছা করে আবার কিভাবে ভুল করে? একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। যেমন ধরুন আমরা সকলেই জানি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরও আমরা কিন্তু ধূমপান করে থাকি আর এটা আমরা ইচ্ছা করেই করে থাকি। এরকম অনেক কিছু রয়েছে যেগুলো আমাদের ক্ষতি করে থাকে, তা জানা সত্ত্বেও আমরা সেই কাজগুলো করি।
আমরা প্রতিটি মানুষ চাই ভালো থাকতে আর এই ভালো থাকার জন্য আমাদের যে কাজগুলো করা উচিত সেগুলো আমরা কয়জনই বা করি। আমরা প্রতিটি মানুষ এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে নিজের ভালো টাও ভুলে গেছি।
আমরা সব সময় চাই আমাদের সাথে ভালো কিছু ঘটুক আমরা জীবনে ভালো কিছু করি। কিন্তু এই ভালো কিছু করার জন্য আমরা কয়জনই বা ভালো কিছু করার চেষ্টা করি। আমরা জানি জীবনে কষ্ট করলে তার ফল পাওয়া যায় কিন্তু এই কষ্টটাই আমরা করতে চাই না।
আমি মনে করি আমরা যে কাজই করার চিন্তা ভাবনা করি না কেন সেটা সর্বপ্রথম একা একা নিজের সাথে বোঝা উচিত। কিন্তু আমরা এই কাজ না করে অন্যের কাছে বুঝতে যায় আর তখনই ভুল করে বসি। একটা জিনিস সবসময় মনে রাখবেন সব মানুষ আমাদের ভালো পরামর্শ দেবে না। আজকাল আশেপাশে যে মানুষগুলো আছে সবাই চায় মানুষকে কিভাবে বিপদে ফেলানো যায়। তাই যে কোন কাজ করার আগে অবশ্যই নিজের সাথে বোঝা উচিত।
আর হ্যাঁ আমি একটা কথা বিশ্বাস করি আমাদের চিন্তাভাবনা আমাদেরকে অনেক দূর নিয়ে যেতে পারে। যদি সেই চিন্তা ভাবনা সঠিক থাকে। আবার এই চিন্তাভাবনার জন্যই আমরা অনেক কিছু হারাতেও পারি। এর জন্য আমাদের চিন্তাভাবনা সব সময় পজেটিভ রাখতে হবে। যদি আমরা সবাই চিন্তাভাবনা সঠিকভাবে করতে পারি তাহলেই জীবনে অনেক সমস্যা থেকে মুক্তি পাবো।
জীবনে যে কোন জিনিস অর্জন করা খুবই কঠিন কিন্তু এই অর্জন করার জিনিস হারানো খুবই সহজ। যেমন একটা বাড়ি তৈরি করতে অনেক পরিকল্পনা ও অনেক সময় দিয়ে করতে হয় কিন্তু এই বাড়িটা ভাঙ্গার জন্য এক ঘন্টায় যথেষ্ট সবকিছু ভেঙ্গে তশনস করা যায়।
তাই আমি সবাইকে বলব যে কোন জিনিস করার আগে ভেবে নিবেন তারপরে সেই কাজ করবেন। তাহলেই জীবনের পথ অনেক সহজ হবে।
প্রিয় ভাই অত্যন্ত দামি কিছু কথা আজ আমাদের মাঝে তুলে ধরেছেন আপনি। সত্যি আমরা সবাই অনেক বেখায়ালী। জেনে শুনেই অনেক ভুল করে থাকি। আপনি ধূমপানের যে উদাহরণ টি দিয়েছেন এটি একদম সঠিক। আমরা সকলেই জানি যে এটি ক্ষতিকর তারপরও আমরা এটি খেয়ে থাকি এবং পরবর্তীতে গিয়ে পস্তাই। এটি মোটেও কাম্য নয়।
যেকোন কাজ করার আগে ভেবে নেয়া উত্তম। আর ভাবার কাজে বিবেক একমাত্র আমাদের সাহায্য করতে পারে। কেননা বিবেক সবসময় সঠিক উত্তর আমাদের দিয়ে থাকে। ভালো থাকবেন ভাই।
মানুষ নিজের অজান্তে ভুল করলে সেখান থেকে শিক্ষা গ্রহণ করে, সামনের দিকে এগিয়ে যেতে পারে। কিন্তু মানুষ যদি জেনে শুনে ভুল করে, তাহলে সেখান থেকে বেরিয়ে আসতে অনেকটা সময় লাগে। অবশ্যই আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তাহলেই আমরা সঠিক জায়গায় গিয়ে পৌঁছাতে পারবো। ধন্যবাদ চমৎকার টপিক নিয়ে আলোচনা করার জন্য। ভালো থাকবে।
একদম সঠিক বলেছেন আপু কেউ জেনে শুনে ভুল করলে সেখান থেকে বেরিয়ে আসতে পারে না।। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।।
ঠিক বলেছেন ভাই সঠিক চিন্তাভাবনা মানুষকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারে ৷ কিন্তু বর্তমান সময়ে মানুষ নানা ধরনের বাজে পরিস্থিতির স্বীকার হয়ে থাকে যার ফলে একেক মানুষের চিন্তাভাবনা একেক পাশে চলে যায় ৷ আসলে সবাই যদি বুঝতো যতই খারাপ পরিস্থিতি যাক না কেনো নিজের জায়গা থেকে সবসময় যেন ভালোভাবে থাকতে পারি ৷
যাই হোক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
অনেক গুরুত্বপূর্ণ একটি কমেন্ট করেছেন ভাই খুবই ভালো লেগেছে আপনার কমেন্টটি পড়ে।। ভালো থাকবেন সবসময় ধন্যবাদ
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই আমার মন্তব্যে রিপ্লে দেওয়ার জন্য ৷ শুভকামনা রইলো আপনার জন্য ৷ ভালো থাকবেন 🧡 দিনটি আপনার জন্য শুভ হোক এই কামনাই করি সৃষ্টিকর্তার কাছে ৷
আপনার পোস্টটা পড়ে অসম্ভব ভালো লেগেছে, একদম ঠিক আমরা যখন সঠিক চিন্তাভাবনা করি সঠিক সিদ্ধান্ত নেই তখন আমাদের সেই সঠিক সিদ্ধান্ত একটা ভালো পর্যায়ে নিয়ে দাঁড় করায় তখন আমরা সফলতা দেখতে পাই।। তাই সব সময় আমাদের ভালো চিন্তা করাই উচিত
জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ হলো সিদ্ধান্ত। যদি আমরা কোন কাজের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত না নিতে পারি তাহলে কখনোই সফলতা পাবো না।।
আপনার পোস্টটি পরে আমার কাছে খুব ভালো লেগেছে। একদম সঠিক কথা বলেছেন যখন আমরা সঠিক চিন্তাভাবনা করি এবং সঠিক সিদ্ধান্ত নেই তখন সেই সঠিক সিদ্ধান্তটা আমাদের এক ভালো পর্যায়ে গিয়ে দাঁড়ায়।
আর একেক ধরনের মানুষের একেক চিন্তাভাবনা থাকে। যারা সঠিক চিন্তাভাবনা করে সঠিক সিদ্ধান্ত নিতে পারে তাদের তারা একদিন সফলতা অর্জন করতে পারবে। তাই আমাদের সব সময় সঠিক চিন্তাভাবনা করে সঠিক পথটাই দেখে নিতে হবে।
আপনি তো অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটা টপিক নিয়ে হাজির হলেন থ্যাঙ্ক ইউ।
জি আপু একেক মানুষের চিন্তা-ভাবনা একেক ধরনের হয়ে থাকে। আর সঠিক চিন্তাভাবন একজন মানুষকে সঠিক জায়গায় নিয়ে যায়।।