পারিবারিক দুঃসময় - মা ও ছেলে ভিন্ন হাসপাতালে ভর্তির বিষণ্ণ দিন।

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমার আসলে মন ভালো নেই। আজ সে কারণটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।


IMG_20250308_164443_792.jpg

আমার ছেলের বয়স এখন ৮ মাস। গত কয়েকদিন ধরেই সে খুব অসুস্থ। সর্দি-কাশি এবং শ্বাসকষ্টের সমস্যায় ভুগছে। তার বুকে বেশ কফ জমে আছে। এইজন্য কিছুদিন আগে তাকে একজন শিশু ডাক্তার দেখালাম। ডাক্তার একটি অ্যান্টিবায়োটিক, কাশি এবং ঠান্ডার ওষুধ লিখে দেয়। সাথে নেবুলাইজ করার পরামর্শ দেয়। অবশ্য তার আগে থেকেই আমি নেবুলাইজ করা শুরু করেছিলাম। এতে করে তার সমস্যা কিছুটা কমে যায়।

IMG_20250308_164431_969.jpg

কিন্তু এক সপ্তাহ আগে আবার আরো প্রকোটভাবে সমস্যা শুরু হয়। এজন্য আবারও ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার বুকে কফ পরীক্ষার জন্য এক্সরে করার পরামর্শ দেয়। দুর্ভাগ্যবশত, এক্সরে-তে তার বুকে প্রচুর কফ জমা আছে তা দেখা যায়। অর্থাৎ প্রাথমিকভাবে তার নিউমোনিয়া হয়েছে এমনটা ধরা যায়। গতকাল সকালে সে খুব অসুস্থ হয়ে যায়। কফ-কাশির সাথে বমি করা শুরু করে। আমি ভয় পেয়ে যাই এবং আবারও ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার তাকে একদিন হসপিটালে ভর্তি করার জন্য সাজেস্ট করে। আমিও আর দেরি না করে তাকে হসপিটালে ভর্তি করে দেই।

IMG_20250308_103143_425.jpg

আরো একটি বিষয় হচ্ছে, আমার আম্মু বেশ লম্বা সময় ধরেই এজমা সমস্যায় ভুগছে। শীতকাল আসলে তিনি বেশিরভাগ সময়ই অসুস্থ থাকেন। দুদিন আগে সন্ধ্যার পর তার সমস্যা বেশ বেড়ে যায়। সাথে সাথে বাবা তাকে সাভার সিএমএইচ হসপিটালে নিয়ে যায়। সেখানে তাকে ইমারজেন্সি অক্সিজেন সাপোর্টে রাখা হয় এবং ধারণা করা হয়েছিল আইসিইউ-তে নেওয়া হবে। কিন্তু অবস্থার উন্নতি হওয়ায় আইসিইউ-তে না নিয়ে জেনারেল ওয়ার্ডে ভর্তি করানো হয়। অর্থাৎ গতকাল বেশ খারাপ একটি সময় গিয়েছিল আমাদের জন্য।

IMG_20250308_102924_885.jpg

আলহামদুলিল্লাহ, আমার ছেলের অবস্থা উন্নতি হওয়ায় ডাক্তার তাকে আজ রিলিজ করে দেয়। দুপুরের দিকে তাকে বাসায় নিয়ে আসি। আম্মুর অবস্থা বেশ ভালো। ইনশাল্লাহ, সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল তিনিও বাসায় আসতে পারবেন। পবিত্র রমজান মাসে পরিবারের দুজন গুরুত্বপূর্ণ এবং প্রিয় সদস্যের এমন অসুস্থতা আমাদের বেশ চিন্তায় ফেলে দেয়। মোটামুটি সবারই কারো না কারো কাছে ছুটে যেতে হচ্ছে। আপনারা অবশ্যই আমার পরিবারের জন্য দোয়া করবেন।

IMG_20250308_164506_094.jpg


PUSS_gif.gif

নিজের সম্পর্কে
আমি মুহাম্মদ সাব্বির আকিব। জন্মসূত্রে একজন বাংলাদেশি। জেলাঃ চাঁদপুর, থানাঃ ফরিদগঞ্জ। থাকি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট নামক স্থানে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রসায়নে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছি। বর্তমানে একটি ফার্মেসিতে ফার্মাসিস্ট হিসাবে কর্মরত রয়েছি। বিবাহিত এবং আল্লাহ একটি পুত্র সন্তানের জনক করেছেন, আলহামদুলিল্লাহ।
Sort:  
 last year 
az_recorder_20250310_003407.jpgaz_recorder_20250310_002908.jpgaz_recorder_20250309_223716.jpgaz_recorder_20250309_223614.jpg
Twitter PromotionCMC PromotionDEXScreen Vote#CoinGem# Vote
 last year 

বাড়ির লোকজন অসুস্থ হয়ে গেলে বড় চিন্তা হয় আবার যেখানে এতো টুকু বাচ্চা এবং আপনার মা যারা দুজনেই আপনার প্রাণের মানুষ তারা একসাথে অসুস্থ হয়েছি বিষয়টার অত্যন্ত চাপের। ৮ মাসের একটা ছোট্ট বাচ্চার বুকে এতখানি কফ জমে গেছে যে নিউমোনিয়ার প্রথম স্টেজে রয়েছে জানতে পেরে খুবই খারাপ লাগছে। আসলে এই সময়টা সেদিন চেঞ্জ হচ্ছে তো তাই ঠান্ডা লাগা থাকে। কিন্তু এতখানি বাড়াবাড়ি ছোট বাচ্চার জন্য ভালো নয়। আমার বর্তমানে আপনার সন্তান ভালো আছে সেটা স্বস্তির খবর। তবে আমি বলব আপনি আপনার সন্তানকে বেশ যত্নে রাখুন এবং সাবধানে রাখুন।সে যে অনেক ছোট।

 last year 

ধন্যবাদ দিদি। দোয়া করবেন অবশ্যই।

 last year 

চারদিকে দূষণের মাত্রা এতো বেশী বেড়ে গেছে যে, সুস্থ থাকাটাই এখন আশ্চার্যের বিষয় হয়ে যাচ্ছে। আমি নিজেই ঠান্ডা হতে এজমার দিকে চলে গিয়েছি, এক মাস যাবত ঔষধ খাচ্ছি কিন্তু তেমন ভালো ফলাফল দেখছি না। যাইহোক, আপনার সন্তান দ্রুত সুস্থ হয়ে উঠুক এই দোয়া করছি।

 last year 

ধন্যবাদ ভাই। ইনশাআল্লাহ, খুব শীঘ্রই সে আগের মত সুস্থ হয়ে যাবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60866.94
ETH 1568.75
USDT 1.00
SBD 0.50