পালং শাক বেগুন দিয়ে 🐟পুঁটি মাছ🐟 চচ্চড়ি। ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।
🥙উপকরন সমুহ🥙
| পুঁটি মাছ | ৩০০ গ্রাম |
|---|
| হলুদ গুড়া | দেড় চা চামচ |
|---|---|
| ধনিয়া গুড়া | দেড় চা চামচ |
| লবন | স্বাদমতো |
| কাঁচা মরিচ | ৭ টি |
|---|---|
| পেঁয়াজ কাটা | ১/২ কাপ |
| বেগুন | ১ টা |
|---|---|
| পালংশাক | ৪০০ গ্রাম |
🍲রন্ধনপ্রণালী🍲
প্রথম ধাপ
প্রথমে একটি কড়াই এর ভেতরে পালং শাক, বেগুন এবং লবণ দিয়ে দিই।
দ্বিতীয় ধাপ
তারপর হলুদের গুঁড়া, ধনিয়ার গুড়া দিয়ে দিই।
তৃতীয় ধাপ
তারপর কেটে রাখা পিয়াজ কাঁচা মরিচ এবং সামান্য তেল দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিই।
চতুর্থ ধাপ
এখন পুটি মাছ গুলো কড়াইয়ের ভেতর দিয়ে খুব সাবধানে নাড়াচাড়া করে মিশিয়ে নিই। পুটি মাছ সব উপকরণের সাথে খুব সাবধানে মেশাতে হবে যাতে ভেঙে না যায়।
পঞ্চম ধাপ
এখন কড়াই এর ভেতর কিছুটা পানি দিয়ে ২০ মিনিট মতো রান্না করি। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচে পুড়ে না যায়।
ষষ্ঠ ধাপ
ব্যস রান্না হয়ে গেল মজাদার এবং পুষ্টিকর পালং শাক বেগুন দিয়ে পুটি মাছের চচ্চড়ি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। এই খাবারটি খেতে যেমন সুস্বাদু তেমনি এর পুষ্টিগুণ ও অনেক। আশা করি সবাই বাসায় এই খাবারটি তৈরি করার চেষ্টা করবেন।
আজকের মতো এখানেই শেষ করছি।
পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।
| ফটোগ্রাফির জন্য ব্যবহৃত যন্ত্র | স্যামসাং এ ৪০ |
|---|---|
| ফটোগ্রাফার | @rupok |
| স্থান | লিংক |
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩
আমি রূপক। আমি একজন বাংলাদেশী। আমি বাঙালি। আমি বাংলায় মনের ভাব প্রকাশ করতে ভালোবাসি। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকেও ভালোবাসি।
পালং শাক বেগুন দিয়ে পুটি মাছের চচ্চড়ি আপনি দারুন ভাবে রান্না করেছেন ভাইয়া। রান্নাটি খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। আপনার রান্নার ধরনটি খুবই ভালো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আর প্রয়োজনীয় উপকরণগুলো সঠিক মাত্রায় দিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইলতুমি এমন একটি মাছের রেসিপি শেয়ার করেছ যা এখন বাঙ্গালীদের পছন্দের তালিকায় অনেক নিচের দিকে। সবারই শুধু বড় বড় মাছের দিকে ঝোক। কিন্তু আমি পুটি মাছ ভীষণ পছন্দ করি। বিশেষ করে ভাজা এবং চচ্চড়ি কিন্তু দুঃখের বিষয় ছোটদের খেতে কষ্ট হয় বলে খুব একটা কেনা হয় না। এরপর ভাজি করলে দাওয়াত দিও।
আপনার রান্না করা সবজি খুবই সুস্বাদু, আমি সবজি খেতে পছন্দ করি।
খুবেই ভালো একটা রেসিপি তৈরি করেছেন দাদা। রান্নাটা খেতে ভালোই হয়েছে মনে হচ্ছে। শুভকামনা রইলো এগিয়ে যান। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপনি একটি চমত্কার কাজ করেছেন, ভাই. যে খাবার তৈরি করা হয়েছে তা খেতে সুস্বাদু বলে মনে হচ্ছে। আপনার জন্য শুভকামনা। আমি আপনাকে এটি প্রদানের প্রশংসা করি, এটি খুবই সহায়ক। |
শাক দিয়ে পুঁঁটি মাছ কখনো খাইনি আমি। তবে আপনার রেসিপি দেখে মনে হচ্ছে বেশ ভালোই মজা হবে। কারণ রেসিপিটি দেখেই অনেক সুস্বাদু মনে হচ্ছে।
ধন্যবাদ আপনাকে আপু।
পুঁটি মাছের চচ্চড়ি প্রায় খাওয়া হয় ।তবে পালংশাকের সঙ্গে খাওয়া হয় নি কখনো।আমি পুঁটি মাছের কাঁটার খুব ভয় পাই।তবে আপনার রেসিপিটা সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে।
সুস্বাদু খাবার, আপনার মাছের রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
পালং শাক দিয়ে পুঁটি মাছের রেসিপি খেতে অনেক ইচ্ছা করছে। আপনি খুবই সুন্দরভাবে রেসিপি দিয়ে তৈরি করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
এদেশের নদী-নালা এবং বিভিন্ন বিলে বিভিন্ন ধরনের ছোট মাছ পাওয়া যায়। আর এই দেশীয় ছোট মাছগুলো খেতেও খুব সুস্বাদু হয়। পালং শাক এবং বেগুন দিয়ে রান্না করা ছোট মাছের তরকারি খুব সুন্দর হয়েছে ভাই। ধাপে ধাপে খুব সুন্দর ভাবে রান্না করার পদ্ধতি আলোচনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।