দীর্ঘদিনের বন্দিদশা থেকে মুক্তি পাওয়া এবং ঘোরাঘুরি। ১০% সাইফক্স।
একটি দুর্ঘটনার শিকার হয়ে গত একমাস যাবত ঘরে বন্দি হয়ে ছিলাম। আমি সাধারণত সুস্থ থাকলে সব সময় চেষ্টা করি বন্ধুবান্ধবের সঙ্গে বাইরে ঘোরাফেরা করতে। আমার জীবনে কখনো আমি এত দীর্ঘ সময় ঘরের ভেতর কাটায়নি।
কিন্তু মানুষের জীবনে প্রতিনিয়ত বিভিন্ন রকম নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। এই দুর্ঘটনাটা ও আমার জন্য সম্পূর্ণ নতুন একটি অভিজ্ঞতা ছিলো। এক সপ্তাহ আগে আমার পায়ের প্লাস্টার খুলেছি। পায়ে সামান্য ব্যথা থাকার কারণে এই কদিন ঘর থেকে বের হইনি। কিন্তু শেষ পর্যন্ত আর থাকতে পারলাম না।
বন্ধুর সাথে ফোনে যোগাযোগ করে ঠিক করলাম দুজনে ঘুরতে বের হব। যথারীতি যথাসময়ে দুজন দেখা করলাম। বাইরে বের হওয়ার পর নিজেকে খাঁচার মুক্ত পাখির মত মনে হচ্ছিল। চারপাশের সবকিছুই আমার কাছে ভাল লাগছিলো। এ এক অন্যরকম অনুভূতি। কিছু কিছু অনুভূতি আছে যেটা আসলে বোঝানো মুশকিল। আপনি যদি সেই নির্দিষ্ট পরিস্থিতির ভেতর দিয়ে না যান তাহলে কখনই সেটা বুঝতে পারবেন না।
যখন বাসা থেকে বের হলাম তখন বেলা ১১ টা বাজে। বাইরে সুর্যের প্রচণ্ড তাপ। মনে হচ্ছে সূর্যমামা প্রচণ্ড তাপে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিতে চাচ্ছে। মজার ব্যাপার হচ্ছে এই প্রচণ্ড গরমও আমার কাছে খারাপ লাগেনি। সাধারণত আমি এই ধরনের আবহাওয়া পছন্দ করিনা। কিন্তু দীর্ঘদিন ঘরের ভেতর বন্দী থাকার কারণে আমার কাছে সব কিছুই ভালো লাগছিলো। বন্ধুর মোটরসাইকেলে দুজন ঘুরছিলাম।
বেশ কিছুক্ষণ ঘোরার পর উপস্থিত হলাম অন্য আরেক বন্ধুর কাছে। সেখানে গিয়ে তিন বন্ধু মিলে দীর্ঘক্ষন আড্ডা দিলাম। আড্ডার কোন নির্দিষ্ট বিষয়বস্তু ছিল না। সাধারণত বন্ধুবান্ধব এক জায়গায় হলে যে ধরনের আলাপ-আলোচনা হয় আমরাও তাই করছিলাম।
তবে এই আলাপচারিতার একটি বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশ সাউথ আফ্রিকার ম্যাচটি। ম্যাচটি নিয়ে আমরা সবাই খুব উচ্চসিত ছিলাম। বাংলাদেশ যে দুর্দান্ত খেলাটা খেলেছে সাউথ আফ্রিকার সাথে সেটা নিয়ে আমরা সবাই অত্যন্ত খুশি ছিলাম। ওই বন্ধুর কাছে গেলে আমরা সাধারণত সেখান থেকে সবসময় চা খাই। তবে আজ আর চা খেতে যাওয়া হয়নি।
অনেকক্ষণ আড্ডা দেয়ার পর রাফসান নামের ওই বন্ধু আমাদের বলল চল আমরা বড়ই খেয়ে আসি। ওর প্রস্তাবটি শুনেই আমরা রাজি হয়ে গেলাম। বড়ই ফলটি আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে দেশী টক মিষ্টি বড়ই। আমি চিন্তা করছিলাম যেহেতু গ্রামের দিকে এসেছি তাই হয়তো দেশি বড়ই খেতে পাবো। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয়নি। আমরা গিয়েছিলাম একটি বড়ই বাগানে। যেটি বাণিজ্যিকভাবে তৈরি করা হয়েছে। সেই গল্প অন্য আরেকদিন করবো।
আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।
| ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | হুয়াই নোভা 2i |
|---|---|
| ফটোগ্রাফার | @rupok |
| স্থান | লিংক, লিংক |
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
ঘরে বসে থাকলে নিজেকে খাঁচায় বন্দি পাখির মতো মনে হয়। আর বাইরে একটু ঘুরতে পারলে নিজেকে মুক্ত পাখির মতো মনে হয়। এদিকে দুচোখ যায় সেদিকে ঘোরা যায়। বন্ধু বান্ধবের সাথে ঘুরাঘুরি করা ,আড্ডা দেওয়া এগুলো অনেক মজার হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য আর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন আপনি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন।
ধন্যবাদ আপনাকে ভাই।
দ্রুত আপনার সুস্থতা কামনা করছি।
ঘরবন্দী জীবন কারাগারের চেয়েও কঠিন।যাইহোক,পরিস্থিতি অনেক সময়ই নতুন কিছু শিখিয়ে দেয়।বাস্তবতার দেয়াল আসলেই অন্যরকম। তীব্র রোদের খড়তাপ আপনাকে আর আটকিয়ে রাখতে পারে নাই।সুস্থতা আল্লাহ অন্যতম বড় নিয়ামত। আপনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন-সে অপাক্ষায়।
ভাইয়া আপনি আপনার অসুস্থতার কারণে বেশ কিছুদিন থেকেই বাসায় ছিলেন এটা আমরা সকলেই জানি। তবে যাই হোক অবশেষে আপনি অনেকটা সুস্থ হয়েছেন এবং নিজের বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন দেখে ভালো লাগলো। আসলে যারা ঘোরাঘুরি করতে এবং বন্ধুদের সাথে সময় কাটাতে ভালবাসেন তারা যদি এরকম পরিস্থিতির সম্মুখীন হন তাহলে খুবই খারাপ লাগে। তবে যাই হোক আপনি অনেকটা সুস্থ হয়েছেন এটা জেনে ভালো লাগলো। আপনি খুব শীঘ্রই যেন পুরোপুরিভাবে সুস্থ হয়ে ওঠেন এই কামনাই করছি।
ভাইয়া আপনি একটি দুর্ঘটনার শিকার হয়ে অনেক দিন থেকেই অসুস্থ ছিলেন এটা আমরা সকলেই জানতে পেরেছি। আপনি এখন অনেকটা সুস্থ হয়েছেন এবং বাসার বাইরে গিয়ে ঘুরাঘুরি করেছেন জেনে মনের মাঝে প্রশান্তি পেলাম। একঘেয়েমি বাসার ভিতরে বন্দী থাকলে অসুস্থতা আরো বেড়ে যায়। আশা করছি আর অল্প কিছুদিনের মধ্যেই আপনি একেবারে সুস্থ হয়ে যাবেন। আপনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন এই দোয়া করছি ভাইয়া। আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো। 💖💖💖
আপনি দুর্ঘটনায় শিকার হয়ে এক মাস যাবত ঘরে বন্দি ছিলেন শুনে খুবই খারাপ লাগছে। । আসলে এক জায়গায় অনেকদিন যাবত অবস্থান করলে মানসিকভাবে খুব অসুস্থ বোধ হয় এবং নিজের প্রতি খুবই বিরক্ত আসে। আশা করি আপনি বাইরে ঘুরতে যাওয়া তে কিছুটা মন হালকা হয়েছে। চেষ্টা করবেন যত যতটুক সম্ভব বাহিরের খোলামেলা প্রাকৃতিক আবহাওয়াতে অবস্থান করতে। দাদা আপনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন সৃষ্টিকর্তার কাছে সে আশাবাদ ব্যক্ত করেছি।
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।
আসলে যারা সবসময় বাহিরে সময় কাটায় তারা ঘরে থাকলে বন্দি জীবন এই মনে হয়। তবে সবচেয়ে ভালো লাগলো যে আপনি এখন সুস্থ হয়েছেন। বন্ধুদের সাথে বাহিরে সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছেন দেখে বোঝা যাচ্ছে। আসলে এরকম বাহিরে ঘুরতে অনেক ভালো লাগে আমার। এরকম সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল ভাই আপনার জন্য।
আমি এমনিতেই বন্ধুদের সাথে সময় কাটাতে খুবই পছন্দ করি। এতদিন ঘরে বন্দি থাকার কারণে তাদের সাথে কাটানো সময়গুলো খুব মিস করছিলাম।
সৃষ্টিকর্তা আপনাকে দ্রুত সুস্থ করে দিয়েছে এটাই অনেক। আসলে কখন যে কার কি হয় যায় কিছুই বলা যায় না। আসলেই ঘরের ভিতরে বন্দী থাকাটা অনেক কষ্টকর। আসলে যে যার পরিস্থিতি থাকে সেই বোঝে। আসলেই পরিবেশটা অনেক সুন্দর ছিল এবং যেমন পাখিদের উন্মুক্ত করে দেয়া হয় তারা খোলা আকাশে উড়ে বেড়ায় আপনিও ঘুরে বেড়াচ্ছেন। আমরা বড়ইর গল্প শোনার জন্য অপেক্ষায় রইলাম।
বন্দী না থাকলে স্বাধীনতার আনন্দ যেমন বোঝা যায় না তেমনি ঘরে আটকা না পড়লেও বাইরে ঘোরাফেরার মজা উপলব্ধি করা যায় না। যাই হোক দোয়া করি আর যেন তোমাকে এমন করে আটকা পড়ে থাকতে না হয়।
আসলেই ঘরে বন্দী হয়ে থাকাটা অনেক কষ্টের। দোয়া করি খুব দ্রুত আপনি সুস্থ হয়ে যাবেন। আর হ্যাঁ ভাই সত্যি মনে হচ্ছে সূর্যমামা একটু বেশি রাগ হয়ে আছে সবকিছু জ্বালিয়ে দিতে চাইছে হাহাহা। গ্রামের টক মিষ্টি বড়ই আসলে খেতে খুব মজা হয়। নিজের যত্ন নিবেন প্রিয় ভাই।
আসলে ভাইয়া একটি দুর্ঘটনা হঠাৎ করে হয়ে যায়। কিন্তু দুর্ঘটনা থেকে সুস্থ হতে অনেক সময় লাগে। যাক আপনি সুস্থ হয়েছেন যেনে খুবই ভালো লাগছে। দীর্ঘদিন ঘরে বন্দী থাকা অনেক কষ্টকর। আপনি অনেক দিন ঘরে বন্দি থাকার পরে, আজকে যখন মুক্ত আকাশে খোলা বাতাসে ঘোরাঘুরি করছেন তখন মুক্ত পাখির মতো উড়ে বেড়াচ্ছেন, খুবই ভালো লেগেছে। আসলে আজকে বন্ধুদের সাথে খুবই সুন্দর সময় পার করেছেন এবং জায়গাগুলো ফটোগ্রাফি দেখে আমার খুবই ভালো লেগেছে। তিন বন্ধু মিলে একসাথে হই অনেক আনন্দময় সময় পার করেছেন। খুবই ভালো লাগলো। বন্ধুত্বের ভালোবাসা এভাবেই বেঁচে থাকবে সারা জীবন এবং আপনার সুস্থতা কামনা করছি।