"আপনার স্বপ্ন পূরণ করার দায়িত্ব, একান্তই আপনার!"
বাস্তবতা খুব কঠিন তারপরও মেনে নিতে হয়। আমরা আমাদের জীবনের সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে পারি না। তাই হয়তো বা দিনশেষে আমাদেরকে আফসোস করতে হয়।
জীবনে একটা জিনিস বেশ ভালোভাবেই লক্ষ্য করেছি। আমরা যদি আমাদের স্বপ্নগুলো শুধুমাত্র ঘুমিয়ে দেখি, বা ঘরে বসে চুপচাপ স্বপ্ন দেখি। তাহলে সেই স্বপ্নগুলো কখনোই পূরণ করা সম্ভব হয় না। স্বপ্নগুলো পূরণ করার জন্য অবশ্যই পরিশ্রম করতে হয়।
আমি যদি আমার স্বপ্নগুলো পূরণ করার জন্য পরিশ্রম না করি। তাহলে আমার স্বপ্ন কখনোই পূরণ হবে না, আর কেউ কোনদিন আমার সেই স্বপ্নগুলো নিয়ে চিন্তাও করবে না। আমার স্বপ্নগুলোকে আমাকেই পূরণ করতে হবে। সেগুলো নিয়ে চিন্তা, একমাত্র আমাকেই করতে হবে। এটা একেবারেই বাস্তব।
উপরে ওঠার জন্য কেউ আমাদের দিকে হাত বাড়িয়ে দেবে না। কিন্তু একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছি।একবার যদি একটু একটু করে নিজের পরিশ্রমের দ্বারা উপরে উঠতে শুরু করি, তাহলে উপরে ওঠার পথে হাজারো বাধা আসবে, এবং অনেকেই সেখান থেকে নামানোর চেষ্টা করবে।
জীবনে অবশ্যই সময়টাকে খুব গুরুত্ব দেয়া উচিত। কারণ আমরা যদি আমাদের জীবনের সময় গুলোকে অবহেলার মাধ্যমে পার করে দেই। তাহলে পরবর্তী সময়ে আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না। পরিশ্রম ছাড়া যেমন সাফল্য অর্জন করা যায় না। ঠিক তেমনি সময়ের প্রতি গুরুত্ব না দিলে, সময়ের কাজ কখনোই সময় মত করা যায় না।
আপনি একদিন না খেয়ে থাকলে কেউ আপনাকে জিজ্ঞেস করবে না। কিন্তু আপনি একদিন খুব সুন্দর ভাবে চলাফেরা করুন এবং নিজের পরিবার নিয়ে ভালো থাকুন। তখনই মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবে। এটা করা আদৌ কি ঠিক।
জীবনে আর যাই হোক পরিশ্রম ছাড়া আপনি কখনোই এগিয়ে যেতে পারবেন না। তাই ঘরে বসে নিজের স্বপ্নগুলো পূরণ করার কথা চিন্তা না করে, মাঠে নেমে পড়ুন। কারণ আপনার স্বপ্ন পূরণ করার জন্য আপনাকেই দৌড়াতে হবে। আপনার পেছনে কেউ আসবে না। তবে যতদিন স্বপ্ন পূরণ না হচ্ছে, ততদিন আপনি আপনার দৌড় থামাতে পারবেন না।
তাহলে হয়তো বা আপনি আপনার লক্ষ্যে কখনোই পৌঁছাতে পারবেন না। যেদিন দেখবেন আপনার স্বপ্ন পূরণ হয়ে গেছে। আপনি সফলতা অর্জন করে ফেলেছেন। সেদিন আপনার পাশে হাজারো মানুষ এসে দাঁড়াতে বাধ্য হবে। অনেকে বলতে বাধ্য হবে, এটাই তো সেই মানুষটা...যাকে আমি ভেবেছিলাম সে জীবনে কিছুই করতে পারবে না।
আপনার ইচ্ছে আপনার আশা আপনার স্বপ্ন একান্তই আপনার। সেগুলো নিয়ে চিন্তা করার মত সময় বর্তমান সমাজে কারো সময় নেই। তাই কারো কাছে নিজের আবেগ অনুভূতি নিয়ে বা নিজের স্বপ্ন নিয়ে বর্ণনা করতে যাবেন না। তাহলে দেখবেন সে মানুষটা আপনাকে নিয়ে ঠাট্টা করবে। কারোর কাছে হাসির পাত্র না হয়ে, পরিশ্রম করুন। কেননা দিনশেষে আপনার পরিশ্রম আপনাকে লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করবে।
আপনাকে চিন্তা করতে হবে আপনার জীবন হচ্ছে একটা যুদ্ধের ময়দান। সে ময়দানে আপনাকে একাই লড়তে হবে। আপনার সাথে সঙ্গ দেয়ার মত কেউই নেই, চারপাশে শুধু বালুচর। সেখানে একমাত্র আপনার লক্ষ্যে পৌঁছাতে আপনাকেই লড়াই চালিয়ে যেতে হবে। জীবনে এই কথাগুলো মেনে চললে হয়তো বা সফলতা অর্জন করা সম্ভব। তা না হলে কখনোই নিজের লক্ষ্যে পৌঁছানো সম্ভব না, যেটা আমি মনে করি। সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আপনার সাফল্য একান্তই আপনার নিজের। আর এই সাফল্য অর্জনের জন্য মানুষকে অনেক পরিশ্রম করতে হয়। শুধুমাত্র বসে বসে বড় বড় স্বপ্ন দেখলেই হয় না সেই অনুযায়ী পরিশ্রম করে এগোতে হয়।
বর্তমান সমাজে একটা বিষয় খুব দেখা যায় যে, কেউ উপরে উঠতে চাইলে তাকে সাহায্য করার বদল তার কাজে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করে। পরিশ্রমের মাধ্যমেই সফলতা অর্জন সম্ভব।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।
একটা জিনিস খুব লক্ষ্য করে দেখেছি যে, মানুষগুলো শুধুমাত্র ঘরে বসে নিজের স্বপ্নের কথা অন্যের সাথে প্রকাশ করে। সে মানুষগুলো কিন্তু অনেক বেশি হাসির পাত্র হয়ে ওঠে। তার পরিবার এবং সমাজের কাছে। আমার তো মনে হয় যে মানুষ তার পরিশ্রম করার মাধ্যমে নিজের স্বপ্নগুলোকে, সবার সামনে প্রকাশ করে। সে মানুষগুলোই জীবনে খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারে।
সফলতার জন্য পরিশ্রম অবশ্যই প্রয়োজন, কিন্তু কিছু মানুষ অলসতার কারণে নিজের পরিশ্রম করা বাদ দিয়ে, শুধুমাত্র ঘুমিয়ে স্বপ্ন দেখে, আর সেই স্বপ্নগুলো কখনোই পূরণ হবে না। যুদ্ধের ময়দানে আপনাকে নামতেই হবে। তাহলেই আপনি স্বাধীনতা অর্জন করতে পারবেন। আপনাকে ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।
স্বপ্ন আছে বলে, মানুষ স্বপ্ন দেখে বলে সেই স্বপ্নের পেছনে আমরা অবিরত ছুটে চলি। তবে ঘুমিয়ে ঘুমিয়ে শুধু স্বপ্ন দেখলেই হয় না, এর পেছনে ছুটতে হলে পরিশ্রম এর দরকার পরে, এই দুনিয়ায় অত ভালো মানুষ নেই যে আপনি স্বপ্ন দেখলেন আর সে এসে আপনাকে স্বপঞ্চূড়ায় তুলে দিল। অনেকেই সাহায্যের হাত যেমন বাড়িয়ে দিবে, অন্যদিকে অনেকেই আবার পেছনে টেনে ধরবে। বুঝতে হবে কোন হাত আপনাকে সহায়তা করবে, কে সুযোগ পেলে হাত ছেড়ে দিবে। নিজের সততা থাকলে, স্বপ্ন কে বাস্তবায়নের অদম্য ইচ্ছে থাকলে কোন বাধাই আটকাতে পারবেনা।
আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
আসলেই ঠিক আমরা যদি আমাদের আল্লাহ তাআলার উপর ভরসা করে, সততার সাথে একটু একটু করে এগিয়ে যাই এবং কঠোর পরিশ্রম করে নিজের স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করি। তাহলে হয়তোবা আমরা আমাদের স্বপ্নগুলো খুব দ্রুত পূরণ করতে পারব।
বর্তমান সময়ে দেখেছি উপকার করার চাইতে মানুষ ক্ষতি করে বেশি। তাই আমার মনে হয় নিজের প্রিয় মানুষ এবং যে মানুষগুলো শুধুমাত্র বন্ধুসুলভ আচরণ করে। আপনার কথায় শুধুমাত্র জি জি উচ্চারণ করে। তাদের কাছ থেকে অবশ্যই দূরত্ব বজায় রাখা উচিত।
কেননা আমাদের ক্ষতি একমাত্র আপন মানুষ গুলোই করে থাকে। আর যে মানুষগুলো আমাদের প্রত্যেকটা কথায় সায় দেয়। তারা সব সময় চেষ্টা করে কিভাবে আমাদের ক্ষতি করবে। তাই আপন হাত চেনার জন্য কিছুটা সময় হলেও নিজের দূরত্ব বজায় রাখা উচিত, এবং সে মানুষগুলোর সাথে চলাচলের পথ বন্ধ করে দেয়া উচিত। ভাল থাকবেন।
স্বপ্ন দেখে না এমন মানুষ বোধহয় পৃথিবীতে একটাও নেই। তবে সবার সপ্ন সবসময় পূর্ণ হয় না। কখনো পরিশ্রম এর অভাবে, কখনো পারিপার্শ্বিক চাপে আবার ভাগ্য বলেও একটা জিনিসকে আমি বিশ্বাস করি।।
তবে সপ্ন পূরনের লক্ষে সবাইকেই পরিশ্রম করা উচিত এটা আমিও বিশ্বাস করি।
জীবনে চলার পথেই হোক আর কাজেের ক্ষেত্রে হোক প্রতিদ্বন্ধি থাকবেই।
এরই মাঝে চেষ্টা করতে হবে তাদেরকে পরিশ্রমের মাধ্যমে তাদেরকে ডিঙ্গিয়ে উপরে উঠে যেতে।
আপনি আপনার সপ্ন পুরন করতে সক্ষম হোন এই কামনাই করি।
শুভকামনা রইল আপনার জন্য।
প্রথমত আমাদেরকে পরিশ্রম করতে হবে কারণ সৃষ্টিকর্তা বলে দিয়েছে। তুমি পরিশ্রম করো হয়তোবা তোমার সফলতা অর্জন করতে একটু দেরি হবে। কিন্তু দিন শেষে অবশ্যই তুমি সফল হবে। এর মানে হচ্ছে আমাদেরকে চেষ্টা করতে হবে। হয়তোবা একবার হেরে যাব, দুইবার হেরে যাবো, তৃতীয়বার নিশ্চয়ই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমি যদি পরিশ্রম না করে শুধুমাত্র ঘরে বসে নিজের ভাগ্য কে দোষারোপ করি। তাহলে কোন কিছুই হবে না। আমিও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করুন। ভালো থাকবেন।
খুবই বাস্তবিক একটি পোস্ট করেছেন।। আমাদের স্বপ্ন পূরণের জন্য সময়ের কাজ সময় করতে হবে।। আর হ্যাঁ স্বপ্ন ঘুমিয়ে বা ঘরে বসে দেখলে হবে না স্বপ্ন আপনাকে জেগে দেখতে হবে আর তার পেছনে ছুটতে হবে তাহলেই আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন।।
আপনি অনেক বিস্তারিতভাবে এ বিষয়ে আলোচনা করেছেন আমি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি।। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট করার জন্য ভালো থাকবেন।।
আপনি আজকে পোষ্টের মাধ্যমে যে বিষয়টি নির্বাচন করেছেন এই বিষয়টি আসলেই নিজের ভবিষ্যতের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
একদম ঠিক বলেছেন নিজের ভবিষ্যতের জন্য নিজেকে দায়িত্ব নিতে হবে।
তবে হ্যাঁ কিছু কিছু সময় মানুষ শুধু উচিলা মাত্র। কিন্তু পরিশ্রম শুধু আপনাকেই করতে হবে। একজন মানুষ পরিশ্রম করার পরেই সফলতা অর্জন করতে পারে।
সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।