দৈনন্দিন জীবনে স্মার্টফোন বা মোবাইল ফোনের গুরুত্ব

in Incredible India3 years ago (edited)
20230331_164854_0000.png

মোবাইল ফোন খুবই ছোট্ট একটা শব্দ। কিন্তু এর মধ্যে রয়েছে অনেক অনেক গুন। তারবিহীন ছোট্ট যন্ত্র দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। এই যন্ত্রের সাহায্যে আমরা আমাদের দৈনন্দিন জীবনের অনেক কাজ সম্পন্ন করতে পারি। আমাদের প্রিয় মানুষগুলোর সাথে খুব সহজেই ভিডিও কলে, অডিও কলে কথা বলতে পারি।

স্মার্টফোন দিয়ে আমরা কি কি কাজ করি আমাদের দৈনন্দিন জীবনে। আজকে ভাবলাম আপনাদের সাথে সেখান থেকে কিছু কথা শেয়ার করা যাক। তাই আপনাদের মাঝে আজকের টপিকটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের টপিকটা আপনাদের ভালো লাগবে।

দৈনন্দিন জীবনে স্মার্টফোন বা মোবাইল ফোনের গুরুত্ব

smartphone-1894723_1280.jpg

ছবির উৎস কপিরাইট মুক্ত

মোবাইল ফোন আসলে কি একটা তারবিহীন যন্ত্র, আমরা তো এটাকে এইটুকুতেই চিনি তাই না।

এই মোবাইল ফোনকে আমরা আরো বিভিন্ন কয়েকটা নামে চিনে থাকি। যেমন সেলফোন, মুঠোফোন, হ্যান্ডফোন।

mobile-phone-1419275_1280.jpg

ছবির উৎস কপিরাইট মুক্ত

এবার চলুন মোবাইল ফোনটা আসলে আমরা কেন ব্যবহার করি। আমি যতটুকু জানি এই মোবাইল ফোনটা আমরা ব্যবহার করি কথা বলার জন্য। আমাদের প্রিয় মানুষের কাছে আমাদের মনের অনুভূতি গুলো পাঠিয়ে দেয়ার জন্য। এই মোবাইল ফোন আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস।

আমাদের অনেক প্রিয় মানুষ আছে। যারা আমাদের কাছ থেকে অনেক দূরে থাকে। বর্তমান সময়ে আমরা এই মোবাইল ফোন দিয়ে তাদেরকে অনায়াসে ভিডিও কলে দেখতে পারি। তারা কি করছে না করছে সবকিছুই আমাদের সাথে শেয়ার করতে পারে, ভিডিও কলের মাধ্যমে।

এই মোবাইল ফোনটাকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করতে পারি বলেই, এটাকে নাম দিয়েছে মোবাইল ফোন বা মুঠোফোন।

আমরা যে শুধু আমাদের প্রিয় মানুষের সাথে এই মোবাইল ফোনটা দিয়ে কথা বলি তা কিন্তু নয়। আমরা এই মোবাইল ফোনের মাধ্যমে খুদে বার্তা আমাদের প্রিয় মানুষটাকে পাঠাতে পারি। এমএমএস করতে পারি ইমেইল পাঠাতে পারি। এখানে আমার খুব সহজেই গেমস খেলতে পারি। এখানে আমরা খুব সহজেই ব্লুটুথ এর ব্যবহার করতে পারি।

ইন্টারনেটের সাহায্য নিয়ে আমরা এখানে অনলাইনে বিভিন্ন ধরনের কাজ করতে পারি। বিভিন্ন সফটওয়্যার আমরা এখানে ইন্সটল করে, আমাদের দৈনন্দিন জীবনের অর্থনৈতিক হিসাব গুলো রাখতে পারি। সোশ্যাল মিডিয়া গুলো অনায়াসে ব্যবহার করতে পারি। ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এগুলোর মধ্যে আমাদের বন্ধু বান্ধবের খোঁজ নিতে পারি।

social-3064515_1280.jpg

ছবির উৎস কপিরাইট মুক্ত

এছাড়াও আমরা বর্তমানে স্মার্টফোন নামে অনেক মোবাইল কে সম্বোধন করেছি। কারণ সেই মোবাইল গুলো দিয়েই আমরা অনেক ধরনের ভারি ভারি সফটওয়্যার,আমাদের দৈনন্দিন কাজের জন্য ব্যবহার করতে পারি।

স্মার্ট ফোন বলতে আমরা সাধারণত যে সকল মোবাইল দিয়ে ভারি ভারি কাজগুলো করে থাকি, সফটওয়্যার এর মাধ্যমে এবং ভিডিও এমএমএস গুলো পাঠিয়ে থাকি। তার সাথে আমরা আমাদের প্রিয়জনের সাথে ভিডিও কলে কথা বলি। সে সকল মোবাইল কে সাধারণত আমরা সেগুলোকেই স্মার্টফোন বলে থাকি।

আসলে এই মোবাইল ফোনের গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম। যা হয়তোবা আমি বলে কখনোই শেষ করতে পারবো না। তার পরেও আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু ছিল ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি এখান থেকে আপনারা সামান্য পরিমাণে হলেও উপকৃত হবেন।

আজ আর লিখছি না, এ পর্যন্তই থাক। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম। আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।

letter-2484521__480.webp

Sort:  
 3 years ago 

আপনি মোবাইল ফোন সম্পর্কে অনেক সুন্দর তথ্য উপস্থাপন করেছেন। মোবাইল ফোন একটি ছোট যন্ত্র। কিন্তু এর কাজ অনেক ব্যাপক। এর সাহায্যে করা যায় না এমন কোন কাজ নেই।

দেশ-বিদেশের খবর সহ যে কোন স্থানের মানুষের সাথে যোগাযোগ করা যায়। যেকোনো প্রয়োজনে তথ্যাদি সহজেই এই মোবাইলের মাধ্যমে আমরা পেয়ে থাকি।

মোবাইলের বিভিন্ন রকম গুরুত্ব আপনি আপনার পোস্টে উল্লেখ করেছেন। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভালো থাকবেন।

 3 years ago 

অসম্ভব সুন্দর আপনার উপস্থাপনা। মোবাইল ফোনের যেমন ভালো দিক আছে তেমনি অনেক খারাপ দিকও আছে৷ তাই সবসময় এই জিনিসগুলোর সঠিক ব্যবহার করাই উচিত।

 3 years ago 

একদমই ঠিক বলেছেন, মোবাইল ফোনে ভালো দিক খারাপ দিক দেখেই আমাদেরকে মোবাইল ফোন ব্যবহার করতে হবে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

Loading...
 3 years ago 

আমরা অনেকেই বলে থাকি মোবাইল এসে আমাদের দেশটি ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু এই জিনিসটা আমরা সবাই ভুলে যায় মোবাইল আসার পর থেকে আমাদের দেশে বা পৃথিবীতে অনেক কিছুই উন্নতি হয়েছে মোবাইল ফোন হয়তোবা ছোট্ট একটি যন্ত্র তৈরি কিন্তু এই ছোট্ট যন্ত্রর অনেক বড় বড় কাজ হয়ে থাকে।

আমরা দেশ বিদেশ থেকে যেকোনো সময় পরিবারের সাথে কথা বলতে পারি বা বন্ধু-বান্ধবের সাথে সব সময় কথা বলতে পারি মোবাইল ফোন আমাদের জন্য খুবই কার্যকারী একটি জিনিস এই কথাটি আপনি একদম সঠিক বলেছেন আপু।

#miwcc

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 59558.93
ETH 1569.99
USDT 1.00
SBD 0.42