এখন আর ঘুম আসে না ক্লান্ত হয়ে শুয়ে পড়ি🛌🛌
আমরা সবাইকঠোর পরিশ্রম করি,এই পরিশ্রম করতে করতে একটা সময় দেখা যায়, আমরা ক্লান্ত হয়ে পড়ি। মাঝে মাঝে তো আমার এমন মনে হয়। আমাকে দিয়ে আর কিছুই হবে না।
সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে হবে,এটাই হয়তো এই পৃথিবীর নিয়ম। আমরা একটু কাজ করতে গিয়ে হাঁপিয়ে উঠি।একটি বারের জন্য ও কি ভেবে দেখেছি, আমাদের মা কখনো কি ক্লান্ত হয় নি।
কই কখনো তো তার এই ক্লান্তির ছাপ পড়া মুখটা আমাদের দেখায়নি। বরং আমরা যদি বলতাম মা কিছু খেতে ইচ্ছে করছে। সাথে সাথে তা হাজির করার চেষ্টা করতো।
যখন আমি খুব ক্লান্ত হয়ে পড়ি, তখন আমার মায়ের সেই অক্লান্ত পরিশ্রমী মুখটা আমার সামনে ভেসে ওঠে! |
|---|
মা তুমি আমার স্বর্গ,
মা তুমি আমার আশা
তোমার জন্য আমার এই মনে,
অফুরন্ত ভালোবাসা।
আমি জানি গো মা,
আমার সারাটা জীবন দিয়ে ও
তোমার ঋণ শোধ হবে না।
মাগো আমার অল্প পরিশ্রম,
তোমার কাছে অনেক মনে হতো
একটু কাজ করলেই,
এক গাল হাসি দিয়ে বলতে
অনেক হয়েছে, তোমাকে আর
করতে হবে না।
মা তোমার ওই দিনের কথাগুলো,
আজ আমাকে বড্ড বেশি নিজের
প্রতি স্বার্থপর বানিয়ে দিচ্ছে।
আমি এখন যখনি ক্লান্ত হয়ে পড়ি।
তোমার মুখটা চোখ বন্ধ করলেই
দেখতে পাই,আমার মনে হয়
তুমি আমাকে বল, উঠে দাঁড়িয়ে পড়,
তুই পারবি তোকে দিয়ে হবে।
মা তুমি বলতে সব সময় সৎ সাহসী হবি,
আল্লাহ ছাড়া কারো কাছে
মাথা নত করবি না,
নিজের প্রতি বিশ্বাস রাখবি।
মা আজকে সত্যিই তোমার ওই কথা গুলো আমাকে ঘুমাতে দেয় না। যখনি একটু ঘুমিয়ে পড়ি তখন'ই মনে হয়। তুমি বলছ কিরে তোর সাফল্য অর্জনের পথে কত দূর এগিয়ে যেতে পেরেছিস।
তখনই হঠাৎ করেই ঘুম ভেঙ্গে যায়, বিছানায় উঠে বসে পড়ি। আর ভাবতে থাকি আমি আজ কি কি করলাম। আর কি কি করতে হবে,আর তখনি আবারো ও নিজের স্বপ্ন পূরণ করার প্রচেষ্টায় ঝাঁপিয়ে পড়ি।
আমি আবারও নিজেকে পরিবর্তন করতে চেষ্টা করি, আবারো ও নতুন করে নিজেকে নিজের কাছে আত্মবিশ্বাসী করে গড়ে তোলার চেষ্টা করি।
মনে পড়ে মায়ের সেই ক্লান্ত ভরা মুখের কথা। সংসারের সব কাজ সম্পন্ন করে ও আমাদের দেখা শুনা। আমাদের খাওয়ানো, গোসল করানো, সব কিছু নিজেই করতেন। তাহলে আমি কেন পারবো না। আমি ও পারবো একটু চেষ্টা করলে, কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে।
একটু চেষ্টা করে দেখিই না, পারি কিনা মায়ের মত করে, সবকিছু সামলে নিতে। আর এই চেষ্টা করতে করতেই আজ আমি এতদূর।
আমি জানি আমি খুব বেশি দূর পৌছাতে পারেনি। আমার চেষ্টা প্রতিনিয়ত চলছে চলতেই থাকবে। যতক্ষণ পর্যন্ত না, আমি আমার সাফল্যের পথে পৌঁছাতে পারবো।
অনেক কথাই লিখে ফেললাম। আজ আর লিখছি না। এ পর্যন্তই থাক। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আমাদের প্রত্যেক মায়েরা অনেক কষ্ট করে কাজ করে থাকেন ৷ আমরা যখন ছোট ছিলাম মায়েরা ক্লান্ত হয়ে যায় তারপরও আমাদের ভালোবাসা দেওয়ার জন্য কাছে নিয়ে আদর করার জন্য সবসময় আমাদের আশে পাশে থাকতো ৷
মায়েরা প্রতিদিন কঠোর পরিশ্রম করে শরীর ক্লান্ত হয়ে যায় তারপরও তারা হাল ছাড়ে না ৷ তারা কাজ করেই থাকে ৷ ৷ মায়ের মত আপন আর কেউ হয় না ৷
ধন্যবাদ আপু এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷
#miwcc
আপনাকেও অসংখ্য ধন্যবাদ,
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
চেষ্টা করলে হয়তো বা কিছুক্ষণ কষ্ট হয়ে যাবে কিন্তু সেই কষ্টের মাঝ থেকে নতুন করে বাঁচতে শুরু করা যাবে।
মা কখনো ক্লান্ত হয় না মা সন্তানের জন্য সব সময় তার শরীর সুস্থ থাকে মা শব্দটি ছোট হলেও মা আমাদের জীবনের অনেক বড় একটি অবদান।
যাই হোক আজ আপনার পোস্টটি পড়ে আমার খুবই আমার মায়ের কথা মনে পড়ে গেল খুবই সুন্দর করে মাকে নিয়ে আপনি আজকের পোস্টটি সাজি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
আপনার পোস্টটি আমার অনেক অনেক ভালো লেগেছে যতই প্রশংসা করি না কেন আপনার আজকের পোস্টটি আমি সবকিছুই কম হয়ে যাবে।
যাইহোক অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার দেয়ার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
#miwcc
সত্যিই বলেছেন আপু। আমাদের পথ চলায় বাবা মায়েরা সবসময়ই আমাদের আইডল এবং উদাহরণ হয়ে থাকেন। তাদের মত হতে চাইবার চেষ্টা সবসময়ই আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে থাকে।
#miwcc
আহা মা কে মনে করিয়ে দিলেন। আবেগ আর সত্য কথায় ভরপুর আপনার লেখাটি পড়ে আবেগে আপ্লুত হয়ে পড়লাম। খুবই সুন্দর লেখনী।
#miwcc
Your post has been supported by @radjasalman from Team 2 of the Community Curation Program, at 60%. We invite you to continue sharing quality content on the platform, and continue to enjoy support, and also a likely spot in our weekly top 7.
Thanks for support me 💕
মায়ের সাথে সবার আবেগ জড়িয়ে আছে। আমার মা ছাড়া দুনিয়া আমি কল্পনাই করতে পারি না। পৃথিবীর সকল মাকে আল্লাহ তায়ালা ভালো রাখুন, হায়াত বাড়িয়ে দিন। আমীন
#miwcc